Bangladesh policy forum in ireland

Directions

Bangladesh policy forum in ireland President of Bangladesh policy furam in Ireland this is an official Bangladesh policy furam page in Ireland

21/05/2026

খোলা চিঠি
পর্ব – ৬
বরাবর
মাননীয় চেয়ারম্যান ও জনতার প্রধানমন্ত্রী
জনাব তারেক রহমান।

বিষয়: দেশের যোগাযোগ ব্যবস্থা সংস্কার ও ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে।

মাননীয় নেতা,
স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পেরিয়ে গেলেও আমাদের প্রত্যাশিত উন্নয়নের তুলনায় দেশ এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। আমরা আপনার সততা, দূরদর্শিতা ও দৃঢ় নেতৃত্বের প্রতি আস্থা রেখে একটি আধুনিক, শক্তিশালী ও আত্মনির্ভর বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে।

একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা। যে দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত, সে দেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে দ্রুত এগিয়ে যেতে পারে। দুঃখজনক হলেও সত্য, আজও দেশের অনেক গ্রামীণ জনপদে বাঁশের সাঁকো, জরাজীর্ণ কালভার্ট এবং ছোট ছোট সেতুর অভাবে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। অনেক অঞ্চল এখনো কার্যকর যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত।

আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কোনো মন্ত্রী, সংসদ সদস্য বা স্থানীয় জনপ্রতিনিধির সুপারিশের অপেক্ষা না করে সরকারের পক্ষ থেকেই ছোট ছোট অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা উচিত। এতে সাধারণ মানুষের সরকারের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।
শুধু জাতীয় মহাসড়ক উন্নয়ন করলেই হবে না, পাশাপাশি গ্রামাঞ্চল ও শহরতলির ছোট ছোট সড়ক, বাইপাস ও সংযোগ সড়কগুলোর প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। রাজধানী ঢাকার আশেপাশের এলাকাতেও এখনো অনেক স্থানে অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থা দেখা যায়, যা উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
একইসঙ্গে শুধু ঢাকা নয়, বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা ও থানা পর্যায়েও পরিচ্ছন্ন, আধুনিক ও জলাবদ্ধতামুক্ত নগর ব্যবস্থা গড়ে তুলতে হবে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজ চললেও রাস্তা সংস্কার ও নির্মাণকাজে দুর্নীতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
আমার বিশ্বাস, প্রতিটি উপজেলায় ইউএনও মহোদয়ের নেতৃত্বে মনিটরিং টিম গঠন করা হলে উন্নয়নকাজের মান অনেক বৃদ্ধি পাবে। কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম, নিম্নমানের কাজ বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক জরিমানা, লাইসেন্স বাতিল এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলেই রাস্তা সংস্কার ও অবকাঠামো উন্নয়নে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতি থেকে জাতি মুক্তি পেতে পারবে।

এছাড়াও উন্নয়নকাজে সমন্বয়ের অভাব একটি বড় সমস্যা। প্রায়ই দেখা যায়, রাস্তা নির্মাণের কিছুদিন পরই ড্রেন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা ইন্টারনেট সংযোগের কাজের জন্য আবার খোঁড়াখুঁড়ি শুরু হয়। এতে জনদুর্ভোগ বাড়ে এবং রাষ্ট্রের অর্থ অপচয় হয়।
তাই ড্রেনেজ, গ্যাস, বিদ্যুৎ, পানি, ব্রডব্যান্ডসহ সংশ্লিষ্ট সকল সেবা সংস্থাকে সমন্বিত পরিকল্পনার আওতায় এনে কাজ পরিচালনা করা প্রয়োজন। রাজধানী, বন্দর নগরী, বিভাগীয় ও জেলা শহরগুলোকে একটি কার্যকর “চেইন অব কমান্ড”-এর মধ্যে এনে নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী কাজ পরিচালনা করা যেতে পারে।
ঠিকাদারদের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা যেতে পারে, যেমন রাত ৮টা থেকে সকাল ৬টার মধ্যে কাজ সম্পন্ন করা। যতটুকু খোড়াখুড়ির কিংবা মেরামতের জন্য লাগবে সেইটুকু এই সময়ের মধ্যেই শেষ করতে হবে। রাস্তা খোঁড়াখুঁড়ির পর ফেলে রাখা গর্ত, মাটি বা আবর্জনা যেন না থাকে, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। নিয়ম অমান্য করলে তাৎক্ষণিক জরিমানা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

মাননীয় নেতা,
সমাজে ধর্ষণের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের মা-বোনদের নিরাপত্তা, সম্মান ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। তাই ধর্ষণের ঘটনায় দ্রুত আইনে বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

আমি আপনার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, জাতীয় সংসদে দ্রুত এমন আইন পাস করা হোক যাতে ধর্ষণের মামলার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হয় এবং দোষী ব্যক্তিকে ফাসির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। একইসঙ্গে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় অযথা বিলম্ব বা দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে।
আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে, সম্মানের সঙ্গে বাঁচতে পারবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর, মানবিক ও উন্নত রাষ্ট্র পাবে।
আপনার নেতৃত্বে আমরা একটি নতুন, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ দেখতে চাই।
মাথা উঁচু করে বলতে চাই —
আমরা বাংলাদেশি।
সবার আগে বাংলাদেশ।

বিনীত
কবির আহম্মেদ
আয়ারল্যান্ড।
#বাংলাদেশ

11/07/2023
17/06/2023

A new 25km stretch of the N5 in Co Mayo was officially opened by Taoiseach Leo Varadkar this morning and has now opened to traffic.

Address

Gaillimh
091

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh policy forum in ireland posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share