Andul Kali Kirtan "Bengali devotional kirtan group in Howrah" founded by Sri Sri Premik Maharaj and Sri krishna Dhan Mallick for long 145 years.WB Regi:No: SO082973 Of 1995-96, Trademark No: 5516813
For live program booking call or whatsapp 9830066903 আন্দুল কালী কীর্ত্তন সমিতির উৎকর্ষের ১৪৫ বছর:-মহেন্দ্রনাথ ভট্টাচার্য্য ( শ্রীশ্রী প্রেমিক মহারাজ) ছিলেন তৎকালীন আন্দুল রাজবাড়ির রাজা বিজয় কেশব রা
য়ের সভাকবি এবং তাঁর ঘনিষ্ঠ বাল্য বন্ধু শ্রী কৃষ্ণধন মল্লিক মহাশয় ছিলেন সভাগায়ক। রাজা বিজয় কেশব রায় ছিলেন একজন সংস্কৃতিমনস্ক মানুষ। শ্রী শ্রী প্রেমিক মহারাজ কালী কীর্ত্তন রচনা করতেন এবং শ্রী কৃষ্ণধন মল্লিক মহাশয় সেই রচনায় সুর প্রদান করতেন। দুজনের মিলিত প্রয়াসে আজ থেকে ঠিক ১৪৫ বছর পূর্বে আন্দুল রাজবাটীতে সৃষ্টি হয়েছিল আন্দুল কালী কীর্ত্তন সমিতি। আন্দুল কালী কীর্ত্তন সমিতি শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির আশীর্বাদ ধন্য সংস্থা।ঠাকুর নিজে আন্দুল কালী কীর্ত্তন শুনতে পছন্দ করতেন। সুদীর্ঘ ১৪৫ বছর ধরে আন্দুল কালীকীর্ত্তন সমিতি শ্রী শ্রী প্রেমিক মহারাজ ও শ্রী কৃষ্ণধন মল্লিক মহাশয়ের সৃষ্ট এই সাধন-সঙ্গীত পরিবেশন করে আসছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সহৃদয়তায় এই সমিতি ভারতবর্ষের নানা প্রান্তে উচ্চাঙ্গ সঙ্গীতের পরম্পরাশ্রিত কালীকীর্ত্তন পরিবেশনের মাধ্যমে বিদগ্ধ শ্রোতৃমন্ডলী ও ভক্তবৃন্দের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সাধারণভাবে, খোল-করতাল সহযোগে নামকীর্ত্তনকে কীর্ত্তন আখ্যায় ভূষিত করা হয়। কিন্তু বহুপ্রচলিত এই ধারণা থেকে আন্দুলের কালীকীর্ত্তন সর্বাংশে স্বতন্ত্র। শাক্ত ও বৈষ্ণব পদাবলীর যুক্তবেণী-বন্ধন আন্দুল কালীকীর্ত্তনের একটি বিরল বৈভব। এই কালীকীর্ত্তন ধ্রুপদাঙ্গ, বাউলাঙ্গ, প্রসাদী ও বিভিন্ন রাগ - রাগিনীসম্বলিত সুরের আবহে সর্বজন সমাদৃত। প্রকৃত অর্থে, আন্দুল কালীকীর্ত্তন-ই বাংলায় তথা ভারতবর্ষে কালী কীর্ত্তনের প্রবক্তা। শ্রীম-র রচনায় পাই, ভক্তের বাড়িতে প্রেমিক-রচিত "মেতেছে মন বারণ বিষয় বিষ বিপিনে" আন্দুলের এই কালীকীর্ত্তন শুনে শ্রী শ্রী ঠাকুর ভাবাবিষ্ট হয়ে পড়েন। (দ্রঃ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত, ৪র্থ ভাগ, ১৯শ খন্ড, ৩য় পরিচ্ছেদ)। • ১৮৯৬ খ্রীস্টাব্দে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ আবির্ভাব তিথিতে আন্দুল কালীকীর্ত্তন সমিতি দক্ষিণেশ্বর কালীমন্দিরে সমধুর কীর্ত্তন পরিবেশন করে ভক্ত হৃদয় জয় করেন (সূত্রঃ 'স্বামী অখন্ডানন্দের স্মৃতিকথা', পৃষ্ঠা- ১৫২) সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে ইংরাজি ২০২৪ খৃষ্টাব্দে দক্ষিণেশ্বর কালীমন্দির ও দেবত্ত্বর এস্টেট এর অছি মান্যবর শ্রী কুশল চৌধুরী মহাশয়ের আমন্ত্রণে রটন্তী কালী পূজার পূণ্য লগ্নে আন্দুল কালী কীর্ত্তন সমিতি মা ভবতারিণী কে পুনরায় কালী কীর্ত্তন শুনিয়ে ধন্য হয়েছে। এছাড়াও মুম্বাই খার রামকৃষ্ণ মিশন, দিল্লি রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন দেবপ্রয়াগ, জয়রামবাটী মাতৃমন্দির, কামারপুকুর রামকৃষ্ণ মঠ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, বরাহনগর রামকৃষ্ণ মঠ, শ্যামপুকুর বাটী, মায়ের বাড়ি উদ্বোধন, রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির, কাশীপুর উদ্যানবাটী, স্বামীজির বাড়ি, মঠ চন্ডিপুর, ইত্যাদি সারা ভারতের বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও মিশন এবং সারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে যেমন বেনারস, এলাহাবাদ ইত্যাদি স্থানে সারা বছর আন্দুল কালী কীর্ত্তন সমিতি কালী কীর্ত্তন পরিবেশন করে আসছে দীর্ঘ ১৪৫ বৎসর যাবৎ। এছাড়াও ইংরাজি ২/১২/১৮ খ্রিষ্টাব্দে জি বাংলা সারেগামাপা অনুষ্ঠানেও আন্দুল কালী কীর্ত্তন সমিতি "মেতেছে মন বারণ বিষয় বিষ বিপিনে" এই গানটি পরিবেশন করে সমস্ত শ্রোতাদের মন জয় করে সমগ্র আন্দুলবাসি ও ভক্তদের গর্বিত করেছে। প্রতি বছর ঠাকুরের জন্মোৎসবে বেলুড় মঠে আন্দুলের কালীকীর্ত্তন পরিবেশন হয়ে আসছে।একবার উৎসব প্রাঙ্গনে কীর্ত্তন চলাকালীন নৃত্যরত স্বামী ব্রহ্মানন্দ (রাখাল) মহারাজ ভাবাবিষ্ট হয়ে পড়েন। ওই সময়ে মা দেখেন, শ্রী শ্রী ঠাকুর স্বয়ং রাখালের হাত ধরে নৃত্য করছেন। এইভাবে আর কিছুক্ষণ চলতে থাকলে রাখাল মহারাজ ঠাকুরের সঙ্গে লীন হয়ে যাওয়ার আশঙ্কায় শ্রী শ্রী মায়ের নির্দেশে রাখাল মহারাজকে কীর্ত্তনের আসর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। (দ্রঃ- 'উদ্বোধন', ৭২ বর্ষ, ৯ম সংখ্যা, পৃ-৪৬৬-৪৬৭)। শ্রী শ্রী মায়ের ইচ্ছা: যতদিন আন্দুল কালীকীর্ত্তন সমিতি থাকবে, ততদিন ঠাকুরের জন্মোৎসবে বেলুড় মঠে তাদের কালীকীর্ত্তন পরিবেশিত হবে। গত ২৯/১২/২০২৪ খ্রীষ্টাব্দে রবিবার আন্দুল কালী কীর্ত্তন সমিতির ১৪৫ তম বর্ষ পূর্তি উৎসব পালিত হলো আন্দুল কালী কীর্ত্তন সমিতির উৎসস্থল আন্দুল রাজ বাটী প্রাঙ্গণে। "Directory of Agencies for the Recreation & Cultural Activities in South East Asian Countries" পুস্তকে আন্দুল কালীকীর্ত্তন সমিতি এশিয়ার অন্যতম একটি সংস্থা - রূপে পরিগণিত। বঙ্গসংস্কৃতি সম্মেলন, নিখিলবঙ্গ ভক্তিগীতি সম্মেলন, বাংলা সঙ্গীতের দু'শ বছর পূর্তি - উৎসবে বিশেষ আমন্ত্রণে কালীকীর্ত্তন পরিবেশন করে এই সমিতি বিপুলভাবে সমাদৃত হয়েছে।সমকালীন জনমানসে আন্দুল কালী কীর্ত্তন সমিতির ব্যাপক প্রচার ও প্রসার সর্বপ্রথম এগিয়ে আসেন Bengali Folk Association। এরপর কলকাতা 'মাধুরী ক্যাসেট কোম্পানী ও মুম্বইয়ের Times Music এই সমিতির শিল্পীবৃন্দ পরিবেশিত কালী কীর্ত্তনের ক্যাসেট প্রকাশ করেন। আনন্দের কথা, ক্যাসেটগুলি উৎসাহী শ্রোতাদের আকৃষ্ট করতে পেরেছে। ঐতিহ্যের পথে হাঁটতে হাঁটতে আন্দুল কালী কীর্ত্তন সমিতি আজ নিজেই এক ঐতিহ্যে পরিণত হয়েছে, তাই আজ আন্দুল কালী কীর্ত্তন সমিতি ভারত সরকার কর্তৃক ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত হয়ে সারা ভারতবর্ষে এক এবং অদ্বিতীয় সংস্থা হিসেবে পরিগনিত হয়েছে। সেই ঐতিহ্য কে বহন করে গত ২৯/১২/২০২৪ রবিবার আন্দুল কালী কীর্ত্তন সমিতির ১৪৫ তম বর্ষ সাফল্যের সাথে উৎযাপন করতে আমরা সক্ষম হয়েছি আন্দুল কালী কীর্ত্তন সমিতির উৎসস্থল আন্দুল রাজবাটী তে। এই উৎসবে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রবীন সন্যাসী পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রিতানন্দজী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর দেবত্ত্বর এস্টেটের ওছি শ্রী কুশল চৌধুরী মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন ডঃ অজয় ভট্টাচার্য মহাশয়, ডঃ প্রবাল রায়চৌধুরী মহাশয়(প্রফেসার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি) এবং প্রফেসার কৌস্তুভ সান্যাল (বেঙ্গল ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি) সবথেকে আনন্দের বিষয় আমরা আজ আন্দুল কালী কীর্ত্তন সমিতির যে পরম্পরা শ্রী শ্রী ঠাকুরের জন্ম উৎসবে বেলুড় মঠে শ্রী শ্রী মায়ের নির্দেশে আজ আন্দুল কালী কীর্ত্তন সমিতি ০৯/০৩/২০২৫ রবিবার বেলুড় মঠে ঠাকুর,মা,স্বামিজী ও ভক্তদের গান শোনাতে পেরে ধন্য হয়েছি । তাই আমরা আশাবাদী ভবিষ্যতে এই সংস্থা ভারতবর্ষের একটি হেরিটেজ সংস্থা হিসেবে পরিগনিত হবে।
145 YEARS OF EXCELLENCY
Andul Kali-Kirtan Samity has been solemnizing devotional songs composed by Sri Sri Premik Maharaj for long 140 years. This Samity, under the amiability of Ramkrishna Math & Mission, has become capable of having profound admirations from the Connoisseurs as well as the Votaries of different parts of India through Kali-Kirtan, tuned after classical notes.
‘Kirtan’ in general, refers to devotional recitation of the name of an idol accompanied with a particular kind of percussion (Khol) and a pair of cymbals (Kar-taal). A musical blend of 'Shaakta' and 'Vaishnava Padavali' is a rare splendor of Andul Kali-Kirtan. This school of music is felicitated by all for its richness expelled from Dhrupad, Baul, Prasadi and other modes of music. In fact, Andul Kali-kirtan is the forerunner in respect of Kali-Kirtan in Bengal as well in India. narrates Sri Ramkrishna was lost in reverie as he listened to "metechhe monbbarrana bishay - bish bipine" (the tusker of mind has gone out of control in the grove of venomous wordly possessions), a composition of Premik Maharaj being sung by Andul Kali-Kirtan Samity in the residence of one of his devotes (vide, Sri Sri Ramkrıshna Khatamrita, 4. 19.3)
This Samity inundated the heart of the devotees with adroit performance at Dakshineswar Kali Temple on the occasion of birth anniversary of Sri Sri Ramkrishna Paramahansadev in 1896. (Ref. ‘Memories of Swami Akhandananda', p. 152)
In obedience to Sri Sri Maa Sarada Devi, Mother of Ramkrishna Sangha, Swami Vivekananda himself came to our Samity in 1901 with a warm invitation to us to take part in the musical session to be conducted at Belur Math on account of the celebration of auspicious birth anniversary of Thakur Si Ramkrishna that yet. Since then, Andul Kali-Kirtan Samity did never fail to attend the celebration being held at Belur Math every year. Once, Swami Brahmananda (Rakhal) Maharaj started dancing amidst the performance of this Samity and gradually sank in deep ecstasy. Sri Maa, at once, noticed in her inward eyes that Sri Sri Thakur, in his heavenly body, joined Rakhal in his devotional dance. Rakhal Maharaj would have been dissolved into the esse of his preceptor, if such state was allowed to continue still more. Out of this apprehension, he was taken away somewhere else at the command of Sri Sri Maa. Sri Sri Maa directed: Andul Kali-Kirtan Samity shall be invited to Belur Math on the birth day celebration of Thakur for rendering of Kali-Kirtan as long as this Samity exists. The book viz "Directory of Agencies for the Recreation & Cultural Activities in South East Asian Countries” recognized this Samity as one of the noteworthy institution of Asia. This Samity received special invitation from time to time to musical soirees like Banga Sanskriti Sammelan, Nnikhil Banga Bhakti-geeti Sammelan, Bi-Centenary celebration of Bengali songs etc. and earned much adoration for keen representation of Kali-Kirtan. First of all, Bengali Folk Association came forward to give wide publicity and extent Kali-Kirtan of this Samity before contemporary Society. Madhuri Cassette Company Kolkata and Times Music - Mumbai released - several music Cassettes voiced by the choir of singers of this Samity. It's a matter of great delight that these cassettes received rapt response from the music lovers. Walking along the foot mark of tradition this Samity itself has become a heritage today.
Our FB profile link:- https://www.facebook.com/profile.php?id=100081171387431&mibextid=ZbWKwL
Our FB page link:- https://www.facebook.com//?mibextid=ZbWKwL
Our Instagram link:- https://www.instagram.com/andulkalikirtan?igsh=ZGI2b2Y1cTZ6Ymlx
Here some of our top performance link
https://youtu.be/ClDaMruZyNk?si=4bCnwebA4mAQdJT0
https://youtu.be/wov-Hxz6VAI?si=iU56EOuU2o3Km9qu
https://youtu.be/D9-BJWSRCPQ?si=DNjJRBPTn6lWHz4-
https://youtu.be/inn-HmO-1hc?si=PWMKdFE7MsgzDNkQ
https://youtu.be/c1og_k6YIOc?si=M5lQPWvWBOlFam-8
https://youtu.be/3MfB966gIQw?si=fA3d7pjS6Ffi8T9j
https://youtu.be/Yie8v3PA56I?si=VKlegCEVgDq235Rt
https://youtu.be/j9ZAZQZCemc?si=htgliaRr9Gm8bbsa
https://youtu.be/DBNds_Gt7Zw?si=m_e7mm58OZjHP-NI
Subscribe our YouTube Channel https://youtube.com/
https://youtu.be/XbvS9V7jJ3w?si=KueAPBOA8cMJFu2w