25/08/2026
আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা লতিফি হ্যান্ডসের লন্ডন অফিস উদ্বোধন ও ইউকে ট্যুর ২০২৬ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা লতিফি হ্যান্ডসের লন্ডন অফিস উদ্বোধন ও ইউকে ট্যুর ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান গত রবিবার, ২৩ আগস্ট পূর্ব লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক, দাতা ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হন। তারা লতিফি হ্যান্ডসের ভবিষ্যৎ উন্নয়ন, সম্প্রসারণ এবং মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য ছাহেবজাদা হযরত মাওলানা শিহাব উদ্দীন চৌধুরী ফুলতলী।
লতিফি হ্যান্ডস ইউকের চেয়ারম্যান মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে এবং মাওলানা সৈয়দ মাহমুদ হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় লতিফি হ্যান্ডসের ভিশন, মিশন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, লতিফি হ্যান্ডস বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, লতিফি হ্যান্ডসের ডিরেক্টর অব ফান্ডরেইজিং কাউন্সিলর মায়ুম তালুকদার, চিফ এক্সিকিউটিভ অফিসার কাউন্সিলর সাঈদ আহমদ এবং ডিরেক্টর অব স্ট্র্যাটেজি অ্যান্ড গ্লোবাল অপারেশনস হারুনুর রশীদ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট, শায়খুল হাদীস মাওলানা নজরুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী নাসিম আহমদ, ক্রীড়া ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতা ড. জাকির খান, স্থানীয় ব্যবসায়ী ও কনসালট্যান্ট মোস্তাফিজুর রহমান, স্থানীয় ব্যবসায়ী মো. কমর উদ্দিন চৌধুরী পাপলু, কমিউনিটি নেতা এমদাদ তালুকদার, মো. পারভেজ কুরেশি, মো. দেওয়ান মাহদী, মো. রেজাউল করিম, মো. গোলাম জিলানী মাহবুব, মো. শওকত সিদ্দিকী, এ. কে. এম. মাসুম, মো. বদরুল ইসলাম, সৈয়দ বদরুল হুসাইন, হাজী সিরাজ খান, হাজী মুহিবুর রহমান লাবলু এবং মো. মুসাররফ হুসাইন।
বক্তারা লতিফি হ্যান্ডসের দীর্ঘদিনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, লতিফি হ্যান্ডস শুধু একটি দাতব্য প্রতিষ্ঠান নয়; বরং মানবতার কল্যাণে নিবেদিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। মানুষের কল্যাণে লতিফি হ্যান্ডস বিগত কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন এক্সিকিউটিভ কমিটি ও ট্রাস্টিবৃন্দের সুদৃঢ় নেতৃত্ব, নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক, সম্মানিত দাতা এবং কমিউনিটির সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটির মানবিক কার্যক্রম আরও ব্যাপক পরিসরে পরিচালিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
লন্ডন অফিসের উদ্বোধন এবং ইউকে ট্যুর ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। অনুষ্ঠানে লতিফি হ্যান্ডসকে আরও শক্তিশালী, কার্যকর ও আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত করার মাধ্যমে মানবতার সেবাকে নতুন উচ্চতায় নিয়ে আরও বেশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।