Anjumane Al Islah UK

Anjumane Al Islah UK Official page of Anjumane Al Islah UK, a non-political, charitable and educational organisation for the Muslim community living in the UK

In the name of Allah the most merciful the most Beneficial. Allah, the Lord of the Universe created mankind and Jinn only to worship him. He honoured mankind over all other creations. Over time, human beings move away from this path of Allah and become negligent in His worship due to the evil influence of Shaitan. Allah Ta’ala sent Prophets to every nation to guide them back into His worship. All Prophets had the mission to call mankind towards the path of Allah the Almighty. Our beloved Prophet, Hadrat Muhammadur Rasulullah Sallallahi Alaihi Wa Sallam was the last prophet and came to this world with the message of Islam as the final guidance for mankind. He carried out the mission of calling mankind towards Islam throughout his blessed life. He recited the signs of Allah to people, taught them the Holy Scripture and wisdom, purified them internally and turned them into a golden nation. After his departure from this world, the blessed Companions (RA) and thereafter Tabieen, Tabi Tabiun, Mujtahid Imams, eminent scholars and the noble Awlia continued the mission to spread the message of Islam. They are the true inheritors of the Prophet (SAW). It is in this great tradition that the world renowned Sage and Islamic Scholar, Wali e Kamil, Murshid e Barhaq Hadrat Allamah Abdul Latif Choudhury Saheb Qiblah Fultali Rahmatullahi Alayhi hailed from the village of Fultali in Sylhet, Bangladesh to guide Muslims around the world back into the path of the Awlia-e-Kiram and Mujtahid Imams; the Salf-e-Saliheen (righteous predecessors), the Sirat-e-Mustaqim (the straight path). As part of his mission, he established many charitable organizations in Bangladesh, India, the Middle East, the USA and the UK. He established Anjumane Al Islah UK, a non-political, charitable organisation for the Muslim community living in UK. Since the beginning, this organisation has been engaged in developing and delivering various charitable activities to support people in need throughout the world. We invite all Muslims to join this non-political organisation founded and guided by our Murshid Allamah Saheb Qiblah Fultali (RA) and contribute towards establishing the ideology of Ahlus Sunnah wal Jama’ah.

মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে দাওয়াতি সফরের উদ্দেশ্য...
10/10/2026

মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে দাওয়াতি সফরের উদ্দেশ্যে আজ ম্যানচেস্টার এয়ারপোর্টে আগমন করেছেন। আগামীকাল রবিবার ম্যানচেস্টার শাহজালাল মসজিদ আয়োজিত মাহফিলে তা’লীম-তারবিয়াত প্রদান করবেন তিনি।

আল্লাহ তা'আলা হযরত বড় ছাহেবকে সুস্থতা ও আফিয়াত দান করুন এবং তাঁর এই দাওয়াতি সফরকে উম্মাহর জন্য কল্যাণ, হিদায়াত ও বরকতের মাধ্যম হিসেবে কবুল করুন। 🤲

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠান আগামী রবিবার। সংশ্লি...
07/10/2026

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠান আগামী রবিবার। সংশ্লিষ্ট সকলের উপস্থিতি একান্ত কাম্য।

07/10/2026

📢 সাউথ শিল্ড ও নিউক্যাসলবাসীর জন্য সুখবর!

ইনশাআল্লাহ, হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী আগামী শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ সাউথ শিল্ডের বায়তুল মা'মুর সুন্নী জামে মসজিদে জুমু‘আর নামাজের পূর্বে বাংলা ও ইংরেজিতে গুরুত্বপূর্ণ বয়ান করবেন এবং জুমু‘আর নামাজের ইমামতি করবেন।

সাউথ শিল্ড, নিউক্যাসল ও আশপাশের এলাকার সকল ভাই-বোনকে এই বিশেষ জুমআর আলোচনা ও নামাযে অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে। মহিলাদের জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে।

Good News for the Muslim Community in South Shields & Newcastle!

Insha Allah, Hadrat Maulana Salman Ahmed Chowdhury Fultali, the principal of Darul Hadis Latifiah Northwest & the grandson of Allamah Fultali Saheb Qiblah [R.A], will deliver an important talk in Bengali and English before Jumu'ah and will also lead the Jumu'ah prayer this Friday, 9th October 2026, at Baitul Ma'moor Sunni Jame Masjid, South Shields.

Brothers and sisters are warmly invited to attend. Special arrangements are available for sisters.

📍 50 Baring St, South Shields NE33 2DS
🕧 12:30pm

আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের প্রখ্যাত বুযুর্গ, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন...
04/10/2026

আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের প্রখ্যাত বুযুর্গ, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর আসন্ন ইংল্যান্ড সফরে প্রথম মাহফিল, তা’লীম-তারবিয়াত ও দারসে হাদীস অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর রোজ রবিবার বাদ ইশা ম্যানচেস্টারের শাহজালাল মসজিদে। এতে ইংল্যান্ডে বসবাসরত সর্বস্তরের মুসলিম জনতার উপস্থিতি কামনা করা হয়েছে।

Alhamdulillah, we are delighted to announce that a great scholar of Bangladesh, Spiritual Master, Ustadhul Ulama, Shaykhul Hadith, Hadrat Allamah Imad Uddin Chowdhury Boro Saheb Fultali will grace us by his presence and lead us with a Spiritual Gathering of Dhikr, Dars-e Hadith and Du'a Mahfil on Sunday 11th October 2026 after Isha. Everyone is invited to join this blessed gathering and gain spiritual benefit.

আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস-প্রেসিডেন্ট ও মিডল্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট মুহাম্মদ খুরশিদ-উল হক এর বাংলাদেশ আগমন উপলক্...
03/10/2026

আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস-প্রেসিডেন্ট ও মিডল্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট মুহাম্মদ খুরশিদ-উল হক এর বাংলাদেশ আগমন উপলক্ষে গতকল শুক্রবার বাদ মাগরিব তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন, সহ সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মুসলেহ উদ্দিন কাওছার, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, সহ অফিস সম্পাদক উবায়দুর রহমান শাহান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হাসান, ইমরান আহমদ সূফি, কাজী আহবাব দস্তগীর।

আনজুমানে আল ইসলাহ ফ্রান্স আয়োজিত ঈদে মীলাদুন্নবী ‎ﷺ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবল...
28/09/2026

আনজুমানে আল ইসলাহ ফ্রান্স আয়োজিত ঈদে মীলাদুন্নবী ‎ﷺ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর সুযোগ্য নাতি, লন্ডন দারুল হাদীস লতিফিয়ার প্রিন্সিপাল এবং আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারী জেনারেল হযরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স মিডল্যান্ডস এর চেয়ারম্যান, আনজুমানে আল ইসলাহ ইউকের জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা এম এ কাদির আল হাসান।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্যারিস, ফ্রান্স

আনজুমানে আল ইসলাহ ফ্রান্স আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী ‎ﷺ মাহফিল এর প্রধান অতিথি আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর ...
28/09/2026

আনজুমানে আল ইসলাহ ফ্রান্স আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী ‎ﷺ মাহফিল এর প্রধান অতিথি আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর সুযোগ্য নাতি, লন্ডন দারুল হাদীস লতিফিয়ার প্রিন্সিপাল এবং আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী ও বিশেষ অতিথি লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স মিডল্যান্ডস এর চেয়ারম্যান এবং আনজুমানে আল ইসলাহ ইউকের জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম এ কাদির আল হাসান প্যারিসে পৌঁছালে তাঁদেরকে অভ্যর্থনা জানান আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের নেতৃবৃন্দ।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্যারিস, ফ্রান্স

ইংল্যান্ডের সাউথ শিল্ড বায়তুল মা'মুর জামে মসজিদের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানে বিশেষ অত...
28/09/2026

ইংল্যান্ডের সাউথ শিল্ড বায়তুল মা'মুর জামে মসজিদের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট হাফিয মাওলানা কয়েছুজ্জামান ও প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান।

২৭ সেপ্টেম্বর, রবিবার
সাউথ শিল্ড, ইউকে

আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী ও ভাইস প্রেসিডেন্ট হাফিয মাও...
28/09/2026

আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী ও ভাইস প্রেসিডেন্ট হাফিয মাওলানা কয়েছুজ্জামান দাওয়াতি সফরে নিউক্যাসলে আগমন করলে স্টেশনে তাঁদেরকে অভ্যর্থনা জানান সংগঠনের নিউক্যাসল ব্রাঞ্চের নেতৃবৃন্দ।

২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার
নিউক্যাসল, ইউকে

ইংল্যান্ডের সাউথ শিল্ড বায়তুল মা'মুর জামে মসজিদের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে...
27/09/2026

ইংল্যান্ডের সাউথ শিল্ড বায়তুল মা'মুর জামে মসজিদের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি ও দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী।

সাউথ শিল্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মসজিদের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং মসজিদ পরিচালনা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়।

২৭ সেপ্টেম্বর, রবিবার
সাউথ শিল্ড, ইউকে

Address

Cornwall Avenue
London
E20HW

Alerts

Be the first to know and let us send you an email when Anjumane Al Islah UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share