12/10/2025
৬৮ তম বর্ষে আমাদের মা অনেকগুলি শারদ সম্মানে সম্মানিত হয়েছেন। ইতিমধ্যেই তার মধ্যে দুটি পুরষ্কার আমাদের হাতে এসে পৌঁছেছে।
প্রথমটি হচ্ছে আসানসোল চেম্বার অব কমার্স আয়োজিত শারদ সম্মান ২০২৫ এ ৫ লাখ টাকা পর্যন্ত বাজেটে আমরা আসানসোলের মধ্যে সেরা পূজোর সম্মানে সম্মানিত হয়েছি
দ্বিতীয়টি হলো আমরা বিশ্বজনীন শারদ সম্মান ২০২৫ এ দেশ ও দেশের বাইরের সকল পূজোর মধ্যে শ্রেষ্ঠ মুখশ্রী এই সম্মানে সম্মানিত হয়েছি।
আমাদের শ্রীপল্লী শ্রীসংঘ দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে Asansol Chamber of Commerce এবং Biswajanin Sharad Samman কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই সম্মান আমাদের আগামী দিনের অনুপ্রেরণা।