31/01/2026
বইমেলায় কিনুন Kunal Bose (কুনাল বোস) এর বই - সুভাষ ফিরেছিলেন। এই প্রসঙ্গে আরো কয়েকটি কথা।
কুনালদা একাধিক সর্ববঙ্গীয় নিউজ চ্যানেলে অ্যাঙ্কর হিসাবে কাজ করেছেন। দেখতে সুন্দর মানুষ হিসাবেও সুন্দর। নিউজ চ্যানেলের লোভনীয় চাকরি ছেড়ে নেতাজী গবেষক হিসাবে স্বাধীনভাবে কাজ করছেন। এটা শুনতে ভালো লাগলেও করে দেখানোটা সহজ নয়। বলতে ইচ্ছে করে বেশ করেছেন। আলাপ করতে কথা বলতে ইচ্ছা করে। সুযোগ কই! যোগাযোগ নেই। ভেবেছিলাম ওনার আয়োজিত সেমিনার কাম ট্যুর গুলোয় যাবো। হয়ে ওঠে নি!
কুনালদার কাজটা ইউটিউবে ফেসবুকে ও পডকাস্টে। তিনি স্বাধীনভাবে বক্তব্য রাখতেন না বলে আমার ভারী রাগ হত। নেতাজী আবেগে ভাসলে যা হয়! বরং সাংবাদিকসুলভ গোয়েন্দাগিরি চালাতেন কেশব ভট্টাচার্য্য, জয়ন্ত চৌধুরী, মধুসূদন পাল, এন জি ব্যানার্জী প্রমুখ বাংলার প্রথিতযশা গবেষকদের উপর। সর্বভারতীয় যারা, সেই অনুজ চন্দ্রচূড় তো আছেই! সেটা তাঁর ডিউটি ছিল। কিন্তু তারপর তিনি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের মত ক্রমশ প্রকাশ করতে থাকেন।
সোশ্যালমিডিয়ায় একটা ঝটকা খান কুনাল। উড়ে যায় তাঁর চ্যানেল। খুব দুর্ভাগ্যজনক ও হতাশাজনক। কিন্তু আই অ্যাম বোস দিয়ে যে কামব্যাকটা করেছেন তা তাঁকেই সাজে। আমি ওনার শুধু সমালোচনাই করি নি কিন্তু। প্রশংসা করেও পোস্ট করি। ভালো লেগেছিল কুনালদা পোস্টটা শেয়ার করায়।
শালিধান থেকে পাবলিশ হয়েছে ওনার বই “সুভাষ ফিরেছিলেন”, জনপ্রিয়তার এমনই তোড় যে সব কপি খতম। লাইন লাগাচ্ছে পাঠকেরা। বই নাকি লোকে কেনে না! আরে দাদা, বেচতে জানতে হয়! বেচা শব্দটা খারাপ শোনাবে বলব ভাবনাকে মানুষের মস্তিষ্কে হৃদয়ে চালিত করতে জানতে হয়। সেই ভাবনার নাম - সুভাষচন্দ্র!
বইমেলায় যাইনি। যাবো ২তারিখ। বইটা পেলে নেবো। ওনার সই সহ পেলে ভালো লাগবে। আলাপ পরিচয় হলে আরো ভালো লাগবে। শালিধান স্টল থেকে যদি না পাই অবশ্যই অনলাইনে কিনবো। আপনারাও কিনুন। সুভাষের বই হিসাবে কিনুন। আর কুনাল বোসকে বাধ্য করুন নেতাজী নিয়ে তাঁর কর্মযজ্ঞ চালিয়ে যেতে ও এভাবেই আমাদের সমৃদ্ধ করতে।
কল্লোল চক্রবর্ত্তী। 9064088802