13/06/2026
ভারতবর্ষের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত “Run for Unity” কর্মসূচিতে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে।
জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এই মহৎ উদ্যোগে উপস্থিত থেকে সকল অংশগ্রহণকারীর উৎসাহ ও উদ্দীপনা সত্যিই অনুপ্রেরণাদায়ক ছিল।
সর্দার প্যাটেলের আদর্শ, নেতৃত্ব এবং দেশগঠনে তাঁর অসামান্য অবদান আমাদের সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর দেখানো ঐক্যের পথ অনুসরণ করে আমরা আরও শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গঠনের লক্ষ্যে এগিয়ে চলব
সর্দার বল্লভভাই প্যাটেলকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 🇮🇳🙏