22/06/2026
🩸 স্বেচ্ছায় রক্তদান শিবিরে আপনাদের আন্তরিক আমন্ত্রণ 🩸
আগামী ২৮শে জুন, ২০২৬ (রবিবার), নবপ্রভাত সংঘ ও পথেরদিশা ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি-র সহযোগিতায় এক মহৎ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
📍 স্থান: নবপ্রভাত সংঘ ক্লাব প্রাঙ্গণ, চকভৃগু, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর
🕚 সময়: বেলা ১১:০০ টা থেকে
রক্তদান মানবতার এক অনন্য দৃষ্টান্ত। আপনার স্বেচ্ছায় রক্তদান একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে এবং একটি পরিবারের মুখে ফিরিয়ে আনতে পারে হাসি।
আসুন, আমরা সবাই মিলে এই মানবিক উদ্যোগে সামিল হই এবং আমাদের এই যৌথ প্রয়াসকে সফল করে তুলি। আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। 🙏❤️
"রক্ত দেবো, জীবন দেবো — স্বপ্ন হারাতে দেব না।"
"রক্তদান জীবনদান" 🩸
আয়োজনে: নবপ্রভাত সংঘ
যৌথ উদ্যোগে: পথেরদিশা ওয়েলফেয়ার ফাউন্ডেশন
সহযোগিতায়: ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি
#রক্তদান_জীবনদান 🩸❤️