Naba Sristi Welfare Society

Naba Sristi Welfare Society Human services focus on improving people's well-being through support, care, and community programs addressing health, education, and social needs.

আমাদের ‘নব সৃষ্টি’ পরিবারের অন্যতম সদস্য শ্রী নীতীশ ভাস্কর তাঁর পুত্রের জন্মদিন উপলক্ষে এক মহতী উদ্যোগ গ্রহণ করেছিলেন। গ...
11/05/2026

আমাদের ‘নব সৃষ্টি’ পরিবারের অন্যতম সদস্য শ্রী নীতীশ ভাস্কর তাঁর পুত্রের জন্মদিন উপলক্ষে এক মহতী উদ্যোগ গ্রহণ করেছিলেন। গত রবিবার (10.05.2026), বাইগাছি সর্দার পাড়ার 75 জনের ও অধিক কোমলমতি শিশুর মধ্যাহ্নভোজের সম্পূর্ণ দায়িত্ব তিনি আমাদের মাধ্যমে সুসম্পন্ন করেছেন।

নীতীশ বাবুর পুত্রের জন্মদিনে ‘নব সৃষ্টি’ পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা ও আশীর্বাদ।"



Naba Sristi

নব সৃষ্টির প্রচেষ্টায় হাবড়া মনসা বাড়ির সামনে জল ছত্রের আয়োজন।  Naba Sristi
27/04/2026

নব সৃষ্টির প্রচেষ্টায় হাবড়া মনসা বাড়ির সামনে জল ছত্রের আয়োজন।

Naba Sristi

নব সৃষ্টির সদস্য শ্রী সমীর কুমার দাস তাঁর পিতা-মাতার পবিত্র স্মরণে প্রান্তিক মানুষের জন্য অশোকনগর রেল স্টেশনের নিকটে মধ্...
17/11/2025

নব সৃষ্টির সদস্য শ্রী সমীর কুমার দাস তাঁর পিতা-মাতার পবিত্র স্মরণে প্রান্তিক মানুষের জন্য অশোকনগর রেল স্টেশনের নিকটে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন (16.11.2025)। মানবসেবামূলক এই উদ্যোগের জন্য নব সৃষ্টির পক্ষ থেকে শ্রী সমীর কুমার দাস মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।।🙏

゚viralシ ゚
Naba Sristi 🙏

নব সৃষ্টি যেমন অসহায় ও দরিদ্র মানুষের পাশে সর্বদা সহায়তার হাত বাড়িয়ে দেয়, তেমনি নব সৃষ্টির পাশে সহৃদয়তার হাত বাড়ি...
26/10/2025

নব সৃষ্টি যেমন অসহায় ও দরিদ্র মানুষের পাশে সর্বদা সহায়তার হাত বাড়িয়ে দেয়, তেমনি নব সৃষ্টির পাশে সহৃদয়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন গোহালবাটির বাসিন্দা শ্রী পিঙ্কু ভদ্র ও শ্রীমতী সীমা ভদ্র। তাঁদের পুত্র শ্রীমান শুভ্রদীপ ভদ্রের জন্মদিন🎂🎉 উপলক্ষে অশোকনগর মাতৃসদনের সংলগ্ন রবীন্দ্র নিকেতন বৃদ্ধাশ্রমে আমাদের প্রিয় প্রবীণ সদস্যদের জন্য এক আন্তরিক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল।

এই মহৎ উদ্যোগের জন্য নব সৃষ্টির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী পিঙ্কু ভদ্র ও শ্রীমতী সীমা ভদ্রকে।🙏🎂

゚viralシ ゚

নব সৃষ্টির অন্যতম সদস্যা শিখা দির  বাসভবনে ভাইফোঁটার এক মনোজ্ঞ আয়োজন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নব সৃষ্টির সকল সদস্য সম্মি...
24/10/2025

নব সৃষ্টির অন্যতম সদস্যা শিখা দির বাসভবনে ভাইফোঁটার এক মনোজ্ঞ আয়োজন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নব সৃষ্টির সকল সদস্য সম্মিলিতভাবে উপস্থিত থেকে পরস্পরের সাথে আনন্দ ও সৌহার্দ্যের এক উজ্জ্বল পরিবেশ সৃষ্টি করেন।

নব সৃষ্টির অন্যতম সদস্যা শ্রীমতি মৃন্ময়ী রায়চৌধুরী মহাশয়ার কন্যা সুদেষ্ণা দাস ও জামাতা শুভদীপ দাসের একমাত্র কন্যা সমি...
20/10/2025

নব সৃষ্টির অন্যতম সদস্যা শ্রীমতি মৃন্ময়ী রায়চৌধুরী মহাশয়ার কন্যা সুদেষ্ণা দাস ও জামাতা শুভদীপ দাসের একমাত্র কন্যা সমিদ্ধার শুভ জন্মদিন উপলক্ষে আজ ভাতশালা পারুইপাড়া গ্রামে এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

এই উপলক্ষে প্রায় ৫০ জন শিশুদের মধ্যে আহারের ব্যবস্থা করা হয় এবং খাতা ও কলম বিতরণ করা হয়।
শিশুদের অংশগ্রহণে কেক কাটা, আবৃত্তি এবং নৃত্যানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

নব সৃষ্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই সমিদ্ধার পরিবারকে এবং নব সৃষ্টির সকল সদস্যকে 🙏

নব সৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডপে স্মারক সম্মান প্রদান করা হয়েছে তার কিছু পূর্ববর্তী চিত্র।   ...
08/10/2025

নব সৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডপে স্মারক সম্মান প্রদান করা হয়েছে তার কিছু পূর্ববর্তী চিত্র।

বনবনিয়া এলাকাতে পৌঁছে গিয়েছিল আমাদের নব সৃষ্টির সদস্য অসীম বাবু, প্রণব বাবু এবং অমিত বাবু। সেখানে কিছু দুঃস্থ মানুষদের...
04/10/2025

বনবনিয়া এলাকাতে পৌঁছে গিয়েছিল আমাদের নব সৃষ্টির সদস্য অসীম বাবু, প্রণব বাবু এবং অমিত বাবু। সেখানে কিছু দুঃস্থ মানুষদের করুন পরিস্থিতি দেখে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। অসহায়ভাবে দিন কাটছে তাদের ।আমাদের সদস্য সৌমেন মিস্ত্রী তিনিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাব নব সৃষ্টির পক্ষ থেকে।🙏🙏🙏


Naba Sristi

নব সৃষ্টির অন্যতম সক্রিয় সদস্য প্রণব বিশ্বাস, তাঁর বাবা স্বর্গীয় অনিল বিশ্বাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 30th September,...
03/10/2025

নব সৃষ্টির অন্যতম সক্রিয় সদস্য প্রণব বিশ্বাস, তাঁর বাবা স্বর্গীয় অনিল বিশ্বাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 30th September, 150 জনেরও বেশি মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছে অশোকনগর স্টেশনে। প্রণব বাবুর এমন ব্যবস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের নব সৃষ্টির পক্ষ থেকে।


Pranab Biswas

01/09/2025

বন্যা কবলিত রোসুইপোতা গ্রামবাসীর পাশে নবসৃষ্টি স্বেচ্ছাসেবী সংস্থা।

Address

Ashoknagar, Habra
Ashoknagar Kalyangarh
743222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naba Sristi Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share