Al Islah Manchester

Call Directions Website

Al Islah Manchester Anjumane Al Islah UK is a non-political, charitable organisation for the Muslim community living in UK.

Since the beginning, this organisation has been engaged in developing and delivering various educational activities to support the community.

আনজুমানে আল ইসলাহ ইউকে – গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সাধারণ সভায় বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ম্যানচেস্ট...
19/09/2026

আনজুমানে আল ইসলাহ ইউকে – গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সাধারণ সভায় বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ম্যানচেস্টার শাখাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ম্যানচেস্টার শাখার প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সম্মানিত সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এবং আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

At the General Meeting of Anjumane Al Islah UK – Greater Manchester Division, Manchester Branch were awarded trophies in recognition of our excellent performance throughout the session, including membership recruitment, events, financial stability and community engagement.

Representatives from Manchester branch received their awards from Chief Guests Hadrat Allamah Hussamuddin Chowdhury Fultali, Muhtaram President of Bangladesh Anjumane Al Islah, and Maulana Muhammad Hasan Chowdhury Fultali, Secretary General of Anjumane Al Islah UK.

May Allah Subhanahu wa Ta'ala accept everyone's efforts and reward them with the best of rewards. Ameen.

Sunday, 6th September 2026
Oldham, UK

19/09/2026

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের কাউন্সিল সম্পন্ন | হাফিয মাওলানা হেলাল উদ্দিন সভাপতি ও মাওলানা খায়রুল হুদা খান জেনারেল সেক্রেটারি নির্বাচিত

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, ভাইস প্রেসিডেন্ট: মাওলানা মো. আবদুল কালাম, ভাইস প্রেসিডেন্ট: মাওলানা মো. কুতুব উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট: মাওলানা নজরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি: গিলমান বাকি বিল্লাহ, ট্রেজারার: মুবাশ্বির আলী, অর্গানাইজিং সেক্রেটারি: হাফিয শামসুজ্জামান সুহেল, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি: মাওলানা বেলালুর রহমান, এডুকেশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি: হাবিবুর রহমান হুমায়েদ, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি: মাওলানা মিজানুর রহমান, ওয়েলফেয়ার সেক্রেটারি: মাওলানা আবদুল কুদ্দুছ, মেম্বারশিপ সেক্রেটারি: হাফিয দেলওয়ার হাসান সুমন, এক্সিকিউটিভ মেম্বার: কারী খলিল আহমদ রওনক, কারী আবদুল আহাদ, হাফিয সায়েম হোসাইন এবং হাফিয রায়হান আহমদ।

19/09/2026
12/06/2026

আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ, শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রমের অন্যতম ধারক-বাহক আনজুমানে আল-ইসলাহ ইউকের ম্যানচেস্টার শাখার বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে ম্যানচেস্টারের জিএমবিএ হলে

রিপোর্ট: আমিনুল হক ওয়েছ, গ্রেটার ম্যানচেস্টার থেকে

আনজুমানে আল ইসলাহ ইউকের ম্যানচেস্টার শাখার বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিতআহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকাবাহী সং...
11/06/2026

আনজুমানে আল ইসলাহ ইউকের ম্যানচেস্টার শাখার বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

আহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকাবাহী সংগঠন আনজুমানে আল ইসলাহ ইউকের ম্যানচেস্টার শাখার বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার (৯ জুন)। ম্যানচেস্টারস্থ জিএমবিএ এর কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ ইউকের অর্গেনাইজিং সেক্রেটারি ও দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা আব্দুল মতিন, জেনারেল সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান।

ম্যানচেস্টার শাখার প্রেসিডেন্ট মাওলানা আবদুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল মসজিদ ম্যানচেস্টারের চেয়ারম্যান আলহাজ আনসার উদ্দিন, সাবেক চেয়ারম্যান আলহাজ সুরাবুর রহমান, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ মান্নান খান, হাইড ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ আব্দুল মুসাব্বির এমবিই, বাংলা কাগজের ম্যানেজিং ডিরেক্টর রুহুল আমীন চৌধুরী মামুন, আল ইসলাহ সেন্ট্রাল কাউন্সিলের সদস্য মাওলানা আবুল কালাম, হাইড শাখার সভাপতি মাওলানা আবদুল হামিদ, রচডেল শাখার সভাপতি হাজী আব্দুল বাসিত, ব্রাডফোর্ড শাখার সেক্রেটারি হাজী আব্দুর রব, রটেনস্টল শাখার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, ওল্ডহ্যাম শাখার সেক্রেটারি হাফিজ সুহেল আহমদ, ম্যানচেস্টার শাখার ভাইস প্রেসিডেন্ট হাজী আব্দুল হান্নান, হাজী আনসার খান, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের এসিস্ট্যান্ট হেড টিচার মাওলানা বেলালুর রহমান সহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও কমিউনিটি নেতৃবৃন্দ।

বক্তাগণ বলেন, বৃটেনে বসবাসরত বাংলাদেশী মুসলিম কমিউনিটির ঈমান-আকীদা, আমল ও আধ্যাত্মিকতা সুরক্ষায় ১৯৭৮ সালে শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) প্রতিষ্ঠা করেছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে। প্রতিষ্ঠালগ্ন থেকে এই দ্বীনী সংগঠন ইসলামী তাহজীব-তামাদ্দুন রক্ষার পাশাপাশি মানবতার খেদমতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আনজুমানে আল ইসলাহ ইউকের এই মহান লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে ইসলামী শিক্ষার প্রচার ও মানবতার সেবায় ম্যানচেস্টারে গঠিত নতুন কমিটি তাদের কার্যক্রম আরো প্রসারিত করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ নুরুজ্জামান সাব্বির এবং নাশিদ পরিবেশন করেন হাফিজ আব্দুল হামিদ শাহান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ম্যানচেস্টার শাখার সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম ও কারী মহিবুল হাসান তালহা।

সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুল কুদ্দুসকে সভাপতি এবং মাওলানা আব্দুস সালামকে জেনারেল সেক্রেটারি করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ ম্যানচেস্টার শাখার জয়েন্ট সেক্রেটারি মোঃ কামরু মিয়া, রচডেল শাখার ভাইস প্রেসিডেন্ট হাজী আবদুল আহাদ, সেক্রেটারি হাফিয দেলওয়ার হাসান সুমন, হাইড শাখার সাবেক সভাপতি হাজী সানা মিয়া, হাজী সালিক বখত, মুরতাহিন বিল্লাহ চৌধুরী জুয়েল, জসিম উদ্দীন, সৈয়দ রুহুল আলম জাহাঙ্গীর, সৈয়দ আলী আসকর, এনটিভির ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল, এটিএন বাংলার ম্যানচেস্টার প্রতিনিধি আমিনুল হক ওয়েস, সাব্বির আহমদ চৌধুরী, মুয়াজ্জেম খান, কারী সাবিকুর রহমান, ফেরদৌস চৌধুরী, আবদুল খালিক, কারী হাফিজুর রহমান, জয়নাল আবেদীন কাওসার, শাহাদত আলী খান, সেলিম আহমদ প্রমুখ।

আনজুমানে আল ইসলাহ ইউকের ম্যানচেস্টার শাখার বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেন্ট্রাল...
10/06/2026

আনজুমানে আল ইসলাহ ইউকের ম্যানচেস্টার শাখার বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেন্ট্রাল কাউন্সিলের ওর্গেনাইজিং সেক্রেটারি ও দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী।

At the Annual General Meeting and Council Session of the Manchester Branch of Anjumane Al-Islah UK, the keynote address was delivered by Maulana Salman Ahmad Chowdhury Fultali, Organising Secretary of the Central Council and Principal of Darul Hadis Latifiah Northwest.

Tuesday, 9 June 2026
GMBA Hall, Manchester, UK.

08/06/2026

২০২২ সালে অনুষ্ঠিত নির্বাচনের নিউজ। এ বছরের নির্বাচন এবং ইসলামিক কনফারেন্স আগামীকাল মঙ্গলবার জিএমবিএ -এর হল রুমে অনুষ্ঠিত হবে। আপনি আমন্ত্রিত।

আসসালামু আলাইকুম। আনজুমানে আল ইসলাহ ম্যানচেস্টার শাখার বার্ষিক ইসলামী সম্মেলন এবং নির্বাচন আগামী মঙ্গলবার বিকাল ৭টা থেকে...
07/06/2026

আসসালামু আলাইকুম। আনজুমানে আল ইসলাহ ম্যানচেস্টার শাখার বার্ষিক ইসলামী সম্মেলন এবং নির্বাচন আগামী মঙ্গলবার বিকাল ৭টা থেকে লংসাইটস্থ জিএমবিএ -এর হলে অনুষ্ঠিত হবে। এতে প্রখ্যাত উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। আপনার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে।

On behalf of Anjumane Al Islah Manchester Branch, we would like to invite you to join our Annual Islamic Conference & Election on TUESDAY, 9th June at 7 pm - 10:30 pm at GMBA HALL in Longsight.

Distinguished Ulama and speakers will be in attendance. Food will be served.

Address

Manchester

Alerts

Be the first to know and let us send you an email when Al Islah Manchester posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share