Indian Red Cross Society,Bagula Unit

Indian Red Cross Society,Bagula Unit Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Indian Red Cross Society,Bagula Unit, Nonprofit Organization, Bagula.

তিনি বিশ্বাস করেন—রাজনীতি মানে শুধু কথা নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা।তাই প্রতিটি মানুষের পাশে থেকে সুস্বাস্...
03/04/2026

তিনি বিশ্বাস করেন—রাজনীতি মানে শুধু কথা নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা।
তাই প্রতিটি মানুষের পাশে থেকে সুস্বাস্থ্য, উন্নত পরিষেবা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়েই তিনি এগিয়ে চলেছেন।
৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি ঘরে আজ একটাই কথা—
“আমাদের মানুষ, আমাদের গর্ব—ডা. অতিন্দ্রনাথ মন্ডল।”

01/04/2026
নদীয়ার হাঁসখালি ব্লকের ময়ূরহাট-১  গ্রাম পঞ্চায়েতের অধীন বংশীনগর গ্রামে  অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো গৃহ শিক্ষক শ্রী প্...
15/02/2026

নদীয়ার হাঁসখালি ব্লকের ময়ূরহাট-১ গ্রাম পঞ্চায়েতের অধীন বংশীনগর গ্রামে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো গৃহ শিক্ষক শ্রী প্রশান্ত বিশ্বাসের পরিবারের পাশে সার্বিকভাবে দাঁড়ানোর জন্য বিশেষ মানবিক আবেদন এবং ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি , বগুলা ইউনিটের তৎক্ষণাৎ মানবিক প্রচেষ্টা........

বিষয়: অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো গৃহ  শিক্ষক শ্রী প্রশান্ত বিশ্বাসের পরিবারের পাশে সার্বিকভাবে দাঁড়ানোর জন্য বিশেষ আবেদ...
13/02/2026

বিষয়: অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো গৃহ শিক্ষক শ্রী প্রশান্ত বিশ্বাসের পরিবারের পাশে সার্বিকভাবে দাঁড়ানোর জন্য বিশেষ আবেদন এবং ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি , বগুলা ইউনিটের তৎক্ষণাৎ মানবিক প্রচেষ্টা.......

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, গত ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) নদীয়া জেলার হাঁসখালি ব্লকের ময়ূরহাট-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত" বংশীনগর গ্রামে " এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে স্থানীয় প্রাইভেট টিউটর প্রশান্ত বিশ্বাসের বসতবাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। একজন গৃহ শিক্ষক, যিনি সমাজ গড়ার কারিগর, তার সবটুকু হারিয়ে ফেলা মানে একটি আলোকবর্তিকা নিভে যাওয়া ।শ্রী প্রশান্ত বিশ্বাস এর পরিবারে ওনার স্ত্রী এবং চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
আর্থিকভাবে পিছিয়ে পড়া এই পরিবারটির মাথা গোঁজার ঠাঁইটুকু আজ ছাইয়ে পরিণত হয়েছে। পরনের কাপড় ছাড়া আজ তাদের আর কিছুই অবশিষ্ট নেই। সমস্ত অফিসিয়াল কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে । ইতিমধ্যে আমরা প্রশাসনের প্রতি নজরে এনেছি বিষয়টা । এই কঠিন সময়ে প্রশান্ত বাবুর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য ।

**বগুলা রেডক্রসের সদস্য সহ অনেক গুণীজন মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন ওই পরিবারের হাতে সাহায্য তুলে দেওয়ার জন্য । সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা ।

তাই অতি দ্রুততার সহিত আজ শুক্রবার ( ১৩ ই ফেব্রুয়ারি , ২০২৬) সন্ধ্যেবেলায় ওই পরিবারের হাতে তুলে দেওয়া হলো :------
* আর্থিক অনুদান: অতিসত্বর ঘর তৈরি করার জন্য সাধ্যমতো নগদ আর্থিক সহায়তা ।
* পরিষেবা: সমস্ত রকমের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, পোশাক-আশাক এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে ।
*রান্নার সমগ্র সামগ্রী , বেবি ফুড, রান্নার গ্যাস এবং ওভেন দেওয়া হয়েছে ।
*ইতিমধ্যে প্রশাসনের ঐকান্তিক সহযোগিতায় ওই বাড়িতে বসেই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড তৈরি করে দিতে পেরেছি । বাকি রইল ওনাদের স্বামী-স্ত্রীর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি র এডুকেশনাল সার্টিফিকেট ও বাচ্চার বার্থ সার্টিফিকেট এবং পোলিও কার্ড । এগুলো আগামী এক সপ্তাহের মধ্যে ওনারা যাতে হাতে পেতে পারে তার সমস্ত বন্দোবস্ত করা হয়েছে।
* সহমর্মিতা: মানসিকভাবে তাদের পাশে সর্বদা থাকার আশ্বাস দেওয়া হয়েছে ।
এলাকার গ্রামবাসী এবং আত্মীয়-স্বজন তারাও পাশে রয়েছেন।
দয়া করে মনে রাখবেন
> "আপনার সামান্য সাহায্য একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে এবং তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারে।"

ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি (বগুলা ইউনিট)-এর পক্ষ থেকে আমরা সমস্ত হৃদয়বান মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং ক্লাবগুলোর কাছে আকুল আবেদন জানাচ্ছি—আসুন, আমরা সকলে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই।
আগামীতে এই দুর্গত পরিবারকে আরো সহযোগিতার জন্য যোগাযোগ করুন:
📍 ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি, বগুলা ইউনিট, নদীয়া
ফোন নাম্বার : 8918143129 / 9932554810

শ্রী প্রশান্ত বিশ্বাস এর ফোন নাম্বার : 7719132662

নমস্কারান্তে ,
ডা : অতীন্দ্র নাথ মন্ডল,
সমাজকর্মী
তারিখ: ১৩ ই, ফেব্রুয়ারি, ২০২৬

বিষয়: অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো গৃহ  শিক্ষক প্রশান্ত বিশ্বাসের পরিবারের পাশে সার্বিকভাবে দাঁড়ানোর জন্য বিশেষ আবেদন ।অত...
13/02/2026

বিষয়: অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো গৃহ শিক্ষক প্রশান্ত বিশ্বাসের পরিবারের পাশে সার্বিকভাবে দাঁড়ানোর জন্য বিশেষ আবেদন ।

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, গত ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) নদীয়া জেলার হাঁসখালি ব্লকের ময়ূরহাট-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত" বংশীনগর গ্রামে " এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে স্থানীয় প্রাইভেট টিউটর প্রশান্ত বিশ্বাসের বসতবাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। একজন গৃহ শিক্ষক, যিনি সমাজ গড়ার কারিগর, তার সবটুকু হারিয়ে ফেলা মানে একটি আলোকবর্তিকা নিভে যাওয়া ।শ্রী প্রশান্ত বিশ্বাস এর পরিবারে ওনার স্ত্রী এবং চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
আর্থিকভাবে পিছিয়ে পড়া এই পরিবারটির মাথা গোঁজার ঠাঁইটুকু আজ ছাইয়ে পরিণত হয়েছে। পরনের কাপড় ছাড়া আজ তাদের আর কিছুই অবশিষ্ট নেই। সমস্ত অফিসিয়াল কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে । ইতিমধ্যে আমরা প্রশাসনের প্রতি নজরে এনেছি বিষয়টা । এই কঠিন সময়ে প্রশান্ত বাবুর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য ।
* আর্থিক অনুদান: সাধ্যমতো অর্থ সাহায্য।
* পরিষেবা: খাদ্যসামগ্রী, পোশাক-আশাক বা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।
* সহমর্মিতা: মানসিকভাবে তাদের পাশে থেকে সাহস জোগানো।
> "আপনার সামান্য সাহায্য একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে এবং তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারে।"

ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি (বগুলা ইউনিট)-এর পক্ষ থেকে আমরা সমস্ত হৃদয়বান মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং ক্লাবগুলোর কাছে আকুল আবেদন জানাচ্ছি—আসুন, আমরা সকলে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই।
সহযোগিতার জন্য যোগাযোগ করুন:
📍 ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি, বগুলা ইউনিট, নদীয়া
ফোন নাম্বার : 8918143129 / 9932554810

শ্রী প্রশান্ত বিশ্বাস এর ফোন নাম্বার : 7719132662

নমস্কারান্তে ,
ডা : অতীন্দ্র নাথ মন্ডল,
সমাজকর্মী
তারিখ: ১৩ ই, ফেব্রুয়ারি, ২০২৬

ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি,  বগুলা ইউনিট এবং নদীয়ার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালি থানার যৌথ উদ্যোগে আয়োজিত সামা...
10/02/2026

ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি, বগুলা ইউনিট এবং নদীয়ার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালি থানার যৌথ উদ্যোগে আয়োজিত সামাজিক ও মানবিক কর্মসূচি.......

09/02/2026

বিষয় : ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি , বগুলা ইউনিট ও নদীয়ার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত" হাঁসখালী থানার" যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির , বিনামূল্যে চশমা বিতরণ , বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা , মরণোত্তর চক্ষুদানের কর্মসূচি , প্রতিবন্ধী সার্টিফিকেট এর অনলাইন অ্যাপ্লিকেশন , জেনারেল হেলথ চেক আপ, জনসচেতনতা মূলক কর্মসূচি, Safe Drive and Save Life কর্মসূচি , দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ
স্থান: বগুলা ডাকবাংলো ময়দান, নদীয়া
তারিখ: ৮ ই ফেব্রুয়ারি , ২০২৬

ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি, বগুলা ইউনিট এবং রানাঘাট পুলিশ জেলার হাঁসখালী থানার এই মহতী যৌথ উদ্যোগের জন্য আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আজ আমাদের এই প্রাঙ্গণটি কেবল একটি শিবিরের স্থান নয়, বরং এটি মানবসেবার এক উজ্জ্বল মিলনক্ষেত্রে পরিণত হয়েছে।
আমাদের আজকের কর্মসূচির রূপরেখা এবং গুরুত্ব আমি সংক্ষেপে তুলে ধরছি:
১. চক্ষু স্বাস্থ্য ও সেবা :
আমাদের আজকের প্রধান লক্ষ্য হলো দৃষ্টিশক্তির সুরক্ষা।
* বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ: সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক চক্ষু চিকিৎসার সুযোগ পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
* বিনামূল্যে ছানি অপারেশন: যাদের চোখের ছানি পড়ার কারণে স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে, আমরা সম্পূর্ণ নিখরচায় তাদের অপারেশনের দায়িত্ব নিচ্ছি।
* মরণোত্তর চক্ষুদান: "আপনার চোখেই দেখুক বিশ্ব অন্য কেউ"—এই বার্তাকে ছড়িয়ে দিতে আমরা মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার কর্মসূচি গ্রহণ করেছি।
২. স্বাস্থ্য ও সামাজিক সহায়তা :
আমরা শুধু চোখের চিকিৎসায় সীমাবদ্ধ থাকছি না, বরং সামগ্রিক জনস্বাস্থ্যের দিকে নজর দিচ্ছি।
* জেনারেল হেলথ চেক আপ: সাধারণ শারীরিক সমস্যা নির্ণয় ও পরামর্শের জন্য বিশেষজ্ঞ ডাক্তাররা উপস্থিত ছিলেন।
* প্রতিবন্ধী সার্টিফিকেটের অনলাইন আবেদন: অনেক সময় গ্রামের সাধারণ মানুষ এই সরকারি প্রক্রিয়ার জটিলতায় পড়েন। আমরা এখানে সরাসরি অনলাইনে আবেদন করার ব্যবস্থা করেছি যাতে তাঁরা ন্যায্য সুযোগ-সুবিধা পান।
* শীতবস্ত্র বিতরণ: কনকনে ঠান্ডায় আর্ত মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই বিনম্র প্রচেষ্টা হিসেবে কম্বল বিতরণ করা হয়।
৩. সচেতনতা ও নিরাপত্তা (Safe Drive, Save Life) :
পুলিশ প্রশাসনের সক্রিয় সহযোগিতায় আমরা "Safe Drive, Save Life" কর্মসূচির মাধ্যমে পথ নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করছি। আইন মানা কেবল বাধ্যবাধকতা নয়, এটি জীবন বাঁচানোর অঙ্গীকার।

একটি সুস্থ ও সচেতন সমাজ গড়তে পুলিশ এবং সাধারণ মানুষের এই সেতুবন্ধন অত্যন্ত জরুরি। হাঁসখালী থানা এবং বগুলা রেডক্রস সোসাইটির প্রতিটি সদস্য ও স্বেচ্ছাসেবককে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই। আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণই আমাদের এই আয়োজনকে সফল করে তুলেছে।
আজকের এই মহতী কর্মসূচিতে যারা আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন তাদের প্রতি রইল আমাদের অকৃত্রিম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা ।
> "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"—আসুন এই মন্ত্রেই আমরা আজ দীক্ষিত হই।
নমস্কারান্তে,
ডা : অতীন্দ্র নাথ মন্ডল,
সমাজকর্মী

সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ।
09/02/2026

সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ।

বিষয় : ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি , বগুলা ইউনিট ও নদীয়ার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত" হাঁসখালী থানার"  যৌথ উদ্যোগে  বি...
08/02/2026

Address

Bagula

Telephone

+919932554810

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indian Red Cross Society,Bagula Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share