Anamika Club

Anamika Club Welcome to official page of Anamik Club Welcome to the official page of Aamika Club located at Khalore,Bagnan,Howrah.

Our club is established at 1943 .It's one of the oldest club in Bagnan.It suffer many trouble in it's way of establishment but after all it was one of the largest club also in Bagnan in terms of number of members .We organized many social and cultural activities through the year.That's enough for our description.

05/10/2025
আজ "মহাসপ্তমী", এই পুণ্য তিথিতে অনামিকা ক্লাবের পক্ষ থেকে সকল মানুষজনের শান্তি কামনা করি। এই আনন্দ উৎসব হয়ে উঠুক মিলন উ...
29/09/2025

আজ "মহাসপ্তমী", এই পুণ্য তিথিতে অনামিকা ক্লাবের পক্ষ থেকে সকল মানুষজনের শান্তি কামনা করি। এই আনন্দ উৎসব হয়ে উঠুক মিলন উৎসব , ভালোবাসার উৎসব এবং পরম ভক্তির উৎসব ।

" এসো মা অভয়া , লয়ে সন্তানে

নিয়ে সাথে সব শক্তি

ওগো মহামায়া তোমারে পুজিব

দাও পদে অনুরক্তি ।

চারটি দিনের আনন্দমেলা

তাই সবে থাকি জাগিয়া,

তোমার কৃপার পরশমনিতে

সোনা হয়ে যাক সব হিয়া।"

28/09/2025
28/09/2025

আজ "মহাষষ্ঠী" , তাই এই মহাষষ্ঠীর শান্ত , শীতল , শরৎ-সকালে অনামিকা ক্লাবের সমস্ত সভ্যবৃন্দকে জানাই "শারদীয়ার শুভেচ্ছা" ।

আর মাকে জানাই,

এবার পুজোয় এসো গো মা হয়ে রণঙ্গিনী,

সঙ্গে আসুন ভৈরবীদল - তোমার রণঙ্গিনী।

নকল অস্ত্র ফেলে মা গো আসল আয়ুধ ধরো ,

মরণভয়ে অসুররা সব কাঁপুক থরোথরো।

অসুরপুরে উঠুক এবার 'ত্রাহি ত্রাহি' আর্তনাদ।

এবার পুজোয় চাইছি মা, এই রুদ্রভীষণ আশীর্বাদ।

"মহাপঞ্চমীর" শুভলগ্নে খালোড় অনামিকা ক্লাবের পূজামণ্ডপ উদ্বোধন করলেন বাগনানের বিধায়ক "মাননীয় অরুনাভ সেন মহাশয়" ।
26/09/2025

"মহাপঞ্চমীর" শুভলগ্নে খালোড় অনামিকা ক্লাবের পূজামণ্ডপ উদ্বোধন করলেন বাগনানের বিধায়ক "মাননীয় অরুনাভ সেন মহাশয়" ।

আজ "চতূর্থী"  আর রাত পোহালেই "মহাপঞ্চমী", তাই গহনায় , অস্ত্রে "মাকে" সুসজ্জিত করার চূড়ান্ত প্রস্তুতি পর্ব চলছে ।
25/09/2025

আজ "চতূর্থী" আর রাত পোহালেই "মহাপঞ্চমী", তাই গহনায় , অস্ত্রে "মাকে" সুসজ্জিত করার চূড়ান্ত প্রস্তুতি পর্ব চলছে ।

04/09/2025

"মা আসছেন‌" , একরাশ আনন্দ নিয়ে একটি বৎসর পর , "মা আসছেন"। যদিও এখনও কাশফুল ফোটা শুরু হয়নি, যদিও এখনও নীল আকাশের বুকে পেঁজা তুলোর মতো সাদা মেঘেদের মেলা বসেনি, তবুও প্রকৃতি যেন তার রূপ রস গন্ধ দিয়ে মাঝেমাঝেই জানান দিচ্ছে যে , "মা আসছেন" ।

- শ্রী রূপম ব্যানার্জ্জী

28/08/2025

এই মেঘ আর এই রৌদ্র কিরণ । আজ সকাল থেকেই অবিরাম চলছে মেঘ-রৌদ্রের লুকোচুরি খেলা । বাড়ির বাইরে পা রাখতে হলেই ছাতার প্রয়োজন কারণ যখন তখন বৃষ্টি ধরায় আক্রমণ শানাতে পারে । আকাশের রঙটা ঘন নীল হয়ে উঠেছে । রবি মামার উপস্থিতিতে বেশ লাগে । বেশ লাগে কালো বর্ণের জলধর আর ঘণ নীল রঙ সম্পৃক্ত দিগন্ত বিস্তৃত গগনটাকে ।

সুপ্রভাত

🇮🇳জয় হিন্দ🇮🇳অনামিকা ক্লাবের পক্ষ থেকে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন , আর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশমাতৃকার উদ্দেশ্যে শ...
15/08/2025

🇮🇳জয় হিন্দ🇮🇳
অনামিকা ক্লাবের পক্ষ থেকে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন , আর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশমাতৃকার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন ।

ক্ষুদিরাম বসু (যাকে ক্ষুদিরাম বসুও বলা হত ) (৩ ডিসেম্বর ১৮৮৯ - ১১ আগস্ট ১৯০৮) ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সির একজন ভারতীয় জা...
11/08/2025

ক্ষুদিরাম বসু (যাকে ক্ষুদিরাম বসুও বলা হত ) (৩ ডিসেম্বর ১৮৮৯ - ১১ আগস্ট ১৯০৮) ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সির একজন ভারতীয় জাতীয়তাবাদী যিনি ভারতের ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। মুজাফফরপুর ষড়যন্ত্র মামলায় প্রফুল্ল চাকীর সাথে তার ভূমিকার জন্য , একজন ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার চেষ্টার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যে গাড়িতে লোকটি ছিল বলে সন্দেহ করা হয়েছিল। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে গাড়িতে বোমা নিক্ষেপ করে হত্যার চেষ্টা করা হয়েছিল। তবে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে অন্য গাড়িতে বসেছিলেন এবং বোমা নিক্ষেপের ফলে দুই ব্রিটিশ মহিলার মৃত্যু হয়। গ্রেপ্তারের আগে প্রফুল্ল নিজেকে গুলি করে হত্যা করেন। ক্ষুদিরামকে গ্রেপ্তার করা হয় এবং দুই মহিলার হত্যার জন্য বিচার করা হয়, অবশেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তিনি ছিলেন বাংলার প্রথম ভারতীয় বিপ্লবীদের একজন যাকে ব্রিটিশরা মৃত্যুদণ্ড দেয়। [ 1 ]

ক্ষুদিরাম বসু

Address

Khalore, (kalibari)Bagnan, Howrah
Bagnan
711303

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anamika Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share