Habra Paribesh O Janaswasthya Bikash Kendra

Habra Paribesh O Janaswasthya Bikash Kendra Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Habra Paribesh O Janaswasthya Bikash Kendra, Community Organization, Vill./Khudra (Choto) Bamunia, P. O./Lakshmipul, Ashoknagar.

Established in 1992, we are a voluntary organization focusing on environmental and public health awareness initiatives, approved under the Society Registration Act of 1961.

৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্রের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও উত্তর...
09/04/2026

৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্রের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও উত্তর ২৪ পরগনার গুমার ছোট বামুনিয়া বিদ্যাসাগর পল্লীতে হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্রের নিজস্ব ভবন ডাঃ সাধন সেন মেমোরিয়াল ফাউন্ডেশন ফর ট্রপিক্যাল ডিজিজেস এন্ড রিসার্চ সেন্টারে 'আপনার স্বাস্থ্য আপনার সম্পদ'' সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি ডাঃ সুজন সেন, ডাঃ স্যাম সেন চৌধুরী, মৃনাল কান্তি বিশ্বাস, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আব্দুল অলিল প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি ছিলেন শ্রী বৃন্দাবন ঘোষ এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রেভারেন্ড সুশান্ত সিনহা। মহিলারা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

02/04/2026
18/03/2026
হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্রের আবেদন মহাশয়/মহাশয়া,  হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্র একটি অরাজনৈ...
18/03/2026

হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্রের আবেদন

মহাশয়/মহাশয়া,
হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্র একটি অরাজনৈতিক, সমাজসেবী সংগঠন। এই প্রতিষ্ঠান ১৯৯২ সাল থেকে বৃহত্তর হাবড়া ও অশোকনগর থানা এলাকায় নির্মল পরিবেশ, জনস্বাস্থ্য ও রোগ প্রতিরোধ আন্দোলনে সার্বিক সচেতনতার কাজে নিয়োজিত। প্রসঙ্গত প্রখ্যাত মানবদরদী চিকিৎসক প্রয়াত ডাঃ সাধন সেন-এর মহৎ উদ্যোগে এই মানবিক সংগঠনটি গড়ে ওঠে। এই অঞ্চলে কালাজ্বর, ম্যালেরিয়া, পানীয় জলে আর্সেনিক দূষণ ,চিকুনগুনিয়া, ডেঙ্গু, করোনা প্রভৃতি রোগ প্রতিরোধ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস ,বিশ্ব স্বাস্থ্য দিবস, ডাঃ সাধন সেন স্বারক বক্তৃতা প্রভৃতি দিনে জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে সচেতনতার জন্য আলোচনা সভা বা সেমিনারের আয়োজন করা হয় । প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ সাধন সেন ২০০৪ সালের ২২ অক্টোবর প্রয়াত হন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠানের শুভানুধ্যায়ী বিশিষ্ট শিক্ষাবিদ পৃথিবা হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী কালিপদ ঘোষ এবং তাঁর স্ত্রী মাননীয়া শ্রীমতি বিজলী ঘোষ মানবকল্যাণের স্বার্থে অশোকনগর থানার অন্তগর্ত,গুমা -২ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত খুর্দোবামুনিয়া( ছোট বামুনিয়া) মৌজায় যশোর রোডের ধারে (বিদ্যাসাগর পল্লী) প্রায় ১৬-শতক জমি দান করেন।
ওই জমির উপর সংগঠনের উদ্যোগে 'ডাঃ সাধন সেন মেমোরিয়াল ফাউন্ডেশন ফর ট্রপিক্যাল ডিজিজেস এন্ড রিসার্চ সেন্টার' নির্মাণ করা হয়েছে। ২০২৩ সালে মার্চ মাসে প্রথম ভবন এবং গরীব দুঃস্থদের চিকিৎসা পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার প্রতিষ্ঠানের সভাপতি ডাঃ সুজন সেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন।
২০২৫ এর জুন মাসে শুভানুধ্যায়ীদের আর্থিক সহযোগিতায় প্রায় ১০০০ বর্গফুটের দ্বিতীয় ভবন ও সিঁড়ির ঘর নির্মাণের কাজ শুরু করা হয়। বাইরের প্লাস্টার না হলেও ঘরের ভিতর এবং সিঁড়ির ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে । ঘরের দরজা- জানালা লাগানো হয়েছে পুরুষ ও মহিলাদের জন্য দুটি পৃথক শৌচাগার নির্মাণ হয়েছে। এখন দরকার ফার্নিচার ,লাইট,ফ্যান সহ বৈদ্যুতিক সংযোগ সহ অন্যান্য কাজ গুলো বাকি আছে। কিন্তু এই কাজ গুলো সম্পূর্ণ করা খুব জরুরি। এছাড়া জমির চারি দিকে পাঁচিল এবং মাটি দিয়ে উঁচু করতে হবে। কিন্তু আমাদের সংগঠনের ফান্ড প্রায় শূন্য।এই কাজ গুলো করার জন্য প্রতিষ্ঠানের সদস্য - সদস্যা, শুভানুধ্যায়ী এবং সুহৃদয় ব্যাক্তিদের কাছে আর্থিক সহযোগিতার জন্য বিনীত ভাবে আবেদন করছি‌। এছাড়া আমাদের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক খুব প্রয়োজন।যদি কোন এমবিবিএস বা বিশেষজ্ঞ সুহৃদয় মানবদরদী চিকিৎসক তাঁর সুবিধা মত দিনে সপ্তাহে একদিন বা মাসে দুইদিন অথবা কমপক্ষে মাসে এক দিন এক দেড় ঘণ্টার জন্য স্বেচ্ছায় চিকিৎসা পরিষেবা দান করেন তাহলে বহু গরীব দুঃস্থ রোগী উপকৃত হবেন।
আমাদের লক্ষ্য স্বল্প খরচে রোগ নির্ণয় কেন্দ্র স্থাপন, উন্নত মানের চিকিৎসা পরিষেবার পাশাপাশি একটি গবেষণা কেন্দ্র স্থাপন। মানুষের সাহায্য সহযোগিতায় আমাদের প্রতিষ্ঠান এতো দুর এগিয়েছে।
আশা করি আপনাদের সবার সাহায্য ও সহযোগিতায় এই বাকি অসম্পূর্ণ কাজ গুলো সাফল্য পাবে।
আপনি সরাসরি আমাদের Bank Account সাহায্য পাঠাতে পারেন। অথবা ফোনে যোগাযোগ করতে পারেন।
Habra Paribesh O Janswasthya Bhikash Kendra.
INDIAN BANK, Account no. 21857878892
Guma Branch,IFSC Code:IDIB000G642,
MICR Code:700019200, Branch Code: 4856,

অভিনন্দন সহ বিনীত
আব্দল অলিল,
সাধারণ সম্পাদক,
মোবাইল -- 8777714926/ 9433479595
প্রতিষ্ঠানের সভাপতির নাম
ডাঃ সুজন সেন,
মোবাইল - 9333711028
NB-- Contact Address: 101/1, Ashoknagar, P.O. - Ashoknagar,Dist. North 24 Parganas,Pin no. 743222, West Bengal,India,

সবিনয় নিবেদন,হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্রের ডাঃ সাধন সেন মেমোরিয়াল ফাউন্ডেশন ফর ট্রপিক্যাল ডিজিজেস এন্ড র...
07/10/2025

সবিনয় নিবেদন,
হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্রের ডাঃ সাধন সেন মেমোরিয়াল ফাউন্ডেশন ফর ট্রপিক্যাল ডিজিজেস এন্ড রিসার্চ সেন্টারের সিঁড়ির ঘর সহ দ্বিতীয় ভবণ নির্মাণের কাজ শেষ হয়েছে। কিন্তু এখনও বৈদ্যুতিক সরঞ্জাম, ফার্নিচার, ঘরের বাইরে অংশ প্লাস্টার এবং জমির চারি দিকে পাঁচিল দেওয়া খুব জরুরি , এই মুহূর্তে আমরা খুব আর্থিক সংকটের মধ্যে আছি । নির্মাণ কার্য গুলো সহ চিকিৎসা কেন্দ্র ও অন্যান্য জনকল্যাণ মূলক কাজ পরিচালনার জন্য প্রতিষ্ঠানের সকল সদস্য -সদস্যা এবং শুভানুধ্যায়ীদের কাছে বিনীত ভাবে আর্থিক সহায়তার জন্য আবেদন করছি।
অভিনন্দন সহ
আব্দুল অলিল, সাধারণ সম্পাদক, ডাঃ সুজন সেন, সভাপতি
বিশেষ দ্রষ্টব্য --- আপনি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সাহায্য বা চেক পাঠাতে পারেন।
Bank Account - Habra Paribesh O Janswasthya Bhikash Kendra. INDIAN BANK, Account no.21857878892,Guma,Branch,IFSC Code:IDIB000G642,MICR Code:700019200, Branch Code: 4856
যোগাযোগ -- হোয়াটসঅ্যাপ নন্বর - 9433479595, মোবাইল - 8777714926 (সম্পাদক)
মোবাইল ও হোয়াটসঅ্যাপ - 919333711028 ( সভাপতি)

সোমবার দৈনিক কালান্তরে।
28/07/2025

সোমবার দৈনিক কালান্তরে।

হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্র ৩৪-তম বার্ষিক সাধারণ সভা মহাশয়/ মহাশয়া,আগামী ৩ আগষ্ট ২০২৫, রবিবার দুপুর ২.৩০...
21/07/2025

হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্র

৩৪-তম বার্ষিক সাধারণ সভা
মহাশয়/ মহাশয়া,
আগামী ৩ আগষ্ট ২০২৫, রবিবার দুপুর ২.৩০ মিনিটে গুমার ছোট বামুনিয়া( বিদ্যাসাগর পল্লী) যশোর রোডের ধারে প্রতিষ্ঠানের নিজস্ব ভবন ' ডাঃ সাধন সেন মেমোরিয়াল ফাউন্ডেশন ফর ট্রপিক্যাল ডিজিজেস এন্ড রিসার্চ সেন্টারে ৩৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় উপদেষ্টা মন্ডলী সহ সমস্ত সদস্য/ সদস্যা দের উপস্থিতি একান্ত ভাবে অনুরোধ করছি।
আলোচনার বিষয়:
১.বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন ।
২.কার্যনির্বাহী কমিটির বার্ষিক প্রতিবেদন (২০২৪-২০২৫) পাঠ ও অনুমোদন।
৩.পরীক্ষিত বার্ষিক হিসাব পেশ ও অনুমোদন।
৪.আগামী(২০২৫-২০২৬) আর্থিক বছরের হিসাব পরীক্ষক নিয়োগ।
৫.ডাঃসাধন সেন মেমোরিয়াল ফাউন্ডেশন ফর ট্রপিক্যাল ডিজিজেস এন্ড রিসার্চ সেন্টারের উন্নয়ন এবং পরিকল্পনা।
৬. রোগী পরিষেবা কেন্দ্রের উন্নয়ন।
৭. আগামী (২০২৫-২০২৮)তিন বছরের জন্য উপদেষ্টা মন্ডলী এবং কার্যকরী কমিটি গঠন।
৮.বিবিধ( সভাপতির অনুমতি সাপেক্ষে )।
বিঃদ্রঃ - বার্ষিক সদস্য চাঁদা ( ২০০ টাকা) সঙ্গে আনিলে বাধিত হব।
শুভেচ্ছা ও অভিনন্দন সহ
আব্দুল অলিল
সাধারণ সম্পাদক
১৫ জুলাই ২০২৫

Address

Vill./Khudra (Choto) Bamunia, P. O./Lakshmipul
Ashoknagar
743234

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habra Paribesh O Janaswasthya Bikash Kendra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share