Apna Charity and Foundation

Apna Charity and Foundation আপনা চ্যারিটি অ্যান্ড ফাউন্ডেশন একটি অলাভজনক,অরাজনৈতিক ও মানবকল্যাণে নিয়োজিত একটি সেবামূলক সংস্থা ।

গতকাল অর্থাৎ 19th April 2026, একজন মুমূর্ষ রোগীকে রক্তদান করেন 4 জন বন্ধু  (একজনের ছবি সংগ্রহ করা হয়নি,পরে আপডেট করে দে...
20/04/2026

গতকাল অর্থাৎ 19th April 2026, একজন মুমূর্ষ রোগীকে রক্তদান করেন 4 জন বন্ধু (একজনের ছবি সংগ্রহ করা হয়নি,পরে আপডেট করে দেওয়া হবে )।
এভাবেই রক্তদাতা তৈরি হোক ঘরে ঘরে ❤️
1) সাদ্দাম হোসেন (2nd time)
2) ছোটন সিংহ (2nd time)
3)মিজানুর রহমান (5th time)
ACF পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও রক্তিম ভালোবাসা ❤️


#রক্তদান


ভারতে বছরে 1.13 কোটি ইউনিট ব্লাড লাগে ।এর মধ্যে 90 লক্ষ ইউনিট সংগ্রহ হয় বাকিটা সম্ভব হয় না। অর্থাৎ অনেক মানুষ রক্তের অ...
20/04/2026

ভারতে বছরে 1.13 কোটি ইউনিট ব্লাড লাগে ।এর মধ্যে 90 লক্ষ ইউনিট সংগ্রহ হয় বাকিটা সম্ভব হয় না। অর্থাৎ অনেক মানুষ রক্তের অভাবে রোগাক্রান্ত হয়ে মারা যান। রক্তদানের প্রয়োজনীয়তা ছোটকাল থেকেই বুঝছি এবং সেই ধারাবাহিকতায় আজ পঞ্চমবারের মতো এক মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে নুন্যতম কৃতিত্বের অধিকারী হলাম। সবাই অবগত যে , রক্ত কোনো কারখানায় উৎপাদিত হয় না তাই এবিষয়ে কৃপনতা এড়িয়ে চলাই শ্রেয়।আর রক্ত দিলে হৃদপিন্ড সুস্থ থাকে, কোলেস্টেরল কমায় , লোহিত রক্ত কণিকার সংখ্যা বাড়ে , স্ট্রোকের ঝুকি কমে,ওজন কমাতে সাহায্য করে ইত্যাদি। রোগীর সুস্থতা কামনা করে এটাই বলবো আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন এবং রক্তদানের মতো মহান কাজে অংশগ্রহনের তৌফিক দান করুন আমীন।
(বিঃ দ্রঃ - আমাদের গ্রুপের ৪ জন রায়গঞ্জে উপশম নার্সিং হোম এর ব্লাড ডোনেশন সেন্টারে রক্ত দান করেছি।)

- 🖊️ Mijanur Rahman

ACF পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও রক্তিম ভালোবাসা ❤️


#রক্তদান


আমাদের মাঝে আরো একজন রক্ত যোদ্ধা Abdul Wahab ভাইজান, যিনি স্ব-ইচ্ছায় রক্ত দানের মাধ্যমে বাঁচিয়ে তুললেন একজন মা কে, আমাদ...
17/04/2026

আমাদের মাঝে আরো একজন রক্ত যোদ্ধা Abdul Wahab ভাইজান, যিনি স্ব-ইচ্ছায় রক্ত দানের মাধ্যমে বাঁচিয়ে তুললেন একজন মা কে, আমাদের এই গ্রুপে তো অনেকজন রয়েছেন কিন্তু স্ব-ইচ্ছায় রক্ত দান করে অন্যের প্রাণ বাঁচাবে এইরকম যোদ্ধা কজন আছেন? প্রকৃত যোদ্ধা বানানো যায় না, ওটা প্রাকৃতিক ভাবেই সৃষ্টি হয়ে আসে আমাদের মাঝে যার একমাত্র উদাহরন আমাদের Wahab ভাই । আমি গত কালকে একবার বলেছিলাম রক্তের কথা, ভাই কোনো প্রশ্ন না করেই বলে যে আমি দেবো, ভাইয়ের রক্তদানের প্রতি আগ্রহ দেখে আমি ও ACF পরিবার অনেক আনন্দিত। বেঁচে থাকুক হাজার বছর এই ধরণের সাহসী মায়ের যোদ্ধা গুলো। শেষে ভাই কে ACF এর তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও রক্তিম ভালোবাসা ❤️🩸🩸



#রক্তদান


প্রকৃতি রক্ত যোদ্ধা কারা, তা নাজমুল ভাইদের মত যোদ্ধাদের না দেখলে বুঝা যাবে না, ভাইকে একবার বললাম, একটা থ্যালাসেমিয়া রোগ...
16/04/2026

প্রকৃতি রক্ত যোদ্ধা কারা, তা নাজমুল ভাইদের মত যোদ্ধাদের না দেখলে বুঝা যাবে না, ভাইকে একবার বললাম, একটা থ্যালাসেমিয়া রোগী আছে আছে ব্লাড দিতে যেতে হবে, ভাই কোনো প্রশ্ন না করেই, রাজি হয়ে যায় এবং আজকে ছুটে চলে যায় রক্ত দানের উদ্দেশ্যে। রক্ত দিয়ে, রোগীর পরিবারের মুখে হাসি ফুটিয়ে, নাজমুল ভাই যে শান্তি তৃপ্তি অনুভব করেছে তা এক মাত্র রক্তদান কারী ব্যক্তিরাই বুঝতে পারে।। ভাই কে ACF পরিবারের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও রক্তিম ভালোবাসা ❤️🩸




#রক্তদান

রক্ত যোদ্ধার আরেক নাম, রাহুল দাদা❤️ গত এক মাস যাবৎ একটা Thalassemia বাচ্চার জন্যে A+ রক্ত খুঁজছিলাম, ব্লাড এর অভাবে বাচ্...
01/04/2026

রক্ত যোদ্ধার আরেক নাম, রাহুল দাদা❤️
গত এক মাস যাবৎ একটা Thalassemia বাচ্চার জন্যে A+ রক্ত খুঁজছিলাম, ব্লাড এর অভাবে বাচ্চা টি প্রায় serious হয়েই পরেছিল, এই করুন অবস্থায় রাহুল দাদা কে একবার বলাতেই, কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায়, এবং আজকে ছুটে যায় রক্ত দিতে। রক্ত দেয়ার পর বাচ্চার পরিবার এবং দাদার মুখের হাসিটা একজন রক্তদাতা ছাড়া কেউ বুঝতে পারবেন না।
দাদা কে ACF ফ্যামিলির পক্ষ থেকে জানাই শত কোটি শুভেচ্ছা ও অভিনন্দন🩸




#রক্তদান

🇮🇳 শুভ ৭৭তম প্রজাতন্ত্র দিবস 🇮🇳আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সংবিধানকে,যা আমাদের অধিকার, সমতা ও মানবিক...
26/01/2026

🇮🇳 শুভ ৭৭তম প্রজাতন্ত্র দিবস 🇮🇳
আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সংবিধানকে,
যা আমাদের অধিকার, সমতা ও মানবিকতার পথ দেখায়।
Apna Charity & Foundation বিশ্বাস করে—
একটি শক্তিশালী ভারত গড়ে ওঠে তখনই,
যখন স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহায়তা সবার কাছে পৌঁছে যায়।
চলুন, প্রজাতন্ত্র দিবসে এই অঙ্গীকার করি—
আমরা মানুষের পাশে থাকব,
মানবতার পাশে থাকব,
এবং একসাথে একটি সুস্থ, ন্যায়ভিত্তিক ও আত্মনির্ভর ভারত গড়ে তুলব।
🇮🇳 জয় হিন্দ 🇮🇳
— Apna Charity & Foundation

23/01/2026
দ্বিতীয় বারের মতো স্বেচ্ছায় রক্তদান করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রুহুল আমিন ( Ruhul Amiñ Røny ) ভাই।গ...
16/01/2026

দ্বিতীয় বারের মতো স্বেচ্ছায় রক্তদান করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রুহুল আমিন ( Ruhul Amiñ Røny ) ভাই।
গর্বের বিষয় হলো—প্রথমবারও তিনি Apna Charity and Foundation (ACF)-এর রক্তদান শিবিরেই রক্তদান করেছিলেন।
রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি একজন মানুষের জীবন বাঁচানোর মহান উদ্যোগ। বারবার এই দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মানসিকতা সত্যিই প্রশংসনীয়। 💉❤️
এত মানবিক, সচেতন ও দায়িত্ববান একজন রক্তদাতা ও সদস্য পেয়ে ACF পরিবার গর্বিত।
রুহুল আমিন ভাইয়ের এই মহৎ উদ্যোগ আরও অনেককে রক্তদানে উৎসাহিত করবে—এই আমাদের বিশ্বাস।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
মানবতার এই যাত্রায় আপনার পাশে থাকতে পেরে আমরা সম্মানিত। 🙏

#রক্তদান_মহাদান



Address

Our UnitsSouth KolkataEnglish BazarHarischandrapurRatua, Malda Station Road
Area

Alerts

Be the first to know and let us send you an email when Apna Charity and Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Apna Charity and Foundation:

Share