Medhasvi Foundation - মেধাস্বী ফাউন্ডেশন

  • Home
  • India
  • Baidyabati
  • Medhasvi Foundation - মেধাস্বী ফাউন্ডেশন

Medhasvi Foundation - মেধাস্বী ফাউন্ডেশন Social Welfare - Education - Environment - Health

' উদ্যমেন হি সিদ্ধন্তি কার্যাণি ন মনোরথৈঃ |ন হি সুপ্তস্য সিংহস্য প্রবিশ্যন্তি মুখে মৃগাঃ || 'সেই চিরন্তনী উপদেশ ---ঘুমন্...
25/06/2025

' উদ্যমেন হি সিদ্ধন্তি কার্যাণি ন মনোরথৈঃ |
ন হি সুপ্তস্য সিংহস্য প্রবিশ্যন্তি মুখে মৃগাঃ || '

সেই চিরন্তনী উপদেশ ---

ঘুমন্ত সিংহের মুখে যেমন আপনা থেকেই মৃগ প্রবেশ করে না, তেমনি শুধুমাত্র ইচ্ছার দ্বারাই কোনোও কার্যসিদ্ধি হয় না | তা উদ্যমের দ্বারাই সম্পন্ন করতে হয় | সিদ্ধিলাভ করতে হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে...🎯

তাই, জীবনের সেরা হওয়ার প্রস্তুতি টাও নিতে হবে অঙ্কুর থেকেই।।
সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু হোক স্কুলের অঙ্গন থেকেই, নাহলে সর্ব ভারতীয় স্তরে নিজেকে প্রস্তুত করা অত্যন্ত কঠিন শুধু না; অসম্ভব ও! Medhasvi - মেধাস্বী অঙ্গীকার বদ্ধ তোমাদের স্বপ্ন কে সফল করতে! তোমরা তৈরি তো? প্রস্তুতির সেরা সময় চতুর্থ শ্রেণী থেকেই, তাহলে আর দেরী না করে আজই রেজিস্ট্রেশন করো আমাদের এই সেরার সেরা কোর্সে!
বিশদে জানতে যোগাযোগ করো....
072780 37050
medhasvifoundation.in

Let's take care of our first 🏠 - our Environment.
05/06/2025

Let's take care of our first 🏠 - our Environment.

মধ্যবিত্তকে সুরক্ষার একমাত্র মাধ্যম শিক্ষা। পড়াশোনা ঠিকমতো করলে অন্তত টিউশনি করে হলেও চলা যাবে।আজ যারা দুনিয়াটাকে ফুটবল ...
05/06/2025

মধ্যবিত্তকে সুরক্ষার একমাত্র মাধ্যম শিক্ষা। পড়াশোনা ঠিকমতো করলে অন্তত টিউশনি করে হলেও চলা যাবে।

আজ যারা দুনিয়াটাকে ফুটবল ভেবে ঠিকমতো পড়াশোনা করছে না, পরীক্ষায় বসছে না কিংবা লাইব্রেরির দিকে হাঁটছে না—তাদেরকে মাত্র বছর পনেরো পরে দেখো। দুনিয়াই তাদেরকে ফুটবল বানাবে। এর ওর কাছে হাত পাতবে, সাহায্য চাইবে, করুণা ভিক্ষা করবে।

শিক্ষা বলতে কেবল বই, স্কুল এবং সার্টিফিকেট অর্জনকে বলছি না। দক্ষতা অর্জনে মনোযোগী হওয়া দরকার। পৃথিবীর আগামী হবে দক্ষতানির্ভর। জীবন ও জীবিকার জন্য যেকোনো এক অথবা একাধিক বিষয়ে দক্ষ হতেই হবে। ছাত্রজীবনে পড়াশোনা বাদ দিয়ে উৎসব-উল্লাস করে কাটালে পরিণামে দুঃখ বোধ করতেই হবে। উত্তরাধিকারসূত্রে যদি টাটা-বিরলার সন্তান না হও, তবে মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত।

সম্প্রতি গুলতেকিন খানের একটি লেখার শেষ লাইনে—“জীবনে যত ঝড় আসুক, পড়াশোনা শেষ করতেই হবে”—চোখ আটকে গেছে। হৃদয় কেড়ে নিয়েছে এই বাক্যটি। দিনভর ভাবাচ্ছে।

বিশ্বের কত দেশের তরুণ-তরুণীরা হাজারো প্রতিবন্ধকতা মোকাবিলা করে শিক্ষা ও উচ্চশিক্ষার জন্য দেশে-বিদেশে ছুটছে। অথচ আমাদের দেশে শিক্ষা গ্রহণের সুযোগ প্রায় দুয়ারে দুয়ারে। রাষ্ট্রীয়ভাবে নাগরিক সেবায় নানা সীমাবদ্ধতা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং শিক্ষা উপকরণে বিশেষ কোনো অপ্রতুলতা নেই।

দুঃখ শুধু, শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ কম। অভিভাবককে লেগে থাকতে হয়, শিক্ষকদের রোজ খোঁজ নিতে হয়—তারপরেও শিক্ষার্থীদের পড়ায় মনোযোগ নেই। আজকালকার শিক্ষার্থীদের দিয়ে রাজ্যের সব কাজ তরানো যায়, কেবল পড়াশোনা বাদে।

শহরের গ্রন্থাগারগুলো পাঠকের অভাবে ধুঁকছে, লাইব্রেরিগুলোতে পাঠক গল্প-উপন্যাস খোঁজে না। শিক্ষার্থীরা শ্রেণি-পাঠ্যের গাইড বই ছাড়া অন্য কোনো ভালো বইয়ের নাম জানে না! সারা বাংলাদেশের প্রায় একই চিত্র। ক্লাসে উপস্থিতি নেই। পরীক্ষার খাতা পড়ে নম্বর দিলে পাশ করানো কঠিন। হোমওয়ার্ক দিলে সে শিক্ষক অপ্রিয় হয়ে ওঠে।

নানা সমীকরণ মিলিয়ে কেউ কেউ প্রাইভেট টিউটরের কাছে যায়। মোটকথা, পেছন থেকে তাগিদ না দিলে সন্তান পড়ছে না। যারা অভিভাবক হিসেবে সচেতন, শুধু তাদের কতিপয় সন্তানেরা ভালো করছে। বাকিদের অবস্থা গতানুগতিক—কেবল সার্টিফিকেট সর্বস্ব পড়াশোনা। এহেন পড়াশোনা জাতিকে হাজার বছর পিছিয়ে দিচ্ছে।

ছেলের মাস্টার্সের সার্টিফিকেট আছে, কাজেই তার দ্বারা কৃষিকাজ হবে না; শ্রমিক ভিসায় বিদেশে যেতে পারবে না। ফলাফলে দেশে লাখ তিরিশেক বেকার।

মেয়ে অনার্স-মাস্টার্স পাশ, তবুও বিয়ে হচ্ছে না। বয়স এবং শিক্ষা মিলিয়ে পাত্র পাওয়া যাচ্ছে না। ফলাফলে অভিভাবকদের দুশ্চিন্তা বাড়ছে।

আজ যারা নামকাওয়াস্তে পড়াশোনা করছে, তাদের সামনের দুর্দিন তারা অনুধাবন করতে পারছে না। ঠিকমতো পড়াশোনা না করলে সার্টিফিকেট গলার কাঁটা হবে।

কাজেই মধ্যবিত্ত থেকে উত্তরণের জন্য দক্ষতানির্ভর পড়াশোনা করতে হবে। আর কিছু না হোক, শিক্ষার নিজস্ব মূল্য আছে। পরিণামে যদি ধ্বংসও থাকে, তবুও তা যদি শিক্ষিতের পন্থানুসরণে হয়—তাহলে তা সমাজে দৃষ্টান্ত স্থাপন করে।

বারবার বলি, পড়াশোনায় মনোযোগী হও। রোজ নিজেকে অতিক্রম করো। পড়াশোনা কোনোদিন কাউকে ন্যায্যতা থেকে বঞ্চিত করেনি। পড়াশোনায় ভালো না হলে সারা দুনিয়া তোমাকে লজ্জা দেবে।

তথ্যপ্রযুক্তি ব্যবহারে স্বাক্ষর না হলে রোজ পিছিয়ে পড়বে। নিজেকে আবিষ্কারের জন্য, জাত চেনানোর জন্য বই মানুষকে পথ দেখায়। যারা তোমায় পড়তে বলে, রোজ নতুন কিছু শিখতে বলে—তাদের কথা ও ভাষা এই সময়ে তিক্ত ঠেকতে পারে, কিন্তু ভবিষ্যতে আফসোস করবে।

মাত্র কয়েকটি বছর জ্ঞানসাধনায় ব্যয় করলে সারাজীবন সুখেই যেতো। জ্ঞানের নিজস্ব আলো আছে। সকল সীমাবদ্ধতা থেকে উত্তরণের জন্য জ্ঞান পথ সৃষ্টি করে। যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয়—তারা কোনোভাবেই এক নয়।

অশিক্ষিত মানুষ অর্থ-সম্পত্তির মালিক হলে তা আরও ঝুঁকিপূর্ণ হয়। সম্পদ যদি সুপথে ব্যয় করা না যায় তবে তা ধ্বংস অনিবার্য করে।

সেজন্য শিক্ষিতজন সীমিত সম্পদের মালিক হলেও, সেসব সুষম বণ্টনের মাধ্যমে সুখ-প্রশান্তি নিশ্চিত করতে পারে। অশিক্ষিত ধনবান অধিকাংশ ক্ষেত্রে অসুখী।

শিক্ষার্থীরা, পড়ো, পড়ো এবং পড়ো। শিক্ষা অর্জনে ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ সূত্রে দশটি বছর বিনিয়োগ করো। বাকি সত্তর বছর সেটার ফল পাবে। উত্তরাধিকারের জন্য রেখে যেতে পারবে সোনালি দিন।

তুমি অন্ধকারে থেকে এই সমাজের কাউকে আলোর সন্ধান দিতে পারবে না। অথচ প্রত্যেকের আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বলে হওয়ার সুযোগ ছিল।

শিক্ষা সেই সুযোগ সবার সামনে এনেছিল। কেউ হাত বাড়িয়ে নিয়েছে, কেউ পিঠ দেখিয়ে অবহেলা করেছে। কে জিতেছে আর কে ঠকেছে—ইতিহাস থেকে শিখো।

আজ যারা সঠিক পথে নেই, চাইলেই কাল পরিবর্তনের সূচনা করতে পারে। শিক্ষা সবসময় দ্বিতীয় সুযোগ দেয়, যদি মনোযোগী হও।

শিক্ষা আলোর পথ, যার পাশে হেঁটে তুমি হতে পারো উজ্জ্বল নক্ষত্র। নিজেকে গড়ার শ্রেষ্ঠ সময় হলো আজ, এখন। বিলম্ব মানেই পিছিয়ে যাওয়া।

পড়ো, শিখো, জ্ঞানী হও—কারণ অন্ধকারে আলোর খোঁজ শুধুই বিভ্রম।
- সংগৃহীত।।

Only gratitude! 🙏
14/02/2025

Only gratitude!
🙏

03/11/2024

মেধাস্বী পরিবারের পক্ষ থেকে প্রত্যেক কে জানাই শুভ ভাতৃ দ্বিতীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।। এই ভাবেই আনন্দের সাথে এগিয়ে চলুক জীবনের রথ যাত্রা।।💐💐💐🫂🫂🫂😍😍😍🍫🍫🍫

বর্তমানে এই প্রজন্মের প্রতিটি ছাত্র ছাত্রী আধুনিক মনস্ক এবং তারা সেই পড়াশোনার সনাতনী পদ্ধতি অনুসরণে বীতশ্রদ্ধ! অথচ তাদে...
11/10/2024

বর্তমানে এই প্রজন্মের প্রতিটি ছাত্র ছাত্রী আধুনিক মনস্ক এবং তারা সেই পড়াশোনার সনাতনী পদ্ধতি অনুসরণে বীতশ্রদ্ধ! অথচ তাদের বুদ্ধিমত্তা রীতিমতো ক্ষুরধার! লক ডাউন পরিচয় করিয়ে গেছে "e - education"! সারা পৃথিবীর ছাত্র ছাত্রীরা এখন e- education Platform কে বেছে নিচ্ছে বিভিন্ন সুবিধার কথা মাথায় রেখে। Online Education - এ আমাদের মেধাস্বী'র ছাত্র ছাত্রী প্রত্যেকেই যথেষ্ট পারদর্শী! আজ মহা নবমীর পুণ্য তিথিতে মেধাস্বী নিয়ে এলো Youtube Stream এ - "Animated Video Series" যা পড়াশোনার জগৎ কে একঘেঁয়ে নয়, বিনোদন মূলক করে তুলবে।
যুগের চাহিদায় সময়ের আয়নায় পথচলার রূপ বদলাক, উদ্দ্যেশ্য নয়!
Medhasvi - মেধাস্বী
"বারো মাসের তেরো কাব্য"
https://youtube.com/?si=TYcAJKVJHgALjtz8

Happy to help you Medhasvians. LEARN WITH FUN!

মেধাস্বী পরিবারের প্রত্যেক সদস্য এবং সদস্যা কে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালবাসা এবং অভিনন্দন।।পুজোর শ...
09/10/2024

মেধাস্বী পরিবারের প্রত্যেক সদস্য এবং সদস্যা কে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালবাসা এবং অভিনন্দন।।
পুজোর শুরু খুব ভালো, আনন্দময় হোক।।
Medhasvi - মেধাস্বী
" বারো মাসের তেরো কাব্য"
😍💐🥰💕🎉🥳😆💝

তোমার আশীষ যেন সবাই কে ভালো রাখে!Medhasvi Foundation - মেধাস্বী  ফাউন্ডেশন
07/09/2024

তোমার আশীষ যেন সবাই কে ভালো রাখে!
Medhasvi Foundation - মেধাস্বী ফাউন্ডেশন

সকলের তরে সকলে আমরা ….  প্রত্যেকে আমরা পরের তরে।।🫂🌷💝💐❤️
07/09/2024

সকলের তরে সকলে আমরা ….
প্রত্যেকে আমরা পরের তরে।।
🫂🌷💝💐❤️

Address

77/1 N S Sarani
Baidyabati
712222

Alerts

Be the first to know and let us send you an email when Medhasvi Foundation - মেধাস্বী ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share