সাম্য

সাম্য Registration no- S0007177 of 2019-2020 NGO

এইবছর শীতের দাপট অনেকটাই বেশি, রঙবেরঙের শীতপোষাকে সজ্জিত মানুষ মেতেছে মেলা, উৎসবে, পিকনিকের আমেজে। কিন্তু এই সমাজের অনেক...
22/01/2026

এইবছর শীতের দাপট অনেকটাই বেশি, রঙবেরঙের শীতপোষাকে সজ্জিত মানুষ মেতেছে মেলা, উৎসবে, পিকনিকের আমেজে। কিন্তু এই সমাজের অনেক মানুষের কাছে এসব অলীক কল্পনা, উপরন্তু পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে এই শীত তাদের কাছে এক অভিশাপ। সেই সকল মানুষের কথা মাথায় রেখে প্রতিবছরের মত এবছরেও আমরা আপনাদের দান করা পরিধেয় শীতবস্ত্র নিয়ে পৌঁছে গেছিলাম পাণ্ডুয়ার ঘোড়াগাছি তলার ইটভাটায় গত রবিবার ১৮ ই জানুয়ারি, ২০২৬। ইটভাটার পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্য মিলিয়ে দুই শতাধিক মানুষকে পরিধেয় শীতবস্ত্র প্রদান এবং মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছিল। এই কাজে যে সমস্ত মানুষ আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

#ব্যান্ডেল_সাম্য_ওয়েলফেয়ার_সোসাইটি

ব্যান্ডেল, হুগলি
(রেজিস্ট্রেশন নং - S0007177 of 2019-2020)

03/01/2026

নতুন বছরের আশা আকাঙ্ক্ষা বুকে নিয়ে মানুষ শীতের আমেজ উপভোগ করছে পিঠে-পুলিতে আর পিকনিকে। কিন্তু এই রেকর্ড ব্রেকিং শীতে কেমন আছে সহায় সম্বলহীন মানুষেরা, ইটভাঁটার পরিযায়ী শ্রমিকেরা, যাদের কাছে পর্যাপ্ত পরিধেয় বস্ত্র এবং শীতবস্ত্র কেবল কল্পনামাত্র ? এই প্রশ্নটা আমাদের বার বার ভাবিয়ে তুলেছে। আর তার উত্তর খুঁজতে প্রতি শীতে আমরা পৌঁছে গেছি ইটভাঁটার পরিযায়ী শ্রমিকদের মাঝে - পরিধেয় শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী নিয়ে। এইবছর ও আমরা আগামী 18 জানুয়ারি রবিবার সকালে পাণ্ডুয়ার ঘোড়াগাছিতলা ইটভাঁটাতে পৌঁছে যাব শীতবস্ত্র নিয়ে, থাকবে সেই প্রান্তিক মানুষগুলোর জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থা।
আপনারা যারা যারা পুরোনো পরিধেয়যোগ্য বস্ত্র দান করতে চান, আগামী 10 ওই জানুয়ারির মধ্যে ব্যান্ডেল সাম্য অফিসে পৌঁছে দেবেন।

বিশদ জানতে যোগাযোগ করুন -
বিপ্লব ভট্টাচার্য্য -8617213289
প্রত্যুষ দত্ত -8697059838
সুদীপ কর (রাজু)-9051407298
সুমন্ত দত্ত-8697924064
অমিত নন্দী -9883200688

Bank Account Details:

Account No-50512480787
IFSC Code- IDIB000B599
MICR Code-700019194
Acc Holder name- BANDEL SAMMYA WELFARE SOCIETY
Bank name- INDIAN BANK
BRANCH- Bandel Bazer(5283)

ব্যান্ডেল_সাম্য_ওয়েলফেয়ার_সোসাইটি

ব্যান্ডেল, হুগলি
(রেজিস্ট্রেশন নং - S0007177 of 2019-2020)

আজকে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ কর্মসূচী ছিল এই শারদীয়ায় আমাদের তৃতীয় বস্ত্র বিতরণ কর্মসূচী । আজকে 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীত...
28/09/2025

আজকে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ কর্মসূচী ছিল এই শারদীয়ায় আমাদের তৃতীয় বস্ত্র বিতরণ কর্মসূচী । আজকে 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীতে আমরা নতুন শাড়ি নিয়ে পৌঁছে গেছিলাম হুগলি জেলার হারিট সংলগ্ন এক প্রান্তিক গ্রামে। সেখানে আর্থ - সামাজিক ভাবে পিছিয়ে থাকা একষট্টি জন মায়ের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়েছে, তাদের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার পূরণে। তাদের সবার পুজো ভালো কাটুক, এটুকুই প্রার্থনা।
এই কাজে যারা আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

#ব্যান্ডেল_সাম্য_ওয়েলফেয়ার_সোসাইটি

ব্যান্ডেল, হুগলি
(রেজিস্ট্রেশন নং - S0007177 of 2019-2020)

পাথরপ্রতিমায় অনাথ শিশুদের বস্ত্রদানের পর আমরা সাম্য ফ্রি কোচিং ক্লাসের ছাত্র - ছাত্রীদের হাতেও নতুন বস্ত্র তুলে দিয়েছি...
28/09/2025

পাথরপ্রতিমায় অনাথ শিশুদের বস্ত্রদানের পর আমরা সাম্য ফ্রি কোচিং ক্লাসের ছাত্র - ছাত্রীদের হাতেও নতুন বস্ত্র তুলে দিয়েছি।
গতকাল ২৭ সেপ্টেম্বর (মহাপঞ্চমী)- সাম্য ফ্রি কোচিং ক্লাসের ছাত্র ছাত্রী, যারা আর্থ- সামাজিক ভাবে পিছিয়ে আছে, তাদের সকলের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। এই বস্ত্র বিতরণের ব্যয়ভার বহন করেছেন - সম্পা চট্টোপাধ্যায় এবং কাকলী দত্ত।
#ব্যান্ডেল_সাম্য_ওয়েলফেয়ার_সোসাইটি

ব্যান্ডেল, হুগলি
(রেজিস্ট্রেশন নং - S0007177 of 2019-2020)

দুর্গাপুজো আসন্ন। ঠাকুর বানানো , প্যান্ডেল তৈরি বা শপিং সব কিছুতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবু কিছু মানুষের মুখে হ...
21/09/2025

দুর্গাপুজো আসন্ন। ঠাকুর বানানো , প্যান্ডেল তৈরি বা শপিং সব কিছুতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবু কিছু মানুষের মুখে হাসি নেই, কারণ - আর্থিক অস্বচ্ছলতা। তাদের মুখে হাসি ফোটানোই লক্ষ্য ব্যান্ডেল সাম্য ওয়েলফেয়ার সোসাইটির। সেই লক্ষ্যে আজ, ২১ সেপ্টেম্বর, ২০২৫ মহালয়ার ভোরে সাম্য পরিবারের কিছু সদস্য পৌঁছে গেছিল পাথরপ্রতিমায় এক অনাথ আশ্রমে। সেখানে ৫০ জন দুঃস্থ অনাথ বাচ্চার হাতে নতুন বস্ত্র এবং শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে এবং মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে।
এই কাজে যারা আমাদের সাহায্য করেছেন সাম্য পরিবারের পক্ষ থেকে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

04/09/2025
ব্যান্ডেল সাম্য ওয়েলফেয়ার সোসাইটি কতৃক আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির 2025 এর মিডিয়া কভারেজ।আমরা সকলের কাছে আন্তরিক...
26/05/2025

ব্যান্ডেল সাম্য ওয়েলফেয়ার সোসাইটি কতৃক আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির 2025 এর মিডিয়া কভারেজ।

আমরা সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।

This is a cable news channel. which is broadcast in hooghly district, state - west bengal, in the country. our page is http://www.facebook.com/hoog...

আমাদের পূর্ব অভিজ্ঞতা বলে, অধিকাংশ রক্তদান শিবিরের আয়োজন হয় মিঠে রোদের শীতের মরশুমে। তাই এই গ্রীষ্মকালে রক্তের চাহিদা ...
26/05/2025

আমাদের পূর্ব অভিজ্ঞতা বলে, অধিকাংশ রক্তদান শিবিরের আয়োজন হয় মিঠে রোদের শীতের মরশুমে। তাই এই গ্রীষ্মকালে রক্তের চাহিদা থাকে তুঙ্গে, কিন্তু যোগান থাকে কম। সেই চাহিদার কথা মাথায় রেখে আমরা এই প্রখর গ্রীষ্মে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম গতকাল ২৫ শে মে, ২০২৫ রবিবার ব্যান্ডেল ঘেরাবাগান এলাকায়।
সাম্য' র সদস্য, সদস্যা, এলাকাবাসী মিলিয়ে প্রায় ৫০ জন মানুষ এই শিবিরে রক্তদান করেছেন। সমাজের সর্বস্তরের মানুষের স্বতস্ফূর্ত যোগদানে কালকের রক্তদান শিবির সর্বাংশে সফল। ব্যান্ডেল সাম্য ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

#ব্যান্ডেল_সাম্য_ওয়েলফেয়ার_সোসাইটি

ব্যান্ডেল, হুগলি
(রেজিস্ট্রেশন নং - S0007177 of 2019-2020)

গ্রীষ্মকালে প্রতিটা ব্লাডব্যাঙ্কে, হাসপাতালে রক্তের চাহিদা থাকে তুঙ্গে, কিন্তু রক্তের যোগান থাকে খুব কম । রক্তের এই চাহি...
29/04/2025

গ্রীষ্মকালে প্রতিটা ব্লাডব্যাঙ্কে, হাসপাতালে রক্তের চাহিদা থাকে তুঙ্গে, কিন্তু রক্তের যোগান থাকে খুব কম । রক্তের এই চাহিদার কথা মাথায় রেখে আমরা ব্যান্ডেল সাম্য ওয়েলফেয়ার সোসাইটি আগামী ২৫ শে মে, ২০২৫ একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছি, ব্যান্ডেল কুশারী ভবন লজে। সকল রক্তদাতাকে উক্তদিনে সকাল ১০ টার মধ্যে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। সকলের সহযোগিতা একান্ত কাম্য।

বিশদ জানতে যোগাযোগ করুন -
সুদীপ কর (রাজু)- 9051407298
অমিত নন্দী - 9903237597
অরণ্য দাস - 9433778894
অপূর্ব দাস - 9330221209
তুষার বাগ - 6290372148

#ব্যান্ডেল_সাম্য_ওয়েলফেয়ার_সোসাইটি

ব্যান্ডেল, হুগলি
(রেজিস্ট্রেশন নং - S0007177 of 2019-2020)

15/03/2025

২০১৮ তে পথচলা শুরু করে ব্যান্ডেল সাম্য ওয়েলফেয়ার সোসাইটি সাত বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত থেকেছে। অষ্টম বছরে পদার্পণ করে আমরা আগামী ৩০ শে মার্চ, ২০২৫ সালে বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করতে চলেছি। ব্যান্ডেল এবং ব্যান্ডেল সংলগ্ন এলাকার আর্থ - সামাজিক ভাবে পিছিয়ে থাকা পঞ্চাশোর্ধ নাগরিকদের জন্য এই শিবির।
উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অভিজিৎ চক্রবর্তী ( জেনারেল ফিজিশিয়ান) এবং বিশিষ্ট চক্ষু পরীক্ষক। থাকবে ECG এবং ব্লাড সুগার পরীক্ষার ব্যবস্থা।

স্থান - কুশারী ভবন
সময় - সকাল ১০ টা, ৩০ মার্চ


নাম লেখানোর স্থান :-
১) কাশি দত্ত মিষ্টির দোকান, ব্যান্ডেল বাজার
২) ব্যান্ডেল সাম্য ওয়েলফেয়ার অফিস
৩) বাবলুর চায়ের দোকান, করলা মোড়
এবং আমাদের প্রচার গাড়িতে।

বিশদ জানতে যোগাযোগ করুন -
সুদীপ কর (রাজু)- 9051407298
সুমন্ত দত্ত- 9330935711
অমিত নন্দী - 9883200688
অরণ্য দাস - 9433778894
অপূর্ব দাস - 9330221209
তুষার বাগ - 6290372148


#ব্যান্ডেল_সাম্য_ওয়েলফেয়ার_সোসাইটি

ব্যান্ডেল, হুগলি
(রেজিস্ট্রেশন নং - S0007177 of 2019-2020)

07/01/2025

গাহি সাম্যের গান

Address

Bandel
712123

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাম্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share