19/04/2026
এক নজরে গ্রাজুয়েট ক্লাব।
২০১৭ সালের মাঝামাঝি যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি আবুল হাসেমের নেতৃত্বে গ্রাজুয়েট ক্লাব গঠন করা হয়। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি নন পলিটিক্যাল প্লাটফর্ম তৈরী করা হয়
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, সমৃদ্ধি, প্রবাসী বাংলাদেশীদের ভুমিকা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস ও জাতীয় উৎসবগুলো অত্যন্ত জাঁকজমক ভাবে গ্রাজুয়েট ক্লাব পালন করে। গ্রাজুয়েট ক্লাব বাংলাদেশ থেকে আগত বিভিন্ন স্থরের রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারের উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে সরকারের পলিসি এডভোকেসিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে।
দুর্ভাগ্য, অল্প কিছুদিনের মধ্যেই গ্রাজুয়েট ক্লাবের বিভিন্ন সফল কর্মকান্ডে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি দুষিত অংশ হিংষান্নিত হয়ে গ্রাজুয়েট ক্লাবটি বন্ধের জন্য বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন। উল্লেখ্য যে যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের একটি বিড়াট অংশ নন গ্রাজুয়েট হওয়ায় গ্রাজুয়েট ক্লাবের সাথে একটি ভুল বোঝাবুঝির তৈরী হয় ক্লাবটির জন্ম লগ্ন থেকেই। অবশেষে যুক্তরাজ্য আওয়ামীলীগের কয়েকজন নষ্ট কুলাংগারের ঐকান্তিক প্রচেষ্টায় ক্লাবের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। অতি সম্প্রতি ক্লাবটির কার্যক্রম পুনরায় শুরু করার জন্য অধিকাংশ সদস্যই আগ্রহ প্রকাশ করেছেন। আশা করছি অতি শীঘ্রই এর কার্যক্রম আবার শুরু হবে।
Graduates Club UK