15/07/2026
*গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাচনে নজরুল-মুহিব-মুকিত পরিষদের পূর্ণাঙ্গ প্যানেলের মনোনয়নপত্র জমা*
লন্ডন প্রতিনিধি: গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির আসন্ন নির্বাচন উপলক্ষে নজরুল-মুহিব-মুকিত পরিষদের পূর্ণাঙ্গ প্যানেলের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে।
গত ১৪ জুলাই (সোমবার) লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক ডেপুটি মেয়র আবুল মনসুর অহিদ আহমেদের নিকট প্যানেলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ মুরুব্বি আঙ্গুর মিয়া, সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব তাজুল ইসলাম, সাবেক সভাপতি ফেরদৌস আলম, বর্তমান কোষাধ্যক্ষ মিকাইল আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি বেলাল হোসেন, মোহাম্মদ আবুল কালাম , সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মনজুর আহমেদ শাহনাজ, কমিউনিটি নেতা কদর উদ্দিন ,গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল বাছির, নবনির্বাচিত অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার মো. জামাল উদ্দিন, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গুলজার হোসেন, সাবেক সহ-সভাপতি মোর্শেদ আলম চৌধুরী রাহি, কমিউনিটি নেতা মুজিবুর রহমান আরজু, ইকবাল হোসেন বাল্মিকী, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম শামুন, সাবেক শিক্ষা সম্পাদক তারেক রহমান ছানু, রুমান আহমেদ চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নজরুল-মুহিব-মুকিত পরিষদের পক্ষে সভাপতি পদে বর্তমান কার্যকরী কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে বর্তমান ক্রীড়া সম্পাদক মহিবুল হক, কোষাধ্যক্ষ পদে মুকিতুর রহমান, সহ-সভাপতি পদে লক্ষণাবাদ ইউনিয়ন থেকে নজরুল ইসলাম, বাঘা ইউনিয়ন থেকে ইসলাম উদ্দিন, ফুলবাড়ী ইউনিয়ন থেকে সাবেক সাধারণ সম্পাদক মনজুর আহমেদ শাহনাজ, উত্তর বাদেপাশা ইউনিয়ন থেকে লুৎফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে কামরুল আলম, সহ-কোষাধ্যক্ষ পদে বাবরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে কামরুজ্জামান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জি. এম. অপু শাহরিয়ার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে গোলাম মোস্তফা লিমন, সদস্য বিষয়ক সম্পাদক পদে আমির হোসেন, ফান্ডরেইজিং বিষয়ক সম্পাদক পদে সৈয়দ নাদির আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে আহমেদ হোসেন, ক্রীড়া সম্পাদক পদে আসাদুর রহমান সুফিয়ান এবং নির্বাহী সদস্য পদে বেলাল হোসেন, সাব্বির আহমেদ শাহেদ, এতোয়ার হোসেন মুজিব, মুজিবুর রহমান, মাহবুবুর রহমান চৌধুরী, সাদেক আহমেদ, হোসেন আলী তাজ, মোহাম্মদ ময়নুল হোসেন, আব্দুল কাদের জিলানী, মো. রেজাউল ইসলাম বিল্লাহ ও বজলুর রহমান মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা প্রদান শেষে উপস্থিত সদস্যরা করতালির মাধ্যমে প্যানেলের প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধান নির্বাচন কমিশনার আবুল মনসুর অহিদ আহমেদ বলেন, "আজ আমরা একটি পূর্ণাঙ্গ প্যানেলের মনোনয়নপত্র গ্রহণ করেছি। নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী অন্য যেকোনো প্যানেলকে ১৫ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার মধ্যে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।"
উল্লেখ্য, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির নির্বাচনকে ঘিরে যুক্তরাজ্য প্রবাসী গোলাপগঞ্জবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে একাধিক প্যানেলের অংশগ্রহণের সম্ভাবনায় সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।