08/11/2025
আলহামদুলিল্লাহ মীরগঞ্জ ওয়েলফেয়ার অরর্গেনাইজেশনের উদ্যোগে তৃতীয় বারের মত মেধা বৃত্তি অনুষ্ঠান সম্পন্ন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এর নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান ডাঃনুরুল হুদা নাঈম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরগঞ্জ ওয়েলফেয়ার অরর্গেনাইজেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাংগঠনিক সম্পাদক মু.আব্দুল আলী।
এতে বক্তব্য রাখেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সমাজসেবক, এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান ও ওয়েলফেয়ার এর দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠানে ৪টি প্রতিষ্ঠানের ১০০ জন শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি প্রধান করা হয়।