09/08/2024
Activity: Food distribution amongst students working very hard to control and maintain traffic law and order in Bangladesh.
Location: Khulna, Bangladesh.
স্বাধীন বাংলাদেশের প্রিয় ভাই ও বোনেরা। আমরা সবাই জানি বিগত জুলাই মাসে বাংলাদেশের উপর থেকে একটা কালো অধ্যায় গিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক ভাইবোন শহীদ হয়েছেন যাদের এই ঋণ আমরা কোন কিছুর বিনিময়ে শোধ করতে পারবো না।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেক আন্দোলনকারী ভাইবোনের প্রতি আমরা সম্মান জানাই যারা কিনা বাংলাদেশ কে একটি নতুন ভবিষ্যতের পথে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সরকার পদত্যাগ এর পরে দেশে যে অরাজকতা এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা শিক্ষার্থী ভাইবোনেরাই সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।তারা রাস্তাঘাট পরিষ্কার করার পাশাপাশি রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করছে ।তারা দিনরাত দেশ সংস্কারের জন্য যে পরিশ্রম করে যাচ্ছে তার মূল্য কোন কিছু দিয়েই নির্ধারণ করা সম্ভব নয়। তাই আমরা তাদের পাশে থেকে তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করতে পারি।সাহায্য করার লক্ষ্যে খুলনার শিববাড়িতে ট্রাফিক নিয়ন্ত্রনকারী কিছু শিক্ষার্থী ভাইবোনের জন্য Project Hermes International এর পক্ষ থেকে দুপুরের খাবার এবং পানির ব্যবস্থা করা হয়। এছাড়াও দেশ সংস্কার করার জন্য যে সকল পদক্ষেপ তারা নিতে চায় আমরা সে সকল কাজেও তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করতে চাই। আমরা খুলনা থেকে শুরু করলেও আমরা সারা বাংলাদেশ ব্যাপী কিছু সংস্কারের কাজে অংশগ্রহণ করতে চাই। আমরা জানি আমাদের এই উদ্দেশ্য অনেক বড় কিন্তু আমাদের কাজের পরিসর ছোট। আমরা চেষ্টা করছি সকলের পাশে দাঁড়াবার জন্য। আমাদের এই প্রচেষ্টা সফল করতে হলে আমাদের একার পক্ষে সবকিছু করা হয়তো সম্ভব হবে না। আমরা চাই আমাদের সাথে উৎসুক সকলেই এ প্রচেষ্টায় অংশগ্রহণ করুন।আমরা বিশ্বাস করি আমরা সবাই মিলে চেষ্টা করলে একদিন এই প্রচেষ্টা সফল হবে। আসুন নতুন বাংলাদেশ গড়তে সকলে এগিয়ে আসি একসাথে। দেশকে সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দিই।