Jalalabad Probashi Kallayan Parishod UK

Jalalabad Probashi Kallayan Parishod UK BPKP UK is a non-for-profit organisation; campaigning for the rights of non-resident Bangladeshis (NR

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদেবাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের বিবৃতি...
09/01/2026

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের বিবৃতি

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে লক্ষ্য করছে যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যানচেস্টার–সিলেট সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত বিবেচনা করছে। এই উদ্যোগ যুক্তরাজ্যে বসবাসরত লক্ষাধিক সিলেটি প্রবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক ও ভোগান্তিকর।

ম্যানচেস্টার–সিলেট রুটটি চালু থাকায় উত্তর ইংল্যান্ডে বসবাসরত প্রবাসীরা সরাসরি ও স্বল্প সময়ে নিজ মাতৃভূমিতে যাতায়াতের সুযোগ পেয়ে আসছিলেন। এই ফ্লাইট বন্ধ হলে প্রবাসীদের লন্ডন বা অন্যান্য ট্রানজিট রুট ব্যবহার করতে বাধ্য হতে হবে, যা সময়, অতিরিক্ত ব্যয় এবং শারীরিক কষ্ট—সব দিক থেকেই ক্ষতিকর।

আমরা মনে করি, এই সিদ্ধান্ত গ্রহণের পেছনে কিছু বাণিজ্যিক স্বার্থ ও একতরফা বিবেচনা প্রভাব ফেলতে পারে, যার ফলে সিলেট অঞ্চলের প্রবাসীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে প্রবাসীদের মতামত ও বাস্তব প্রয়োজন যথাযথভাবে বিবেচনা করা হয়নি। একটি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্ব ছিল প্রবাসীদের কল্যাণ ও সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোর দাবি জানাচ্ছে এবং অবিলম্বে ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট স্থায়ীভাবে চালু রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। প্রয়োজনে বিকল্প ব্যবস্থাপনা, ফ্লাইটের ফ্রিকোয়েন্সি সমন্বয় অথবা মৌসুমি সূচির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ রুটটি সচল রাখা সম্ভব বলে আমরা বিশ্বাস করি।

প্রবাসীরা রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের ন্যায্য দাবি ও যাতায়াত সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। আমরা আশা করি, সরকার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, BPKP নর্থ ইংল্যান্ড কর্তৃক আয়োজিত আগামী ১৩ জানুয়ারি ওবা মিলেনিয়াম ওল্ডহাম সেন্টারে অনুষ্ঠিতব্য প্রতিবাদ সভার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং সকল প্রবাসী ভাই-বোনকে উক্ত সভায় উপস্থিত থেকে সংহতি প্রকাশের আহ্বান জানাচ্ছে।
আলহাজ আব্দুল বারী
সভাপতি
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

মুস্তাক বাবুল
সাধারণ সম্পাদক
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

06/01/2026
04/01/2026
01/01/2026

লন্ডনে জাতীয় ‘প্রবাসী দিবস’ উদযাপিত
ছয় দফা দাবি উত্থাপন

নিউজ:
লন্ডন, ৩০ ডিসেম্বর। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ—বিপিকেপির উদ্যোগে লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সি হলে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে এনআরবি ডে ২০২৫। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিকেপির চেয়ারম্যান আলহাজ আব্দুল বারী এবং সঞ্চালনায় ছিলেন ফাউন্ডার সেক্রেটারি মাইন উদ্দিন আনসার, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান ও শামীমা মিতা।

অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে একটি শোক প্রস্তাব উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারি জনাব মুস্তাক আলী বাবুল। শোক প্রস্তাবে তাঁর রাজনৈতিক অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বেগম জিয়া এবং দেশ গঠনে আত্মদানকারী সকল শহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদির সালেহ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের সামাজিক নিরাপত্তা ও প্রতিবন্ধী বিষয়ক প্রতিমন্ত্রী স্যার স্টিফেন টিমস এমপি,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশন এর প্রতিনিধি ও কমার্শিয়াল কাউন্সিলর জনাব তানভীর আজিম। তাঁরা যুক্তরাজ্য ও বাংলাদেশের অর্থনীতি ও সমাজ উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং কমিউনিটি ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ে সরকারের কাছে ছয় দফা দাবি উত্থাপন করা হয়— এনআরবি ফাস্ট-ট্র্যাক ট্রাইব্যুনাল গঠন, ওসমানী বিমানবন্দরে ওপেন স্কাই সুবিধা, প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে পাঠানো, বিদেশি মিশনে ওয়ান-স্টপ স্কিলস সেবা, জাতীয় সংসদে প্রবাসী প্রতিনিধিত্ব এবং জাতীয় এনআরবি পেনশন স্কিম চালু।

তাছাড়া কম্যুনিটিতে বিশেষ অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয় ড. হাসনাথ এম হুসাইন এমবিই, আইয়ুব আলী মাস্টার ও শেখ মোজাম্মেল হোসেন কামালকে। ইয়াং এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পান আনিসা খান।
বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব শাহগির বখত ফারুক, চ্যানেল এস-এর চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, বিপিকেপির প্রতিষ্ঠাতা চেয়ার জনাব আশিকুর রহমান,এবং জামায়াতে ইসলামী ইউকে,কাউন্সিলর ফয়জুর রহমান প্রমুখ।

01/01/2026

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

প্রবাস থেকে প্রথম ভোট - বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে হলে যা করবেন।
21/09/2025

প্রবাস থেকে প্রথম ভোট - বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে হলে যা করবেন।

17/02/2025

যদি একজন ব্রিটিশ বাংলাদেশি UK পার্লামেন্টের জন্য দাঁড়াতে পারেন, তাহলে একই ব্যক্তি কেন বাংলাদেশ পার্লামেন্টের জন্য দাঁড়াতে পারবেন না?

This is the first reform initiative implemented by the state after the revolution.  Many thanks to the Honorable Chief A...
16/02/2025

This is the first reform initiative implemented by the state after the revolution.

Many thanks to the Honorable Chief Advisor.

A passport is my citizen's right.

No police verification is required to obtain a Bangladeshi passport.

।।New Bangladesh।।
।।Version 2.0 of Independence।।

24/01/2025

Stop Neglecting NRBs and Halt Plans to Suspend Manchester-Sylhet Flight: Community Unites in Protest

Manchester, January 20, 2025– In a strong display of unity, the Bangladeshi community in Manchester came together yesterday to protest against the proposed suspension of Biman Bangladesh Airlines’ flight between Manchester and Sylhet. The flight route, which serves as a crucial link for the Bangladeshi diaspora, has become the center of growing concern as rumors of its cancellation continue to circulate.

The protest, organized by in collaboration with local community leaders, saw representatives from the Bangladesh Probashi Kollayan Parishad (BPKP) traveling from London to join in solidarity. The Manchester-Sylhet flight is more than just a travel route for families; it is a lifeline connecting the diaspora with their homeland, and its potential cancellation has left many worried about the disruption of social, cultural, and economic ties between the two regions.

Community leaders, activists, and concerned citizens gathered to voice their collective demand to keep the vital flight operational. The protestors called on the authorities to stop "playing with the NRB (Non-Resident Bangladeshi) community" and ensure that their needs are respected, particularly in maintaining essential services like this flight.

Among the distinguished guests attending the protest were BPKP Founder President Ashikur Rahman, Secretary Moin Uddin Ansar, Vice President Parvez Qureshi, Assistant Secretary Dr. Mashukur Rahman, Press and Publication Secretary Mushtaq Babul, and Religious Secretary Anisur Rahman. All speakers emphasized the importance of the Manchester-Sylhet connection for the Bangladeshi expatriate community, urging the relevant authorities to reconsider any plans to suspend the flight.

The protest concluded with a unified call to action, demanding that the government and relevant stakeholders address the concerns of the Bangladeshi community and prioritize the preservation of the Manchester-Sylhet flight route.

"সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের অপচেষ্টা বন্ধ করা হোক।"  মুহাম্মদ মুন্তাসির আলী  জুগ্ন-মহাসচিব, খেলাফত মজলিস"Plotting ...
21/01/2025

"সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের অপচেষ্টা বন্ধ করা হোক।"
মুহাম্মদ মুন্তাসির আলী
জুগ্ন-মহাসচিব, খেলাফত মজলিস

"Plotting to suspend the Sylhet-Manchester flight should be stopped."
Muhammad Muntasir Ali
Joint Secretary, Khelafat Majlis

Address

49 WESTHAM Lane, Stratford
London
E154PH

Alerts

Be the first to know and let us send you an email when Jalalabad Probashi Kallayan Parishod UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to Jalalabad Probashi Kallayan Parishod UK:

Share