Baidyabati Club

Baidyabati Club Social Service, Dispensary, Volleyball, Table Tennis, Yoga, Karate, Gym, Library, Drawing, Dance,

12/05/2026

স্থানীয় অঞ্চলে টেবিল টেনিসের প্রসার ও বেশি সংখ্যক শিক্ষার্থীদের অনুশীলনের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ১৪৩৩ নববর্ষে একটি নতুন টেবিল টেনিস ঘরের উদ্বোধন করা হয়েছে🙏💐
প্রচার উদ্দেশ্যে উদ্বোধনী অনুষ্ঠানের একটি Reel তৈরী হয়েছে।🙏
আমাদের আবেদন- Reel টি শেয়ার করে আমাদের প্রয়াস সার্থক করুন এবং আমাদের লক্ষ্যপূরণে সহযোগিতা করুন💐🙏

কৃতজ্ঞতা: Reel টি ক্লাব সদস্য সপ্তর্ষি চক্রবর্ত্তী ও সিদ্ধার্থ চক্রবর্ত্তীর যৌথ প্রয়াসে তৈরী❤️💐❤️

""""'" সংবাদ"""'"আজ ৮ই মে ২০২৬ (শুক্রবার) সন্ধ্যা ৭.৩০ টায় প্রতীক্ষিত "হাতের লেখা" প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হ'ল 💐🙏স্...
08/05/2026

""""'" সংবাদ"""'"

আজ ৮ই মে ২০২৬ (শুক্রবার) সন্ধ্যা ৭.৩০ টায় প্রতীক্ষিত "হাতের লেখা" প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হ'ল 💐🙏

স্বল্প পরিসরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক শ্রী রঞ্জন ঘোষ মহাশয়কে উত্তরীয় ও স্মারক প্রদান করে সম্মানিত করা হয়💐💐🙏

''হাতের লেখা'' প্রশিক্ষণ প্রতি শুক্রবার সন্ধ্যা ৭.৩০ টা থেকে শুরু হবে🙏💐

আগ্রহীরা অবিলম্বে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন 🙏💐

কিছু মুহুর্ত:

04/05/2026
গত ৬ই বৈশাখ ১৪৩৩ (২০/৪/২০২৬) শুভ অক্ষয় তৃতীয়ার সকালে পরম্পরা ও প্রথা মেনে ভলিবল বার পূজা অনুষ্ঠিত হ'ল 🙏কিছু মুহুর্ত:
23/04/2026

গত ৬ই বৈশাখ ১৪৩৩ (২০/৪/২০২৬) শুভ অক্ষয় তৃতীয়ার সকালে পরম্পরা ও প্রথা মেনে ভলিবল বার পূজা অনুষ্ঠিত হ'ল 🙏

কিছু মুহুর্ত:

'':::💐❤️💐শুভ নববর্ষ 💐❤️💐::::''১ল বৈশাখ ১৪৩৩ নববর্ষে বর্ষবরণ তৎসহ নবনির্মিত টেবিল টেনিস কক্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হ'ল 💐...
23/04/2026

'':::💐❤️💐শুভ নববর্ষ 💐❤️💐::::''

১ল বৈশাখ ১৪৩৩ নববর্ষে বর্ষবরণ তৎসহ নবনির্মিত টেবিল টেনিস কক্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হ'ল 💐

সকালে টেবিল টেনিস কক্ষের উদ্বোধন প্রাক্কালে মঙ্গলাচার ও সন্ধ্যায় বর্ষবরণ ও টেবিল টেনিস কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। কক্ষের আনূষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের বর্ষীয়ান আজীবন সদস্য শ্রী শংকর ব্যানার্জী মহাশয়।🙏

টেবিল টেনিস শিক্ষার্থীরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে।❤️

এরপরে টেবিল টেনিস প্রশিক্ষক সর্বশ্রী গদাধর ঘোষ ও অর্ঘ্যদীপ হালদার এবং ক্লাবের ''দিশারী'' প্রকল্পের দিশারী শ্রী প্রাণতোষ দে মহাশয়কে বিশেষভাবে সম্মানিত করা হয়🙏💐

এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠানে টেবিল টেনিস শিক্ষার্থীরা বিশেষ উৎসাহ ও উদ্দীপনায় কবিতা একক/ সমবেত গান নৃত্য বিভিন্ন বাদ্যযন্ত্রে সঙ্গীতের মাধ্যমে উপস্থাপনা করে একটি সুন্দর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি অত্যন্ত মুন্সীয়ানায় সঞ্চালনা করে কিশোর টেবিল টেনিস শিক্ষার্থী শ্রী যিষ্ণু ব্যানার্জী❤️💐

প্রস্তাবিত টেবিল টেনিস কক্ষ নির্মাণ বাস্তবায়নে সকল সদস্য শুভানুধ্যায়ীগণের সক্রিয় সহযোগিতার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।🙏💐❤️

অনুষ্ঠানের কিছু মুহুর্ত:

:::::::আনন্দ সংবাদ::::::সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও সক্রিয় সহযোগিতায় আমাদের প্রস্তাবিত মূল ভবনের দ্বিত...
12/04/2026

:::::::আনন্দ সংবাদ::::::

সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও সক্রিয় সহযোগিতায় আমাদের প্রস্তাবিত মূল ভবনের দ্বিতলে টেবিল টেনিস কক্ষের নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে🙏💐

আগামী ১লা বৈশাখ ১৪৩৩ (১৫ই এপ্রিল ২০২৬) বুধবার সন্ধ্যা ৬.০০ টায় "বর্ষবরণ" তৎসহ '''নুতন কক্ষটির শুভ উদ্বোধন''' উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে🙏💐💐

সদস্য শুভানুধ্যায়ী ও ফেসবুক ফলোয়ারদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার রইল আন্তরিক আমন্ত্রণ 🙏🙏🙏💐💐💐❤️❤️❤️

আজ (২১/০৩/২০২৬) সন্ধ্যায় গভীর শ্রদ্ধা ও মর্যাদায় অনুষ্ঠিত হ'ল ক্লাবের আজীবন সদস্য প্রয়াত হারাধন মুখার্জীর স্মৃতিচারণ ...
21/03/2026

আজ (২১/০৩/২০২৬) সন্ধ্যায় গভীর শ্রদ্ধা ও মর্যাদায় অনুষ্ঠিত হ'ল ক্লাবের আজীবন সদস্য প্রয়াত হারাধন মুখার্জীর স্মৃতিচারণ উদ্দেশ্যে "স্মরণ সভা"🙏💐

উপস্থিত সকলেই প্রয়াত হারাধন মুখার্জীর মৃদুভাষী ও শান্তিপ্রিয় ব্যক্তিত্বের কথা উল্লেখ করেন। ক্লাবের বর্তমান প্রজন্মের কাছে অজানা তাঁর ক্রীড়ানৈপুণ্য ও নাট্যপ্রেমের কথা তুলে ধরেন তাঁর বন্ধুরা।💐💐🙏🙏

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের আজীবন সদস্য ডাঃ শান্তনু পালধি মহাশয়💐🙏

অনুষ্ঠানের কিছু মুহুর্ত👇

"""' স্মরণ সভা"""ক্লাবের আজীবন সদস্য হারাধন মুখার্জী গত ৫ই মার্চ ২০২৬ প্রয়াত হয়েছেন🙏তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও...
17/03/2026

"""' স্মরণ সভা"""

ক্লাবের আজীবন সদস্য হারাধন মুখার্জী গত ৫ই মার্চ ২০২৬ প্রয়াত হয়েছেন🙏

তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপনের উদ্দেশ্যে আগামী ২১ শে মার্চ ২০২৬ (শণিবার) বিকাল ৬.০০ টায় স্মরণসভার আয়োজন করা হয়েছে🙏

উক্ত স্মরণসভায় সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি একান্তভাবে প্রার্থনা করি🙏💐

06/03/2026

::::: শোক সংবাদ :::::

গভীর বেদনার সঙ্গে জানাই গতকাল (০৫/০৩/২০২৬) রাত্রে ক্লাবের আজীবন সদস্য হারাধন মুখার্জী প্রয়াত হয়েছেন।

তাঁর আকস্মিক প্রয়াণে আমরা শোকস্তব্ধ।

তাঁর শোকসন্তপ্ত পরিবারকে জানাই গভীর সমবেদনা।🙏

তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনে আজ ক্লাবের সকল বিভাগীয় কর্মসূচী বন্ধ থাকবে🙏🙏

""স্মরণ সভা""সম্প্রতি প্রয়াত ক্লাবের প্রাক্তন সভাপতি সনৎ কুমার বন্দ্যোপাধ্যায়, কার্যকরী সমিতির প্রাক্তন গুরুত্বপূর্ণ প...
01/02/2026

""স্মরণ সভা""

সম্প্রতি প্রয়াত ক্লাবের প্রাক্তন সভাপতি সনৎ কুমার বন্দ্যোপাধ্যায়, কার্যকরী সমিতির প্রাক্তন গুরুত্বপূর্ণ পদাধিকারী বুদ্ধদেব বসু এবং সন্তোষ বসু ও দীনবন্ধু দত্ত'র মত চারজন সংগঠন প্রেমী বর্ষীয়ান আজীবন সদস্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও স্মৃতিচারণ কল্পে আজ (০১/০২/২০২৬) বিকালে
আয়োজিত হয় "স্মরণ সভা"।🙏

সভার শুরুতে প্রয়াত সদস্যদের প্রতি
শ্রদ্ধাজ্ঞাপনে নীরবতা পালন এবং তাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।🙏💐

এরপরে, উপস্থিত সদস্য শুভানুধ্যায়ী এবং প্রয়াত সদস্যদের পারিবারিক সদস্যরা স্মৃতিচারণা করেন।💐🙏

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের বর্ষীয়ান আজীবন সদস্য শ্রী প্রদীপ আঢ্য মহাশয়।🙏💐

অনুষ্ঠানের কিছু মুহুর্ত:

:::💐💐💐 নেতাজি জয়ন্তী উদযাপন 💐💐💐:::আজ (২৩/০১/২০২৬)  আপামর ভারতবাসীর হৃদয়ে বিরাজিত নেতাজি সুভাষচন্দ্র বসু'র ১৩০ তম জন্মদ...
23/01/2026

:::💐💐💐 নেতাজি জয়ন্তী উদযাপন 💐💐💐:::

আজ (২৩/০১/২০২৬) আপামর ভারতবাসীর হৃদয়ে বিরাজিত নেতাজি সুভাষচন্দ্র বসু'র ১৩০ তম জন্মদিন গভীর মর্যাদায় পালিত হ'ল।🙏💐

নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠানের পরে ব্যান্ডবাদন সহযোগে প্রথমে জাতীয় পতাকা তারপর ক্লাব পতাকা উত্তোলিত হয়।

এরপরে চতুষ্পাঠীস্থিত ক্লাব ভবনে জাতীয় পতাকা ও ক্লাব পতাকা উত্তোলন করা হয়।💐🙏💐

সকালের অনুষ্ঠানের কিছু মুহুর্ত:

Address

363 (147) G. T. Road, PO-
Baidyabati
712222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baidyabati Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share