19/05/2026
চলুন আজকে ত্রিপুরার Reservation System সম্পর্কে জানি....
সরকারী চাকরির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অধীনে সারা ভারতে যেখানে ST দের 7,5% রিজার্ভেশন, সে জায়গায় ত্রিপুরাতে 31%
SC দের 15%, ত্রিপুরায় সেটি হল 17%,
OBC দের 27% ত্রিপুরায় সেটা নেই!
UR 50.50% ত্রিপুরায় 52%
Women Reservation ত্রিপুরায় 33% (all categories)
এবার ধরুন সরকার ১০০টি পোষ্ট ছাড়ল সে জায়গায় ত্রিপুরায় ST দের জন্য ৩১টি আসন সংরক্ষিত। SC দের জন্য ১৭টি আসন সংরক্ষিত। টোটাল ৪৮টি আসন। যেখানে জেনারেল ক্যান্ডিডেট কখনো হাত দিতে পারবে না।
১০০টি পোষ্ট থেকে ৪৮টি পোষ্ট চলে গেলে বাকী থাকলো ৫২টি পোষ্ট।
এই ৫২টি পোষ্ট থেকে women reservation পাবে 33% প্রায় ১৮টি পোষ্ট। অর্থাৎ এই পোষ্ট গুলোও জেনারেল male রা কখনো পাবে না। 52 থেকে 18টি পোষ্ট চলে গেলে থাকলো ৩৪টি পোষ্ট।
আপনারা ভাবতে পারেন এই ৩৪টি পোষ্ট জেনারেল male দের জন্য! কিন্ত না! এই ৩৪টি পোষ্টে উপরে উল্লিখিত সবাই (জেনারেল, ST, SC, Women) অংশীদার থাকবে।
দেখুন কোন একজন ST বা SC বা Women যদি কোন একটি জেনারেল ছেলে থেকে বেশী নম্বর পেয়ে যায়, তাহলে সে তখন রিজার্ভেশনের সিট'টা না খেয়ে জেনারেলের সিট'টা খাবে!
তার মানে সংরক্ষিত সিটটা বহাল থাকবে অন্য কারো জন্য, সে তখন জেনারেলের সিট পেয়ে যাবে। এই রকম করে ১৪ জন (ST, SC, women) যদি জেনারেল ছেলেদের থেকে বেশী নম্বর পায় তাহলে ১৪টি সিট কিন্ত জেনারেল ক্যান্ডিডেট থেকেই যাবে। অর্থাৎ ৩৪-১৪=২০টি পোষ্ট থাকবে জেনারেল male দের।
যেখানে সিংহ ভাগ জেনারেল ক্যান্ডিডেট!
অর্থাৎ প্রায় 80% সিট পাবে ST, SC, Women.
20% সিট জেনারেল male দের।