Dooars Day-Ours Day

Dooars Day-Ours Day Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dooars Day-Ours Day, Community Organization, Station Road P. O. Banarhat Dist. Jalpaiguri, Banarhat.

13/04/2026
17/02/2026

সুপ্রিয় বন্ধু, সকল ডুয়ার্সবাসীকে নমস্কার,
আগামী ৩রা এপ্রিল, ২০২৬ (শুক্রবার) সারা ডুয়ার্স জুড়ে আমরা ‘নেশামুক্তি দিবস’ পালন করতে চলেছি। আমাদের এই ডুয়ার্স ভৌগোলিক কারণে শিক্ষা- স্বাস্থ্য- যোগাযোগ বিভিন্ন বিষয়ে দেশের অন্য অংশের তুলনায় পিছিয়ে রয়েছে। বর্তমানে আর এক সমস্যা আমাদের সমাজে ব্যাপকভাবে মাথা চাড়া দিয়েছে। ডুয়ার্স এলাকায় বেশ কিছু মানুষজন; বিশেষতঃ যুবক-যুবতী আজ হতাশাগ্রস্ত ও বিপথগামী হয়ে নেশা বা ড্রাগ আসক্ত হয়ে পড়েছে। যার বিভিন্ন কুপ্রভাব পড়ছে সমাজ জীবনে। ড্রাগের নেশা শুধু একজনের মানুষের শরীরকে অসুস্থু করে না। মা-বাবা বা পরিবারের বহু দিনের লালিত স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়।
এ কারণে ৩রা এপ্রিল, ২০২৬ শুক্রবার এলেনবাড়ি থেকে কুমারগ্রাম (তিস্তা থেকে সঙ্কোশ নদী) সারা ডুয়ার্স জুড়ে নেশামুক্তি দিবস পালনের ডাক দিয়েছে ডুয়ার্স দিবস উদযাপন সমিতি। ‘গুড ফ্রাইডে’-র জাতীয় ছুটির দিনটিকে শুভ কাজে ব্যবহার করার জন্য নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ডুয়ার্স এলাকার বিভিন্ন ক্লাব, সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, সকল প্রকার সমাজ উন্নয়ণমূলক সংস্থা নিজ এলাকায় নিজ ব্যানারে এ কাজে যুক্ত হবে সেই আবেদন রাখছি।
আমি ডুয়ার্স এলাকার সকল ক্লাব, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, গণ-সংগঠন ও সাধারণ মানুষের কাছে আন্তরিক আবেদন রাখছি- আপনারা সকলে এই শুভ কাজে এগিয়ে আসুন। আপনারা নিজ উদ্যোগে ও আপনাদের নিজস্ব ব্যানারে আপনাদের এলাকায় নেশা বিরোধী বসে আঁকো প্রতিযোগিতা, পথসভা, মিছিল বা পদযাত্রা, নেশার কুফল ও প্রতিকার নিয়ে আলোচনা সভা, একদিনের ফুটবল- ভলিবল প্রতিযোগিতা বা মহিলাদের জন্য লুডো প্রতিযোগিতা আরোও বিভিন্ন অনুষ্ঠান করুন। যে যেমনটি পারেন, যে যেমনটি চান। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে; ডুয়ার্সের নবীন প্রজন্ম আলো ঝলমলে দিনের পানে এগিয়ে যাবে। নমস্কার। ভালো থাকবেন সকলে।

16/01/2026

Dooars Day- Ours Day

সুপ্রিয় সাথী,আগামী ১৮ই এপ্রিল ২০২৫ (শুক্রবার), ডুয়ার্স জুড়ে পালিত হতে চলেছে "নেশামুক্তি দিবস"। ডুয়ার্স এলাকায় বেশ কিছু ম...
02/04/2025

সুপ্রিয় সাথী,
আগামী ১৮ই এপ্রিল ২০২৫ (শুক্রবার), ডুয়ার্স জুড়ে পালিত হতে চলেছে "নেশামুক্তি দিবস"। ডুয়ার্স এলাকায় বেশ কিছু মানুষজন হতাশাগ্রস্ত ও বিপথগামী হয়ে আজ নেশা আসক্ত হয়ে পড়েছে। বিশেষতঃ যুব সমাজের একাংশ আজ মেতেছে মারণ খেলায়। যার বিভিন্ন কুপ্রভাব পড়ছে সমাজ জীবনে।
আগামী ১৮ই এপ্রিল ২০২৫ (শুক্রবার) এলেনবাড়ি থেকে কুমারগ্রাম (তিস্তা থেকে সংকোশ নদী) সারা ডুয়ার্স জুড়ে নেশাবিরোধী পথসভা, পদযাত্রা, পথনাটিকা, বসে আঁকো প্রতিযোগিতা এসব এর মাধ্যমে নেশার কুফল সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করা হবে। ডুয়ার্সের বিভিন্ন ক্লাব, সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, সকল প্রকার সমাজ উন্নয়ণমূলক সংস্থাকে যুক্ত করে একাজে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘ডুয়ার্স দিবস উদযাপন সমিতি’ - এ উদ্যোগে সমন্বয়ের কাজ করবে।
আপনারা দীর্ঘদিন ধরে নিজ এলাকায় বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করে চলেছেন। তাই আমাদের বিনীত আবেদন - আপনাদের এলাকায় এ দিনটি আপনাদের পক্ষ থেকে পালন করতে এগিয়ে আসুন।

08/05/2024
28/04/2024

গরমে সোনামণির খাবার-দাবার ; -ডাঃ পার্থপ্রতিম; ৯ই জুলাই ২০০৬; রবিবারের সাময়িকী; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত গ...

28/03/2024

সুপ্রিয় বন্ধু, সকল ডুয়ার্সবাসীকে নমস্কার,
আগামী ২৯শে মার্চ, ২০২৪ (শুক্রবার) সারা ডুয়ার্স জুড়ে আমরা ‘নেশামুক্তি দিবস’ পালন করতে চলেছি। আমাদের এই ডুয়ার্স ভৌগোলিক কারণে শিক্ষা- স্বাস্থ্য- যোগাযোগ বিভিন্ন বিষয়ে দেশের অন্য অংশের তুলনায় পিছিয়ে রয়েছে। বর্তমানে আর এক সমস্যা আমাদের সমাজে ব্যাপকভাবে মাথা চাড়া দিয়েছে। ডুয়ার্স এলাকায় বেশ কিছু মানুষজন; বিশেষতঃ যুবক-যুবতী আজ হতাশাগ্রস্ত ও বিপথগামী হয়ে নেশা বা ড্রাগ আসক্ত হয়ে পড়েছে। যার বিভিন্ন কুপ্রভাব পড়ছে সমাজ জীবনে।
এ কারণে ২৯শে মার্চ, ২০২৪ শুক্রবার এলেনবাড়ি থেকে কুমারগ্রাম (তিস্তা থেকে সঙ্কোশ নদী) সারা ডুয়ার্স জুড়ে নেশামুক্তি দিবস পালনের ডাক দিয়েছে ডুয়ার্স দিবস উদযাপন সমিতি। ‘গুড ফ্রাইডে’-র জাতীয় ছুটির দিনটিকে শুভ কাজে ব্যবহার করার জন্য নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ডুয়ার্স এলাকার বিভিন্ন ক্লাব, সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, সকল প্রকার সমাজ উন্নয়ণমূলক সংস্থা নিজ এলাকায় নিজ ব্যানারে একাজে যুক্ত হবে সেই আবেদন রাখা হয়েছে।
আমি ডুয়ার্স এলাকার সকল ক্লাব, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, গণ-সংগঠন ও সাধারণ মানুষের কাছে আন্তরিক আবেদন রাখছি- আপনারা সকলে এই শুভ কাজে এগিয়ে আসুন। আপনারা নিজ উদ্যোগে আপনাদের এলাকায় নেশা বিরোধী বসে আঁকো প্রতিযোগিতা, পথসভা, মিছিল বা পদযাত্রা, নেশার কুফল ও প্রতিকার নিয়ে আলোচনা সভা, আরোও বিভিন্ন অনুষ্ঠান করুন। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে; ডুয়ার্সের নবীন প্রজন্ম আলো ঝলমলে দিনের পানে এগিয়ে যাবে। নমস্কার। ভালো থাকবেন সকলে।

Address

Station Road P. O. Banarhat Dist. Jalpaiguri
Banarhat

Alerts

Be the first to know and let us send you an email when Dooars Day-Ours Day posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dooars Day-Ours Day:

Share