প্রত্যাশা যুব সংঘ

প্রত্যাশা যুব সংঘ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রত্যাশা যুব সংঘ, Community Organization, London.

📌প্রত্যাশা যুব সংঘের উদ্যোগে নন্দিরগাঁও রাস্তা মেরামত। উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি জনাব আব্দুল মান্নান,৬নং ওয়ার্ডের মে...
09/07/2025

📌প্রত্যাশা যুব সংঘের উদ্যোগে নন্দিরগাঁও রাস্তা মেরামত।

উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি জনাব আব্দুল মান্নান,৬নং ওয়ার্ডের মেম্বার জনাব আজির উদ্দিন, প্রত্যাশা যুব সংঘের সাবেক সহ-সভাপতি আছাব উদ্দিন ও প্রত্যাশা যুব সংঘের কর্মী বৃন্দ।

অন্যান্য যারা অর্থ,শ্রম দিয়ে সহযোগিতা করেছেন এবং পূর্বালী ব্রিকফিল্ড সহ সংশ্লিষ্ট সবাইকে প্রত্যাশা যুব সংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা।

ধন্যবাদসহ
সভাপতি-কে এম শাহিন আহমদ
সাধারণ সম্পাদক-ইকবাল হোসেন
#প্রযুস

30/03/2025

ঈদ মোবারাক 🌙
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারাক 🌙

শুভেচ্ছান্তে:
প্রত্যাশা যুব সংঘ।

03/01/2025
প্রত্যাশা যুব সংঘের প্রচার সম্পাদক শাহাব উদ্দিন এর প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা। উপস্থিত ছিলেন, প্রত্যাশা যুব সংঘে...
17/12/2024

প্রত্যাশা যুব সংঘের প্রচার সম্পাদক শাহাব উদ্দিন এর প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা।

উপস্থিত ছিলেন, প্রত্যাশা যুব সংঘের সভাপতি কে এম শাহিন আহমদ, সাধারণ সম্পাদক- ইকবাল হোসেন,সহ-সভাপতি তিবিয়ান মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক তোফায়েল আহমদ ইমন।

প্রত্যাশা যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রিদু এর প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা। উপস্থিত ছিলেন, প্রত্যা...
17/12/2024

প্রত্যাশা যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রিদু এর প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা।

উপস্থিত ছিলেন, প্রত্যাশা যুব সংঘের সভাপতি কে এম শাহিন আহমদ, সাধারণ সম্পাদক- ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন,পরিবেশ বিষয়ক সম্পাদক শিব্বির আহমদ।

প্রত্যাশা যুব সংঘের পক্ষ থেকে মানাউরা গ্রামের সুরুজ আলীর মেয়ের বিবাহ উপলক্ষে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। উপস্থিত ছিলে...
22/11/2024

প্রত্যাশা যুব সংঘের পক্ষ থেকে মানাউরা গ্রামের সুরুজ আলীর মেয়ের বিবাহ উপলক্ষে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংঘের সভাপতি- কে এম শাহিন আহমদ, সাধারণ সম্পাদক- ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক-আশরাফ হোসেন।

প্রত্যাশা যুব সংঘের সাধারণ সভা অনুষ্টিত। প্রত্যাশা যুব সংঘের সভাপতি কে এম শাহিন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবা...
22/11/2024

প্রত্যাশা যুব সংঘের সাধারণ সভা অনুষ্টিত।

প্রত্যাশা যুব সংঘের সভাপতি কে এম শাহিন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর সঞ্চালনায় নন্দিরগাঁও সরকারি প্রঃবিঃ একটি সাধারণ সভা অনুষ্টিত হয়।

উক্ত সাধারণ সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোঃহুছাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংঘের সহ-সভাপতি তিবিয়ান মাহবুব, বক্তব্য রাখেন সংঘের নির্বাহী সদস্য জাকারিয়া হোসেন,সহ-সভাপতি রুবেল আহমদ,সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি কবির উদ্দিন প্রমুখ।

উপস্থিত ছিলেন প্রত্যাশা যুব সংঘের নেতৃবৃন্দ।

লন্ডনে সংবাদ সম্মেলন অবিলম্বে সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করা সহ অন্যান্য দাবি পূরণের আহ্বানমোজাম্ম...
17/10/2024

লন্ডনে সংবাদ সম্মেলন
অবিলম্বে সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করা সহ অন্যান্য দাবি পূরণের আহ্বান

মোজাম্মেল আলী, কার্ডিফ ( ইউকে):
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর এবং অন্যান্য এয়ারলাইনের ফ্লাইট চালুসহ বিভিন্ন দাবিতে ক্যাম্পেইন কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ অক্টোবর সোমবার ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুলি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনেল এয়ার পোর্টের উদ্যোগে পূর্ব লণ্ডনের লণ্ডন বাংলা প্রেসক্লাব অফিসে এ সংবাদ সম্মেলনটি হয়েছে।

সংগঠনের আহ্বায়ক কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন।

এতে আরও বক্তব্য রাখেন সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রব, যুগ্ম আহ্বায়ক শেখ মো: মফিজুর রহমান, কাউন্সিলার ফারুক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী, শাহ মুনিম, জামান আহমদ সিদ্দিকী, মাহবুবুর রহমান কোরেশী, খন্দকার সাইদুজ্জামান সুমন প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয় যে-২০০২ সালে ওসমানী বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী সিলেটবাসীর দীর্ঘ আন্দোলনের পর লণ্ডন-সিলেট রুটে ডাইরেক্ট ফ্লাইট চালু করা হয়। অনেকবার ডাইরেক্ট ফ্লাইট বন্ধ হয়েছে। আবার আন্দোলন করার পর চালু হয়েছে। যার ফলে সিলেট প্রবাসীরা সরাসরি বাংলাদেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশও আর্থিকভাবে লাভবান হচ্ছে।
ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর নামে আন্তর্জাতিক হলেও কাজে এখনো আন্তর্জাতিক হয়নি। একমাত্র বিমান ছাড়া অন্য কোন এয়ারলাইন্সকে ওসমানীতে নামতে দেওয়া হচ্ছে না। অথচ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে প্রতি সপ্তাহে বিমান ছাড়াও ৭টি বিদেশী এয়ারলাইন্সের ফ্লাইট উঠানামা করছে।
বাংলাদেশ সরকার ও সিভিল এভিয়েশন অথরিটি সিলেটবাসীর সাথে ইচ্ছাকৃতভাবে বৈষম্যমূলক আচরণ করছে।
বাংলাদেশ বিমানের শতকরা ৯৫ ভাগ যাত্রী সিলেট অঞ্চলের। বিমানের বেশীরভাগ যাত্রী সিলেটী হওয়ায় সিলেটীদের জিম্মী করে বিমানের রিটার্ন ভাড়া সিলেট পর্যন্ত কখনো ১৫০০, কখনো ১২০০, কখনো ১৮০০ পাউণ্ড পর্যন্ত নির্ধারণ করা হয়ে থাকে। অথচ সমান ফ্লাইটে ঢাকার যাত্রীদের জন্য ৮০০ পাউণ্ড ভাড়া নেওয়া হয়। এটা প্রবাসী সিলেটবাসীর প্রতি আরেক বৈষম্য। যার ফলে যুক্তরাজ্য প্রবাসী সিলেটীরা ছেলে মেয়েসহ পরিবারের সবাইকে নিয়ে এক সাথে দেশে যেতে পারেন না।
সংবাদ সম্মেলনে আরো বলা হয় ওসমানী বিমান বন্দরে নতুন টারমিনাল নির্মাণের কাজ তিন বছর মেয়াদে শুরু হয়েছিল ২০২০সালের অক্টোবর মাসে। বিগত চার বছরে কাজ হয়েছে মাত্র শতকরা ২২ভাগ। অথচ ঢাকার শাহজালাল বিমান বন্দরের কাজ ২০২০ সালের জানুয়ারী মাসে তিন বছর মেয়াদে শুরু হয়ে তা শেষ করে সাবেক প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এটাও সিলেটবাসীর প্রতি আরেকটি বৈষম্যমূলক আচরণ।
ওসমানী বিমান বন্দরে প্রবাসী বিমান যাত্রীদের হয়রানী এখনো কমেনি।আন্তর্জাতিক মানের কোন সেবা নেই। বিমানের চেক ইন কাউন্টারে প্রতিনিয়ত যাত্রীরা হয়রানীর শিকার হন। বলা হয় যে এক শ্রেণীর সিলেট বিদ্বেষী কুচক্রিমহল সিণ্ডিকেট তৈরি করে সিলেটবাসীকে হয়রানী করছে। অতীতের সব সরকার সিলেটবাসীর উপরোক্ত সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে। আমাদের নতুন প্রজন্মের সন্তানরা বাংলাদেশে না গিয়ে তুরস্ক, মরক্কো, মিশর ও ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে হলিডেতে যাচ্ছে। ফলে আমাদের সন্তানরা দেশমুখী হচ্ছে না এবং বাংলাদেশ বিরাট অংকের আয় থেকে বঞ্চিত হচ্ছে।
বৃটেনের বিভিন্ন সংগঠন এসব সমস্যার ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে দাবী জানিয়ে আসছেন। কিন্তু কোন কাজ হচ্ছে না।

তাই যুক্তরাজ্যে বসবাসরত কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দের একটি জরুরি বৈঠকে সম্প্রতি ‘ Campaign Committee UK for fully functional Osmani International Airport’ নামে একটি ক্যাম্পেইন গ্রূপ গঠন করা হয়েছে। এ সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নিম্নরূপ দাবী পেশ করা হয়।

১) ওসমানী বিমান বন্দরকে আধুনিক সুযোগ সুবিধাসহ পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর করতে হবে।
২) বাংলাদেশের জাতীয় এয়ার লাইন বিমান বাংলাদেশের পাশাপাশি বৃটিশ, তুরস্ক, কাতার, আমিরাত, দুবাই , ওমান, সৌদিআরব সহ অন্যান্য দেশের ফ্লাইট চালু করতে হবে।
৩) ওসমানী বিমান বন্দরের নতুন টারমিনালের কাজ দ্রূত সম্পন্ন করতে হবে।
৪) বাংলাদেশ বিমানের ভাড়া হ্রাস করতে হবে এবং ঢাকা ও সিলেটের মধ্যে বিমানের ভাড়ার পার্থক্য দূর করতে হবে।
৫) ওসমানী ও শাহজালাল বিমান বন্দরে কাষ্টমস ও ইমিগ্রেশন সেকশনে প্রবাসী যাত্রীদের অহেতুক হয়রানি বন্ধ করতে হবে।
উপরোক্ত দাবী দাওয়া বাস্তবায়নে যে কর্ম সূচী ঘোষণা করা হয়েছে তা হচ্ছে—
১) লণ্ডন, ঢাকা ও সিলেটে সাংবাদিক সম্মেলন।
২) বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে স্মারকলিপি পেশ।
৩) সিলেট ও লণ্ডনে মানব বন্ধন।
৪) বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে ডেলিগেশন প্রেরণ।
৫) বৃটেনের প্রতিটি শহরে সমাবেশ
৬) বিভিন্ন কমিউনিটি সংগঠনের সাথে জনসংযোগ।
৭) সমমনা আন্দোলনরত সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে বৃহত্তর মোর্চা গঠন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতিমধ্যেই আমরা আগামী ১ নভেম্বর শুক্রবার সিলেট কোর্ট পয়েন্টে মানববন্ধনের কর্ম সূচি ঘোষণা করেছি। যতদিন পর্যন্ত আমাদের উপরোক্ত দাবী বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এই ন্যায়সঙ্গত এসব দাবী না মানলে বিভিন্ন বয়কট কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে।
এই আন্দোলনে দলমত সকলের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে আরো উপস্থিত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, শাহ মুনিম, আজম আলী, শাহ সেরওয়ান কামালী, মাওলানা আব্দুল কুদ্দুছ, শেখ ফারুক আহমদ, আনোয়ার জাকারিয়া খান প্রমুখ।

15/10/2024

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে প্রত্যাশা যুব সংঘ-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রত্যাশা যুব সংঘ এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হলো।
12/10/2024

প্রত্যাশা যুব সংঘ এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হলো।

আশা করি খুব শিগগিরই আমাদের গ্রামের সুশীল সমাজের উদ্যোগে হাইস্কুল বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।২০২১ সালের নিউজ টি হঠাৎ অনলাই...
10/10/2024

আশা করি খুব শিগগিরই আমাদের গ্রামের সুশীল সমাজের উদ্যোগে হাইস্কুল বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।২০২১ সালের নিউজ টি হঠাৎ অনলাইন গোচরে আসায় আবার ও শেয়ার করলাম। ক্বারী মোঃ মোজাম্মেল আলী।
----------
আলোকিত নন্দিরগাঁও ই-ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান যেন আলোর মেলার মিলন ও আলোর বিচ্ছুরণ ঘটে যায়। নন্দিরগাঁও রাজের সুশীল সমাজের নেতৃবৃন্দের এক আত্মার মিলনে এলাকার অন্ধকার দুর করে আলোকিত সমাজ গঠনের নিমিত্তে নন্দিরগাঁও মানাউরা হাইস্কুল অথবা ট্যাকনিকেল স্কুল প্রতিষ্ঠা আলোচনা চলে আসে।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে প্রস্তাবিত নন্দিরগাঁও মানাউরা হাইস্কুল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মু জিল্লুর রহমান কে সভাপতি,এডভোকেট আব্দুল আলী কে সদস্য সচিব, রফিক আহমদ কোষাধ্যক্ষ মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠিত হয়।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন সহযোগী অধ্যাপক জিলুর রহমান।
https://dailysylhetmirror.com/news/51545

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when প্রত্যাশা যুব সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share