27/07/2026
প্রজেক্ট "আনন্দ": (পর্ব : ২৯৭)
প্রিয়জন বিয়োগের কষ্ট বড় তীব্র। আমাদের মন যখন দুঃখে বিহ্বল হয়ে থাকে তখন মনে থাকে একটাই ইচ্ছা, সেই প্রিয়জন যেখানেই থাকুন না কেন যেন ভালো থাকেন তাঁর আত্মা যেন শান্তি পান। শিব জ্ঞানে জীব সেবা, নর নারায়ণের সেবার মাধ্যমে আত্মাকে শান্তি দেওয়ার চেষ্টা করি আমরা।
এমনই এক নিঃস্বার্থ প্রচেষ্টার সাক্ষী থাকল মার্ক।
আসানসোল নিবাসী স্বর্গীয় 'দেবী প্রসাদ বিশ্বাস' বাবুর জন্মদিন উপলক্ষ্যে নর নারায়ণ সেবা করাতে চেয়েছিলেন স্ত্রী সঞ্চিতা দেবী ও পুত্র অরিজিত বিশ্বাস। 'মার্ক' এর সাহায্যে দুর্গাপুর এর বামুনাড়া পশ্চিম পাড়ায় ৬৬ জন দুঃস্থ কচিকাঁচা, বৃদ্ধা পেটভরে ভাত, ডাল, সব্জি,বেগুনি ভাজা, মাছের কালিয়া, চাটনি, পাপড়, পায়েস, মিষ্টি খেলো।
অতিথিদের মুখের তৃপ্তি আর হাসি নিশ্চিতরূপে শান্তি লোকে বিরাজমান 'দেবী প্রসাদ' বাবুর আত্মাকে শান্তি ও স্বস্তি দেবে।
মার্ক এর তরফ থেকে দেবী প্রসাদ বাবুর আত্মার শান্তি প্রার্থনা করি। সঞ্চিতা দেবী ও অরিজিত বাবুকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা রাখি আরও অনেক মানুষ আপনাদের হৃদয়বানতায় উপকৃত হবেন।
Project “Ananda”: (Part : 297)
It is very difficult to bear the loss of a loved one. When we get overwhelmed by the sorrow, our only thought remain is to see that the departed soul gets the peace she deserves. Through service to the humanity, through feeding the needy we make efforts so that the soul can rest in peace.
Asansol resident ‘Debi Prasad Biswas’ left for the heavenly abode. His wife Sanchita Biswas and son Arijit Biswas fed 63 destitute kids, elderly woman at Bamunara Paschim Para Durgapur, to mark the birthday of late Debi Prasad Babu. The guests had full plates of rice-daal-curry, snacks, fish curry, chatni, payes and big size sweet. We are sure that satisfied faces of the guests will give immense happiness and pleasure to the departed soul.
May late Debi Prasad babu's soul rest in ultimate peace.