29/08/2026
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। দীর্ঘদিন ধরে আমাদের দুই বাংলাদেশি ভাইয়ের মধ্যে যে আর্থিক বিষয়টি নিয়ে সমস্যা চলছিল, কমিউনিটির সেক্রেটারি হিসেবে বিষয়টি সুন্দরভাবে সমাধান করার জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, গতকাল আল্লাহর রহমতে সেই সমস্যার সমাধান হয়েছে এবং ১ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে যার টাকা, তার হাতে পৌঁছে দিতে পেরেছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, শুধু টাকাটা তার হাতে তুলে দেওয়া নয়, দুই ভাইয়ের মধ্যকার সমস্যাটাও সুন্দরভাবে শেষ হয়েছে। প্রবাসের মাটিতে আমরা সবাই একে অপরের আপনজন, তাই একজন বাংলাদেশি ভাই যখন কোনো সমস্যায় পড়েন, তখন তার পাশে দাঁড়ানো এবং যতটুকু সম্ভব সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। আল্লাহর কাছে একটাই দোয়া, ভবিষ্যতেও যেন মানুষের বিপদে-আপদে পাশে থাকতে পারি এবং কারও একটা সমস্যা সমাধানের কারণ হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও ভালোবাসা অটুট রাখুন। আমিন।