Bangladesh Community Galway - BCG

Call Directions Website

Bangladesh Community Galway - BCG Bangladesh Community Galway (BCG )

গলওয়ে বসবাসরত সকল হিন্দু সম্প্রদায়ের ভাইবোনদের কে জানাই শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা 🙏
17/10/2026

গলওয়ে বসবাসরত সকল হিন্দু সম্প্রদায়ের ভাইবোনদের কে জানাই শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা 🙏

26/09/2026

টেকনিক্যাল জটিলতার কারণে এই পেইজটি কিছুদিন আগে স্থগিত হয়েছিল যাহা আজকে পুনরায় চালু হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি..বিষয়: গলওয়ের স্থানীয় প্রতিনিধি হিসেবে ABAI-এর কার্যকরী কমিটিতে যোগদান প্রসঙ্গে.আসসালামু আলাইকুম.প্রিয় ...
02/09/2026

প্রেস বিজ্ঞপ্তি..

বিষয়: গলওয়ের স্থানীয় প্রতিনিধি হিসেবে ABAI-এর কার্যকরী কমিটিতে যোগদান প্রসঙ্গে.

আসসালামু আলাইকুম.
প্রিয় গলওয়ে বাসী,

ABAI-এর বর্তমান কার্যকরী কমিটিতে গলওয়ের স্থানীয় প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় জনাব মোক্তার আলী, (ভারপ্রাপ্ত সভাপতি, BCG )এবং জনাব আবু তালেব মামুন চৌধুরী, (সহ-সভাপতি) BCG-কে বাংলাদেশ কমিউনিটি গলওয়ে (BCG) ও গলওয়েবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।

উল্লেখ্য,
গত ২৬ আগস্ট অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত BCG-এর কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও গলওয়েবাসীর সঙ্গে আলোচনার পর উপরোক্ত দুইজনকে গলওয়ের স্থানীয় প্রতিনিধি হিসেবে ABAI-এর কার্যকরী কমিটিতে যোগদানের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার সিদ্ধান্তটি পরবর্তীতে ABAI-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথভাবে অবহিত করা হয়।

আমরা আশা করি, তাঁদের দায়িত্বশীল ও বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে ABAI ও BCG-এর পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও কল্যাণে তাঁরা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

শুভেচ্ছান্তে,

বাংলাদেশ কমিউনিটি গলওয়ে (BCG)

নোটিশঃ- আসসালামু আলাইকুমআলচ‍্য বিষয়ে আরেকটি সংযোজন-আবাই গলওয়েতে একটি নির্দিষ্ট দিনে আসতে চায় সকলের সাথে মতবিনিময় করার ...
24/08/2026

নোটিশঃ- আসসালামু আলাইকুম
আলচ‍্য বিষয়ে আরেকটি সংযোজন-আবাই গলওয়েতে একটি নির্দিষ্ট দিনে আসতে চায় সকলের সাথে মতবিনিময় করার লক্ষে তাই এই বিষয়ে আমাদের নিজেদের মধ্যে মতবিনিময় করা হবে.ধন্যবাদ 👇👇

22/08/2026
21/08/2026

জরুরি মতবিনিময় সভা
—————————————-
স্থান: ওয়েস্ট সাইড কমিউনিটি সেন্টার, গলওয়ে

তারিখ: ২৬ আগস্ট, বুধবার
সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত

আলোচ্য বিষয়👇👇

* বাংলাদেশি কমিউনিটি গলওয়ে (BCG)-এর মধ্যে বিরাজমান পরিস্থিতি

এবং
** আবাই-এর সদ্য নির্বাচনকে কেন্দ্র করে গলওয়েতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা ও সঠিক সমাধানে পদক্ষেপ নেওয়া.

আসসালামু আলাইকুম।

প্রিয় গলওয়েবাসী,

কাউন্টি গলওয়েতে বসবাসরত সকল বাংলাদেশি ভাইদের প্রতি আন্তরিক আমন্ত্রণ রইল।

আসুন, আমরা সবাই একত্রিত হয়ে এই জরুরি মতবিনিময় সভায় অংশগ্রহণ করি এবং আমাদের কমিউনিটির মধ্যে বিরাজমান বিভিন্ন পরিস্থিতি ও সমস্যাগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে যাই।

উক্ত সভায় আপনাদের সকলের উপস্থিতি, মতামত ও গঠনমূলক পরামর্শ একান্তভাবে কামনা করছি।

ধন্যবাদান্তে,

বাংলাদেশ কমিউনিটি গলওয়ে (BCG)

শোক সংবাদ-আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।আমরা অত্যন্ত গভীৱ কষ্ট' ও ভারাক্রান্ত হৃদয়ের সাথে জানাচ্ছ...
26/06/2026

শোক সংবাদ-

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমরা অত্যন্ত গভীৱ কষ্ট' ও ভারাক্রান্ত হৃদয়ের সাথে জানাচ্ছি যে,

Galway বিশিষ্ট রেস্তোরাঁ ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব জনাব জহির উদ্দিন ( প্রধান উপদেষ্টা BCG)এবং শায়েস্তা আহমেদের ভাই এর বড় বোন অসুস্থতা জনিত কারণে আজ (25/06/26) ডাবলিন আনুমানিক রাত দশটার দিকে ইন্তেকাল করেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়।

বাংলাদেশ কমিউনিটি গলওয়ে (BCG)গভীর শোক প্রকাশ করেছে।

মরহুমার রুহের মাগফেরাত কামনা করে এবং মরহুমার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

মহান আল্লাহ পাক মরহুমের জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

আমীন।

21/06/2026

শোক সংবাদ-
আমাদের কমিউনিটি সাবেক সভাপতি জনাব জামাল ভাইয়ের( টুম) শাশুড়ি আজকে বাংলাদেশে ইন্তেকাল করেছেন.. ওনার মাগফেরাতের জন্যে দোয়া করবেন.

Congratulations Nanjiba… 💕 best student of the year 2026( 6th class- sant pats primary school Galway)So proud of you 💕💕👍...
19/06/2026

Congratulations Nanjiba… 💕 best student of the year 2026( 6th class- sant pats primary school Galway)
So proud of you 💕💕👍👍 wish you all the best and success..❤️

Address

Galway

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Community Galway - BCG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share