07/08/2026
🌿 বিলম্বিত কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ 🌿
সময়ের স্বল্পতা এবং আসামে ত্রাণ কার্যক্রমের ব্যস্ততার কারণে আমরা অনেক শুভানুধ্যায়ী ও সহযোগীর প্রতি যথাসময়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি। সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আজ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি কালিম্পং জেলার পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত শ্রী রঞ্জন সরকার মহাশয় এবং তাঁর সহপাঠী বন্ধুদের, যাঁরা আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে The Helpline Foundation-এর ত্রাণ কার্যক্রমে মূল্যবান সহযোগিতা প্রদান করেছেন।
বিশেষভাবে ধন্যবাদ জানাই— শ্রী মৈনাক কর, শ্রী সমীরণ সরকার, শ্রী দিব্যেন্দু দেব, শ্রী তুষার, শ্রী অভিষেক দাস, শ্রী রাহুল চক্রবর্তী (উপরোক্ত সকলেই শিক্ষক), শ্রী প্রদীপ কুমার চ্যাটার্জী (প্রফেসর) এবং এই মহৎ উদ্যোগে সহযোগিতা করা অন্যান্য সকল শুভানুধ্যায়ীদের।
আপনাদের মহানুভবতা, মানবিকতা ও সহমর্মিতার জন্য The Helpline Foundation-এর পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। 🙏
আপনাদের সহযোগিতায় আমরা আসামের শিবসাগর জেলার বন্যাদুর্গত মানুষের হাতে সফলভাবে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আপনাদের এই মানবিক অবদান অসংখ্য অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের কঠিন সময়ে নতুন আশার আলো জ্বালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
🌿 বিশেষ ঘোষণা:
আমাদের আসাম বন্যা ত্রাণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ত্রাণসামগ্রী ইতোমধ্যেই বিতরণ করা হয়েছে। তাই এই প্রকল্পের জন্য অনুগ্রহ করে এখন থেকে আর কোনো আর্থিক অনুদান বা ত্রাণসামগ্রী পাঠাবেন না।
যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মানবিক উদ্যোগে আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রত্যেকের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা। আপনাদের অকৃত্রিম সহযোগিতা ও বিশ্বাস ছাড়া এই উদ্যোগ সফল করা সম্ভব হতো না।
❤️ মানুষ মানুষের জন্য।
🌿 The Helpline Foundation
Service to Humanity is Service to Divinity 🙏