24/04/2026
আলহামদুলিল্লাহ, গতকাল (বৃহস্পতিবার) সোসাইটির সহ অর্থ সম্পাদক, কবির হোসেন-এর পিতা, মরহুম মাস্টার আব্দুল ওয়াদুদ সাহেবের স্মরণে দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে সংগঠনের ফান্ড রাইজিং সম্পাদক জনাব মনিরুজ্জামান সমুজ-এর অসুস্থ পিতা ও জনাব শফিকুর রহমান-এর ছোট বোনের রোগমুক্তির জন্যও দোয়া করা হয়। এসেক্সের ক্যানভি আইল্যান-এ অবস্থিত প্যারাডাইস রেস্টুরেন্টে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মরহুমের মাগফিরাতের জন্য ছাদকায়ে জারিয়া হিসেবে একটি দরিদ্র পরিবারকে টিউবওয়েল প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মাহফিলে বক্তব্য রাখেন উপদেষ্টা জনাব আনোয়ার আলী, জনাব ফজর আলী, জনাব মতিউর রহমান, সভাপতি জনাব আমরুদ আলী, অর্থ সম্পাদক জনাব শফিকুর রহমান, সিনিয়র সহসভাপতি জনাব আমিরুল হক আমিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহুল ইসলাম, প্রজেক্ট সম্পাদক নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ অর্থ সম্পাদক কবির হোসেন, অফিস সম্পাদক জহিরুল ইসলাম হৃদয়; জাহিদুর রহমান রুমেন, আবদুল্লাহ আল নোমান, হাফিজ খালেদ আহমদ প্রমুখ। এতে মোনাজাত পরিচালনা করেন অতিথি মাওলানা আবদুল কুদ্দুস।