13/05/2026
শিক্ষায় স্বপ্নপূরণের লক্ষ্যে বছরভর বহু পড়ুয়াকে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় 'আমতা স্বপ্ন দেখার উজান গাঙ'। রিমি, জয়শ্রী, উমাদের মতো লড়াকু পড়ুয়ারা এবার মাধ্যমিক পরীক্ষায় সফলতা অর্জন করেছে। এদের প্রত্যেকের লড়াইয়ের সঙ্গী আমরা। বিভিন্ন প্রতিকূলতার মাঝেও তাদের এই সাফল্য সমাজের বুকে দৃষ্টান্ত। তাঁদের এই সাফল্যকে কুর্নিশ জানাতে আজ 'আমতা স্বপ্ন দেখার উজান গাঙ'-এর সদস্যরা পৌঁছে গিয়েছিলেন প্রত্যেকের বাড়িতে। প্রত্যেকের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপহার হিসাবে তুলে দেওয়া হল পেন ও স্বামী বিবেকানন্দের বই। ছিল মিষ্টি। বই ও পেনগুলি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন হারোপের সন্ধ্যা বই চয়েসের কর্ণধার অভিজিৎ সাউ মহোদয়।
এগিয়ে চলুক রিমি, জয়শ্রী, উমারা...আমরা সাথে আছি...❤️