অপরাজিত দক্ষিণ দিনাজপুর

অপরাজিত দক্ষিণ দিনাজপুর Music | Dance | Art | Poetry | Quiz | Cinema | Audio Stories

Address

Balurghat
733101

Telephone

+919734466887

Website

Alerts

Be the first to know and let us send you an email when অপরাজিত দক্ষিণ দিনাজপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

আমাদের কথা

২০২০, এপ্রিল মাস। নববর্ষ ১৪২৭। কিন্ত আমরা বলতে পারছি না স্বাভাবিক ভাবে শুভ নববর্ষ। কারণ বিশ্বব্যাপী যে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে তার করাল গ্রাসের ছায়ার থেকে দেশ তথা রাজ্য তথা আমাদের জেলা দক্ষিণ দিনাজপুর ও বেড়িয়ে আসতে পারে নি। আমরা লড়ছি। কিন্তু লড়ার ক্ষেত্রটা আলাদা, কৌশলটাও ভিন্ন। ঠিক যেন চক্র ব্যূহে একা অর্জুনের মতো করে লড়তে হবে, মহাভারতের অভিমন্যুর মতো বাকি পাণ্ডবের সাহায্য চাইলে বা সমাবেশ ঘটালে পরাজয় অবশ্যম্ভাবী। বিজ্ঞান যাকে বলছে social distancing - শারীরিক ভাবে বিচ্ছিন্ন মানসিক ভাবে ঐক্যবদ্ধ। কাজটা বলা সহজ কিন্তু করতে পারাটা বেশ কঠিন। এই মহামারীর বিরুদ্ধে লড়ার একমাত্র হাতিয়ার lockdown। সাধারণভাবে ঘটে চলা সমস্তকিছু থামিয়ে দিয়ে গৃহবন্দি হয়ে থাকা। কিন্তু বাঙালী তো , আড্ডা বাজার আর সিরিয়াল ছাড়া সময় কাটানো আর যাইহোক সহজে সম্ভব নয়। ঠিক এখান থেকেই আমাদের এগিয়ে আসা Dakshin Dinajpur District Quiz Association এবং Dakshin Dinajpur Film & Photography Club -এর পক্ষ থেকে যাতে অন্তত আমাদের জেলার মানুষদের আমরা সামান্য একটু হলেও এই অস্থির সময়ের অতিবাহিত করতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। আপনাদের বেশি কিছু করতে হবে না, খালি মনটাকে নিয়ে যেতে হবে প্রথম যুগের দুরদর্শনের আমলে, আর ঠিক সেই সময়ের মত বাড়িতে থেকে ঘড়ি ধড়ে পূর্বপ্রকাশিত সময়সূচি অনুসারে হাজির হতে হবে আমাদের এই পেজে। আমরা হাজির করবো জেলার শিল্পী সাহিত্যিক ও শিক্ষকদের আপনাদের সামনে গান, বাজনা, নাটক, আবৃত্তি ও ছাত্ৰছাত্রীদের জন্য পড়াশোনার বিষয় নিয়ে সরাসরি ফেসবুক লাইভ এ আমাদের এই পেজের মাধ্যমে। শুধু তাই নয় সাথে আছে লাইভ কুইজ আর সিনেমা। যাতে সামান্য বিনোদন ও নতুনত্ব আপনাদের এই লড়াই কে সহজ করে দিতে পারে। সুতরাং ঘরে থাকুন সুস্থ থাকুন আর আমাদের ফেসবুক লাইভ দেখতে থাকুন। তাহলেই আমরা খুব শীঘ্রই এই লড়াইতে আবার জিততে পারবো।