UCF - United Citizens Foundation

UCF - United Citizens Foundation United Citizens Foundation (UCF)
​পথশিশু ও অসহায়দের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। আসুন, নাগরিকরা মিলে একটি মানবিক সমাজ গড়ে তুলি।
(13)

United Citizens Forum (UCF) গরিব, অসহায় ও সকল সম্প্রদায়ের জন্য বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আশ্রয় দেয়। বাংলাদেশের নন-প্রফিট হিসেবে আমরা জীবন বদলাই। আমাদের সমর্থন করুন

আলহামদুলিল্লাহ। প্রিয় সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা, আমাদের সংগঠনের অগ্রযাত্রায় একটি নতুন মাইলফলক যুক্ত হলো। আইনি নিবন্ধনের নিয়...
13/09/2026

আলহামদুলিল্লাহ। প্রিয় সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা, আমাদের সংগঠনের অগ্রযাত্রায় একটি নতুন মাইলফলক যুক্ত হলো। আইনি নিবন্ধনের নিয়ম মেনে এখন থেকে আমাদের প্রাতিষ্ঠানিক নাম 'United Citizens Foundation (UCF)

13/09/2026

নিরাপদ শৈশব সবার অধিকার | #সুরক্ষিত_শৈশব

প্রশাসনিক বিধিনিষেধ উপেক্ষা করে ইউনাইটেড সিটিজেন্স ফোরামের 'সুরক্ষিত শৈশব' ক্যাম্পেইনের বর্ণাঢ্য শুভ সূচনাঢাকা: শিশুদের ...
10/09/2026

প্রশাসনিক বিধিনিষেধ উপেক্ষা করে ইউনাইটেড সিটিজেন্স ফোরামের 'সুরক্ষিত শৈশব' ক্যাম্পেইনের বর্ণাঢ্য শুভ সূচনা

ঢাকা: শিশুদের সচেতনতা, সার্বিক সুরক্ষার অধিকার এবং 'গুড টাচ ও ব্যাড টাচ' বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সামাজিক সংগঠন ইউনাইটেড সিটিজেন্স ফোরামের (ইউসিএফ) ফ্ল্যাগশিপ উদ্যোগ 'সুরক্ষিত শৈশব' ক্যাম্পেইনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র‍্যালিটি রায়েরবাগ, মাতুয়াইল ও গ্যাস রোড এলাকার বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার সামনের পথ প্রদক্ষিণ করে।

প্রশাসনিক নানা বিধিনিষেধ ও জনসমাগম সীমিত রাখার কড়াকড়ির মধ্যেও অত্যন্ত শৃঙ্খলার সাথে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে এই সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

উক্ত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুফতি আব্দুল কুদ্দুস আজিজী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শিশুরাই আমাদের আগামী। তাদের নিরাপদ শৈশব নিশ্চিত করা আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব। সব সামাজিক ও প্রশাসনিক প্রতিকূলতা অতিক্রম করেই আমরা সারা দেশে এই সচেতনতার বার্তা পৌঁছে দেব।"

কর্মসূচিটি সরাসরি মাঠপর্যায়ে পরিচালনা করেন ডিরেক্টর অব প্রোগ্রাম অ্যান্ড প্রজেক্ট মোহাম্মদ শাহজালাল। প্রবাস থেকে পুরো কর্মসূচির উদ্যোগ, পরিকল্পনা ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন ইউসিএফ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুহা. মীযানুর রহমান আদীব।

এছাড়া উদ্বোধনী এই কর্মসূচিতে ইউসিএফ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রাথমিক এই পথচলার পর পর্যায়ক্রমে সারা দেশব্যাপী 'সুরক্ষিত শৈশব' ক্যাম্পেইন জোরদার করা হবে।

ইন‘শা-আল্লাহ আগামীকাল সকাল দশটায় রায়েরবাগ, মাতুয়াইল, যাত্রাবাড়ীর অঞ্চলের যারা আছেন  সবাইকে অংশগ্রহণ করার আহ্বান রইল।
09/09/2026

ইন‘শা-আল্লাহ আগামীকাল সকাল দশটায় রায়েরবাগ, মাতুয়াইল, যাত্রাবাড়ীর অঞ্চলের যারা আছেন সবাইকে অংশগ্রহণ করার আহ্বান রইল।

১০ই সেপ্টেম্বর রায়েরবাগে ইউসিএফ-এর ‘সুরক্ষিত শৈশব’ ক্যাম্পেইনের শুভ সূচনা: সচেতনতামূলক র‍্যালির আয়োজনঢাকা, বাংলাদেশ: শ...
06/09/2026

১০ই সেপ্টেম্বর রায়েরবাগে ইউসিএফ-এর ‘সুরক্ষিত শৈশব’ ক্যাম্পেইনের শুভ সূচনা: সচেতনতামূলক র‍্যালির আয়োজন

ঢাকা, বাংলাদেশ: শিশুদের অধিকার, নিরাপত্তা এবং শারীরিক সুরক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক সংগঠন ইউনাইটেড সিটিজেন্স ফোরাম (UCF) আয়োজন করতে যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত সামাজিক উদ্যোগ ‘সুরক্ষিত শৈশব’ ক্যাম্পেইন। দীর্ঘ পরিকল্পনা ও প্রস্তুতির পর আগামী ১০ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় রাজধানীর রায়েরবাগে এক বিশাল সচেতনতামূলক র‍্যালির মাধ্যমে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা ঘটবে।

র‍্যালিটি ঢাকার রায়েরবাগস্থ তা‘লীমুল হিকমাহ মাদরাসা-এর সামনে থেকে শুরু হয়ে উত্তর রায়েরবাগ, গ্যাস রোড, মাতুয়াইল এবং দোতলা মসজিদ সংলগ্ন প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করবে। শিশুদের কোমল মনে সচেতনতা তৈরি করা এবং সর্বসাধারণকে 'গুড টাচ' ও 'ব্যাড টাচ' বিষয়ে শিক্ষিত করার মাধ্যমে শিশু নির্যাতন প্রতিরোধ করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।

এই আয়োজন প্রসঙ্গে ইউনাইটেড সিটিজেন্স ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুহা. মীযানুর রহমান আদীব জানান, "শিশুরা আমাদের ভবিষ্যতের মূল ভিত্তি। একটি নিরাপদ ও সহিংসতামুক্ত শৈশব উপহার দেওয়া সমাজের সর্বস্তরের মানুষের নৈতিক দায়িত্ব। অনেক প্রতিকূলতা পার করে আমরা এই ক্যাম্পেইন মাঠে নিয়ে এসেছি, যা শিশুদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে যুগান্তকারী ভূমিকা রাখবে।"

সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, "এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক একটি উদ্যোগ। সমাজের সকল স্তরের মানুষ—শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ ও তরুণ সমাজসেবীদের নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সফল করতে বদ্ধপরিকর।"

উদ্বোধনী র‍্যালিতে অংশগ্রহণ ও সমর্থন জানানোর জন্য সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে ইউনাইটেড সিটিজেন্স ফোরাম। সংগঠনটির অফিশিয়াল ওয়েবসাইট (https://ucfglobal.org) ও অফিসিয়াল চ্যানেলগুলোর মাধ্যমে এই সচেতনতামূলক কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিয়মিত প্রচার করা হবে।

20/08/2026
সুরক্ষিত শৈশব, গড়বে আগামীর বাংলাদেশ 🌿UCF- United Citizens Forum একটি শিশুর নিরাপদ শৈশবই হতে পারে একটি সুন্দর ভবিষ্যতের প...
13/08/2026

সুরক্ষিত শৈশব, গড়বে আগামীর বাংলাদেশ 🌿
UCF- United Citizens Forum

একটি শিশুর নিরাপদ শৈশবই হতে পারে একটি সুন্দর ভবিষ্যতের প্রথম ধাপ। 💚

শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সহমর্মী ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।

📢 ক্যাম্পেইন উদ্বোধন-ঢাকা।
📅 ২০ শে আগস্ট, ২০২৬,
বৃহস্পতিবার।

আজকের সচেতনতা ও বিনিয়োগই গড়ে তুলবে আগামীর নিরাপদ বাংলাদেশ।
চলুন, আমরা সবাই মিলে শিশুদের পাশে দাঁড়াই—তাদের নিরাপত্তা, অধিকার ও স্বপ্নের জন্য। 🤝🌱

আপনি থাকুন, সাথে থাকুন, পরিবর্তনের অংশ হোন। 💚 💕

#সুরক্ষিতশৈশব #শিশুরনিরাপত্তা
#শিশুরঅধিকার

সমগ্র বাংলাদেশ জুড়ে নারী নেতৃত্বের ডাক! | UCF Women Wingনারীর ক্ষমতায়নে আপনিও হোন অগ্রদূত!ইউনাইটেড সিটিজেন্স ফোরাম (UCF)...
13/08/2026

সমগ্র বাংলাদেশ জুড়ে নারী নেতৃত্বের ডাক! | UCF Women Wing

নারীর ক্ষমতায়নে আপনিও হোন অগ্রদূত!
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম (UCF) - Women Wing এবার আরও বড় পরিসরে কাজ করতে যাচ্ছে। আমরা বাংলাদেশের প্রতিটি প্রশাসনিক বিভাগ থেকে একজন করে দূরদর্শী, দায়িত্বশীল এবং সমাজসেবায় নিবেদিতপ্রাণ নারী নেত্রী খুঁজছি।

আপনি যদি নেতৃত্ব দিতে ভালোবাসেন এবং সমাজ পরিবর্তনে বিশ্বাসী হন, তবে UCF Women Wing-এর বিভাগীয় নেত্রী হিসেবে যুক্ত হওয়ার এখনই সুবর্ণ সুযোগ।

আপনার দায়িত্ব ও সুযোগ:
নির্বাচিত নেত্রীরা নিজ নিজ বিভাগের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন এবং নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নমূলক বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক উদ্যোগে UCF-এর পক্ষে নেতৃত্ব দেওয়ার অনন্য সুযোগ পাবেন।
পদের নাম: বিভাগীয় প্রধান (Women Wing Division Leader)

শূন্যপদ: ৮টি (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের জন্য ১ জন করে)
ধরন: সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও অবৈতনিক (Unpaid Volunteer)

⚠️ বিশেষ দ্রষ্টব্য: এটি কোনো পেইড জব বা বেতনভুক্ত চাকরি নয়। এটি সম্পূর্ণ অবৈতনিক সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ। আমরা এমন কাউকে খুঁজছি যিনি নিজের ইচ্ছায় সমাজের জন্য অবদান রাখতে চান।

আমরা কী খুঁজছি?
✅ নেতৃত্বের সুপ্ত প্রতিভা, চমৎকার সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক কাজের প্রতি প্রবল আগ্রহ।
✅ নিজের বিভাগ থেকে UCF-এর কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার মানসিকতা।

আপনি যা পাবেন:
✅ সামাজিক উন্নয়নে সরাসরি প্রভাব ফেলার এবং নেতৃত্ব দেওয়ার জাতীয় প্ল্যাটফর্ম।
✅ বিশাল নেটওয়ার্ক তৈরির সুযোগ এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের মাধ্যম।

📢 এখনই সময় নেতৃত্ব হাতে নেওয়ার!
আপনার বিভাগ থেকে আপনিই হতে পারেন পরিবর্তনের কণ্ঠস্বর। আপনি কি প্রস্তুত এই নতুন দায়িত্ব গ্রহণ করতে? দেরী না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।

আবেদনের প্রক্রিয়া:
আপনার জীবনবৃত্তান্ত (CV) নিচের যেকোনো একটি মাধ্যমে অবিলম্বে পাঠিয়ে দিন। CV পাঠানোর সময় অবশ্যই ইমেইলের বিষয়ে (Subject Line) বা মেসেজে আপনার বিভাগের নাম উল্লেখ করবেন।

💬 হোয়াটসঅ্যাপ করুন:

01734758765
01727641999

📧 ইমেইল করুন:

[email protected]

আপনার একটি সাহসী উদ্যোগ হতে পারে সমগ্র বাংলাদেশের নারী ক্ষমতায়নের পথে বড় পরিবর্তনের সূচনা। আজই যুক্ত হোন UCF-এর সাথে!
সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে UCF অঙ্গীকারবদ্ধ।

📢 UCF Youth–তরুণ ও যুব কল্যাণ সেক্টরে নেতৃত্বের সুযোগ 💖United Citizens Forum (UCF)-এর Youth (তরুণ ও যুব কল্যাণ) সেক্টরকে...
11/08/2026

📢 UCF Youth–তরুণ ও যুব কল্যাণ সেক্টরে নেতৃত্বের সুযোগ 💖

United Citizens Forum (UCF)-এর
Youth (তরুণ ও যুব কল্যাণ) সেক্টরকে আরও শক্তিশালী ও কার্যকরভাবে এগিয়ে নিতে আমরা খুঁজছি কিছু উদ্যমী, দায়িত্বশীল ও নেতৃত্ব দিতে আগ্রহী তরুণ-তরুণী। 🌱

আপনি যদি—
✅ নেতৃত্ব দিতে আগ্রহী হন
✅ তরুণদের নিয়ে কাজ করতে ভালোবাসেন
✅ দলগতভাবে কাজ করতে পারেন
✅ সমাজের জন্য ইতিবাচক কিছু করতে চান
✅ নতুন কিছু শেখার ও নিজেকে বিকশিত করার মানসিকতা রাখেন
তাহলে UCF Youth Team আপনার জন্য হতে পারে একটি সুন্দর প্ল্যাটফর্ম। 💚

এখানে কাজের মাধ্যমে আপনি পাবেন—
🌟 Leadership development
🤝 Teamwork & networking
📚 Training & learning opportunities
🌱 Youth & social development activities
✨ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ
আমরা বিশ্বাস করি— তরুণরাই পারে আগামী দিনের পরিবর্তনের নেতৃত্ব দিতে।

👉 আপনি কি UCF Youth-এর নেতৃত্বে যুক্ত হতে প্রস্তুত?
তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন👇

একসাথে গড়ি, তরুণদের স্বপ্নের বাংলাদেশ। 🇧🇩💚

#তরুণ_ও_যুব_কল্যাণ

Maternal health is a cornerstone of public health and societal development.​Complications during pregnancy and childbirt...
10/08/2026

Maternal health is a cornerstone of public health and societal development.

​Complications during pregnancy and childbirth remain a major health risk for women in underserved areas. Access to prenatal care, skilled birth attendants, and emergency obstetric services can prevent thousands of avoidable deaths every year.

​United Citizens Forum (UCF) advocates for accessible, affordable, and dignified maternal healthcare for every woman.

​

Address

Zagreb
1362

Alerts

Be the first to know and let us send you an email when UCF - United Citizens Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to UCF - United Citizens Foundation:

Shortcuts

Share