Tripura Government Employees' Federation

Directions

Tripura Government Employees' Federation Recg. by Govt of Tripura, No. F-30(2)-ARD/97/(B-1) Dt 30/07/1997 & F.30(5) -GA(AR)/2022 Dt 22.03.2022

আজ ১৯ শে আগস্ট আধুনিক  ত্রিপুরার  রূপকার  মহারাজা  বীর  বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের শুভ জন্মদিনে প্রণাম ও শ্রদ্ধাঞ্জল...
19/08/2026

আজ ১৯ শে আগস্ট আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের শুভ জন্মদিনে প্রণাম ও শ্রদ্ধাঞ্জলী।

বন্দেমাতরম। সকলকে জানাই আশি তম স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
15/08/2026

বন্দেমাতরম। সকলকে জানাই আশি তম স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।

HAPPY INDEPENDENCE DAY 2026
15/08/2026

HAPPY INDEPENDENCE DAY 2026

আজ ২২  শে  শ্রাবণ  কবি  গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম তিরোধান দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলী।
08/08/2026

আজ ২২ শে শ্রাবণ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম তিরোধান দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলী।

দৈনিক সংবাদ,তারিখ-২৩ শে জুলাই ২০২৭ ইং,পৃষ্ঠা নং-৭
23/07/2026

দৈনিক সংবাদ,তারিখ-২৩ শে জুলাই ২০২৭ ইং,পৃষ্ঠা নং-৭

ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব সুবীর ভট্টাচার্য্যের অকাল প্রয়াণে ফেডারেশন পরিবার গভীর শোকাহত ।ত্র...
22/07/2026

ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব সুবীর ভট্টাচার্য্যের অকাল প্রয়াণে ফেডারেশন পরিবার গভীর শোকাহত ।
ত্রিপুরা রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত আগরতলার জ্যাকসন গেইটের উজ্জ্বয়ন্ত মার্কেট স্থিত ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের অতিরিক্ত মহাসচি এবং ত্রিপুরা হাউসিং এন্ড কনস্ট্রাকশন বোর্ড এমপ্লয়ীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট কর্মচারী নেতৃত্ব সুবীর ভট্টাচার্য গতকাল ২১শে জুলাই ২০২৬ ইং মঙ্গলবার সকাল পাঁচটায় তাঁর চার রাম নগর স্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।তিনি গত ছয় মাস ধরে কিডনি সংক্রান্ত রোগে ভোগছিলেন। কর্মচারী নেতৃত্ব সুবীর ভট্টাচার্য্যের অকাল প্রয়াণে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের সর্ব স্তরের নেতৃত্ব সমেত সদস্য সদস্যাগণ গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার সদগতি ও চিরশান্তি কামনা করেন। তৎসঙ্গে সকলে প্রয়াত
নেতৃত্বের শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অলত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়ালস্টাফ অর্গানাইজেশনের নেতৃত্ব  শ্রী সুমন  চন্দ্র  নাথের মায়ের প্রয়াণে ত্রিপুরা সর...
20/07/2026

অলত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়ালস্টাফ অর্গানাইজেশনের নেতৃত্ব শ্রী সুমন চন্দ্র নাথের মায়ের প্রয়াণে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন শোকাহত ।
আগরতলাঃ গত ১৪ ই জুলাই ২০২৬ ইং মঙ্গবার সকালে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন ( জ্যাকসন গেইট, আগরতলা, ত্রিপুরা)অনুমোদিত সংগঠন অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশনের বিশিষ্ট নেতৃত্ব তথা খোয়াই মহকুমার পশ্চিম সোনাতলা নিবাসী শ্রী সুমন চন্দ্র নাথ মহোদয়ের মা কল্যাণী নাথ ৬৮ বছর বয়সে আগরতলার হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজএবং ডক্টর বি আর আম্বেদকর হাসপাতালে পরলোক গমন করেন । কল্যাণী নাথ মহোদয়ার প্রয়াণে ত্রিপুরা সরকারী কর্মচারী ফেডারেশনের সর্বস্তরের নেতৃত্ব সমেত সদস্য সদস্যাগণ গভীরভাবে শোকাহত এবং প্রয়াতের বিদেহী আত্মার সদগতি ও চিরশান্তি কামনা করছে। আজ ২০শে জুলাই ২০২৬ ইং সোমবার ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা ত্রিপুরা সরকারী কর্মচারী ফেডারেশনের মহাসচিব - শ্রী সমর রায় এবং কর্মচারী ফেডারেশনের সভাপতি- শ্রী সঞ্জীব চক্রবর্তী শ্রী সুমন চন্দ্র নাথের বাড়ীতে গিয়ে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সমগ্র শিক্ষা প্রকল্পের সকল মিনিস্টেরিয়াল কর্মীদের চাকরি নিয়মিতকরণের   দাবীতে   প্রকল্প   অধিকর্তা   সকাশে অল ত্রিপুরা সম...
15/07/2026

সমগ্র শিক্ষা প্রকল্পের সকল মিনিস্টেরিয়াল কর্মীদের চাকরি নিয়মিতকরণের দাবীতে প্রকল্প অধিকর্তা সকাশে অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশন৷

আগরতলা। আজ ১৫ ই জুলাই ২০২৬ ইং বুধবার সকাল এগারোটায় ত্রিপুরা সরকার কর্তৃক স্বীকৃত ত্রিপুরা সরকারী কর্মচারী ফেডারেশন(উজ্জয়ন্ত মার্কেট,জ্যাকসন আগরতলা, ত্রিপুরা ) অনুমোদিত সংগঠন অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশনের রাজ্য কমিটির এক বিশেষ প্রতিনিধি দল রাজ্য সরকারের সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত সর্বস্তরের কর্মচারীদের আসাম, পাঞ্জাব, মণিপুর, সিকিম, হিমাচল প্রদেশ, ওড়িশা, চণ্ডীগড় ইত্যাদি রাজ্যের ন্যায় ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা প্রকল্পের সকল মিনিস্টেরিয়াল কর্মীদের চাকরি নিয়মিতকরণ করা। প্রয়াত সমগ্র শিক্ষা কর্মীর পরিবাবের একজন সদস্যকে ডাই ইন হারনেস প্রকল্পে সরকারি চাকরি প্রদান সহ প্রয়াতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা। সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত সর্বস্তরের কর্মচারীদের সরকারী কর্মচারীদের ন্যায় মহার্ঘ ভাতা সহ সকল প্রকার সুযোগ সুবিধা করা প্রদান করা সহ বিভিন্ন দাবী দাওয়ার ভিত্তিতে শিক্ষা ভবনে সমগ্র শিক্ষা প্রকল্প তথা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাননীয় অধিকর্তা- শ্রী রাজীব দত্ত মহোদয়ের নিকট এক ডেপুটেশনে মিলিত হয়। অদ্যকার ডেপুটেশনে অংশগ্রহণকারী প্রতিনিধি দলে ছিলেন অর্গানাইজেশনের সভানেত্রী - শ্রীমতি সুজাতা সিনহা, সাধারণ সম্পাদক -শ্রী পৃথ্বিরাজ ধর সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব শ্রী রাম কুমার বসু,শ্রী বিপ্লব গিরি, শ্রীমতী রিংকু সাহা বণিক, শ্রী প্রোটন ঘোষ, মোঃ সালামত উল্লা, শ্রীমতী সংহিতা পাল এবং ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের মহাসচিব - শ্রী সমর রায় এবং কর্মচারী ফেডারেশনের সভাপতি-শ্রী সঞ্জীব চক্রবর্তী প্রমুখ। ডেপুটেশনে প্রতিনিধি দলের তরফ থেকে মাননীয় অধিকর্তা মহোদয়কে স্টাফ অর্গানাইজেশনের দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। আধিকর্তা ও প্রতিনিধি দলের মধ্যে অর্গানাইজেশনের প্রদত্ত স্মারকলিপিতে উল্লেখিত দাবী সনদের উপর বিস্তারিত আলোচনা হয় এবং দাবী গুলি বাস্তবায়নের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের জ্ঞাতার্থে উপস্থাপন করার বিষয়ে অধিকর্তা মহোদয় প্রতিনিধিদেরকে আশ্বস্ত করেন।

স্পাইনাল  মাসকুলার  অ্যাট্রোফি  নামক  বিরল ও জটিল রোগে  আক্রান্ত   শিশু  মানশ্রী  চৌধুরীর  চিকিৎসার  জন্য আর্থিক সহায়তা...
11/07/2026

স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি নামক বিরল ও জটিল রোগে আক্রান্ত শিশু মানশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তায় ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনও ফেডারেশন অনুমোদিত সংগঠন ত্রিপুরা শ্রম বিভাগীয় কর্মচারী সমিতি I

আগরতলা, ১১ জুলাই । স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এস. এম.এ) নামক বিরল ও জটিল রোগে আক্রান্ত শিশু মানশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য যত সামান্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে আজ ১১ জুলাই ২০২৬ইংবিকালে ত্রিপুরা সরকার কর্তৃক স্বীকৃত আগরতলার জ্যাকসন গেটের উজ্জয়ন্ত মার্কেটে অবস্থিত ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের এক বিশেষ প্রতিনিধি দল মানশ্রী চৌধুরীর আগরতলার হাপানিয়া স্থিত বাসভবনে যান এবং মানশ্রীর পিতা শ্রী ধ্রুব চৌধুরীর হাতে যত সামান্য আর্থিক অনুদান তুলে দেন। মানশ্রী চৌধুরীর বাসভবনে উপস্থিত প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের মহাসচিব ও ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান - শ্রী সমর রায়, ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি - শ্রী সঞ্জীব চক্রবর্তী, ভারপ্রাপ্ত মহাসচিব - শ্রী সুভাষ সূত্রধর ও কোষাধ্যক্ষ - শ্রী মৃণাল চক্রবর্তী, অল ত্রিপুরা এমপ্লয়িজ ফেডারেশনের মহাসচিব- শ্রী দীপক দাস ,ত্রিপুরা এমপ্লয়িজ একশন কমিটির সভাপতি- শ্রী বিশ্বজিৎ দেব ও কোষাধক্ষ্য তথা ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক-শ্রী মৃণাল কান্তি আচার্য্য এবং সমিতির কার্যকরী সভাপতি শ্রী জয়ন্ত বিষ্ণু রায় প্রমুখ।

তৎসঙ্গে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন অনুমোদিত সংগঠন ত্রিপুরা শ্রম বিভাগীয় কর্মচারী সমিতির পক্ষ থেকেও কর্মচারী ফেডারেশন নেতৃত্ব ও শ্রম বিভাগীয় কর্মচারী সমিতির সভাপতি - শ্রী দীপাঞ্জন নাগ, কার্যকরী সভাপতি - শ্রী দেবব্রত চৌধুরী , সাধারণ সম্পাদক -শ্রী দেবাশীষ নন্দী, কোষাধক্ষ্য- শ্রী সুকান্ত বিশ্বাস সহ সমিতির অন্যান্য নেতৃত্ব শ্রী সৈকত দেব , শ্রী মনোজ বিশ্বাস,শ্রী অনির্বাণ ভৌমিকের উপস্থিতিতে মানশ্রীর চিকিৎসার জন্য যত সামান্য আর্থিক সাহায্য মানশ্রীর পিতার হাতে তুলে দেওয়া হয়।

আপনাঘর  অবলম্বনে   শ্রম  বিভাগীয়  কর্মচারী সমিতির ব্যবস্থাপনায় আপনাঘরে বসবাসকারী বৃদ্ধ মায়েদের জন্য যত কিঞ্চিৎ মধ্যাহ...
11/07/2026

আপনাঘর অবলম্বনে শ্রম বিভাগীয় কর্মচারী সমিতির ব্যবস্থাপনায় আপনাঘরে বসবাসকারী বৃদ্ধ মায়েদের জন্য যত কিঞ্চিৎ মধ্যাহ্ন ভোজের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন।

আগরতলা। আজ ১১ জুলাই ২০২৬ ইং শনিবার মধ্যাহ্নে ত্রিপুরা সরকার কর্তৃক স্বীকৃত শহর আগরতলার জ্যাকসন গেটের উজ্জয়ন্ত মার্কেট স্থিত ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন অনুমোদিত সংগঠন ত্রিপুরা শ্রম বিভাগীয় কর্মচারী সমিতির ব্যবস্থাপনায় আগরতলার বড়জলা স্থিত আপনাঘর অবলম্বনে বসবাসকারী বৃদ্ধ মায়েদের জন্য এক যত কিঞ্চিত মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে এবং আপনাঘর পরিচালনা কর্তৃপক্ষ সমেত আপনাঘরে সমবেত সকলের আন্তরিকতা ও সানুগ্রহ উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে সমিতির আয়োজিত এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় । উক্ত অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির সদর জেলা আরবান কমিটির সভাপতি - শ্রী অসীম ভট্টাচার্য্য, ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের মহাসচিব ও ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান- শ্রী সমর রায়, ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি- শ্রী সঞ্জীব চক্রবর্তী, ভারপ্রাপ্ত মহাসচিব - শ্রী সুভাষ সূত্রধর ও কোষাধ্যক্ষ - শ্রী মৃণাল চক্রবর্তী, অল ত্রিপুরা এমপ্লয়িজ ফেডারেশনের মহাসচিব- শ্রী দীপক দাস,ত্রিপুরা এমপ্লয়িজ একশন কমিটির সভাপতি- শ্রী বিশ্বজিৎ দেব ও কোষাধক্ষ্য তথা ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক-শ্রী মৃনাল কান্তি আচার্য্য এবং সমিতির কার্যকরী সভাপতি- শ্রী জয়ন্ত বিষ্ণু রায় সহ ত্রিপুরা শ্রম বিভাগীয় কর্মচারী সমিতির সভাপতি- শ্রী দীপাঞ্জন নাগ, কার্যকরী সভাপতি- শ্রী দেবব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক -শ্রী দেবাশীষ নন্দী, কোষাধক্ষ্য - শ্রী সুকান্ত বিশ্বাস সহ সমিতির অন্যান্য নেতৃত্ব শ্রী সজল ভৌমিক, শ্রী অমিত কর, শ্রী সৈকত দেব, শ্রী মনোজ বিশ্বাস, শ্রী অনির্বাণ ভৌমিক, শ্রীমৃনাল কান্তি দাস, শ্রী সৌমেন রায় , শ্রীসজল দাস, শ্রী প্রবীর দাস ,শ্রী নারয়ন বনিক , শ্রী স্বপন না থ, শ্রী রাজু দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

Address

Ujjayanta Market, Jackson Gate
Agartala
799001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripura Government Employees' Federation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share