25/11/2025
*বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর গর্বিত গোল্ড দাতা সদস্য জনাব আব্দুল মোছাব্বির সাহেব ।*
আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ওসমানীনগর তাজপুর ইউনিয়নে কৃতি সন্তান ইংল্যান্ড প্রবাসী জনাব আব্দুল মোছাব্বির সাহেব আমাদের "Skills for Employment" প্রকল্পের একজন গর্বিত গোল্ড দাতা সদস্য হিসেবে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। তার এই মহৎ অনুদান বাঘা ইউনিয়নের তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।
জনাব আব্দুল মোছাব্বির সাহেবের এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা তাকে দিচ্ছি:
আজীবন গোল্ড দাতা সদস্যপদ
সংগঠনের ওয়েবসাইট এবং "Donor Tree"-তে স্থায়ীভাবে নাম লিপিবদ্ধকরন ।
আপনিও পারেন বাঘা ইউনিয়নের উন্নয়ন যাত্রায় অংশীদার হতে!
আপনার সামান্য সহযোগিতা বাঘার ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান, দক্ষতা এবং কর্মসংস্থানের পথকে আরও সুগম করতে পারে। আমাদের আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র ও কনভেনশন হল নির্মাণ প্রকল্পে আপনার মূল্যবান অনুদান একটি স্থায়ী এবং গৌরবময় কীর্তি স্থাপন করবে।
*আমাদের দাতা শ্রেণী:*
ডাবল ডায়মন্ড দাতা: ১০ লক্ষ টাকা বা তদূর্ধ্ব
ডায়মন্ড দাতা: ৫ লক্ষ টাকা বা তদূর্ধ্ব
প্লাটিনাম দাতা: ৩ লক্ষ টাকা বা তদূর্ধ্ব
ডাবল গোল্ড দাতা: ২ লক্ষ টাকা বা তদূর্ধ্ব
গোল্ড দাতা: ১ লক্ষ টাকা বা তদূর্ধ্ব
আপনার সহযোগিতা আমাদের পথচলার অনুপ্রেরণা।
আসুন, সকলে মিলে একটি দক্ষ, স্বাবলম্বী ও উন্নত বাঘা ইউনিয়ন গড়ি।
ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।