গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট - Golapganj Upazila Social Trust

  • Home
  • United Kingdom
  • London
  • গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট - Golapganj Upazila Social Trust

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট - Golapganj Upazila Social Trust The Golapganj Upazila Social Trust UK is a UK-registered charity.

GUST owns property in England and also runs a Bangla school in East London to promote Bengali language and cultural education within the community.

আপনিও সোশ্যাল ট্রাস্টের গর্বিত সদস্য হোনগোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের গর্বিত সদস্য হলেন কমিউনিটি সংগঠক এবং সমাজ...
05/08/2026

আপনিও সোশ্যাল ট্রাস্টের গর্বিত সদস্য হোন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের গর্বিত সদস্য হলেন কমিউনিটি সংগঠক এবং সমাজসেবী জনাব মোহাম্মদ আব্দুস শুকুর।

Mr Mohammed Abdus Sukur
Village: Ponairchak
Union: Sharifganj
Golapganj Upazila

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সদস্যপদ গ্রহণ করার জন্য জনাব মোহাম্মদ আব্দুস শুক্কুর-কে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

Proposer: Mohammed Abdul Basit
Founder Chairman, Golapganj Upazila Social Trust UK

আপনিও গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট (ইউকে) এর গর্বিত সদস্য হোন।

04/08/2026

গত ২৬ জুলাই গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে ট্রাস্টের নিজস্ব হাউস পরিদর্শন ও সমুদ্র সৈকত ভ্রমণ অত্যন্ত আনন্দঘন ও সফল পরিবেশে সম্পন্ন হয়েছে।

ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জবাসীর ঐক্য, ভ্রাতৃত্ব ও কল্যাণে আমরা এই ট্রাস্টের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল আয়োজক ও অংশগ্রহণকারীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

অনিচ্ছাকৃত কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা।

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে

আগামী ২৩ আগস্ট রবিবার গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্টের সপ্তম আসরের শুভ উদ্বোধনগোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের উদ্যোগ...
01/08/2026

আগামী ২৩ আগস্ট রবিবার গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্টের সপ্তম আসরের শুভ উদ্বোধন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের উদ্যোগে গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সপ্তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২৩ আগস্ট, রবিবার, পূর্ব লন্ডনের Stepney Green Astroturf, E1 3NG মাঠে দুপুর ১২টা ৩০ মিনিটে গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্টের সপ্তম আসরের শুভ উদ্বোধন করা হবে।

টুর্নামেন্টটি আয়োজন করছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে। এর আগে সংগঠনটি গোলাপগঞ্জবাসীর অংশগ্রহণে আরও ছয়টি সফল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। ধারাবাহিকভাবে আয়োজিত এ ক্রীড়া আয়োজন প্রবাসী গোলাপগঞ্জবাসীর মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এবারের টুর্নামেন্টকে ঘিরেও প্রবাসী গোলাপগঞ্জবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। টুর্নামেন্টকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

টুর্নামেন্টের বিষয়ে বিস্তারিত জানতে এবং স্পন্সর হিসেবে যুক্ত হতে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের স্পোর্টস সেক্রেটারি মো. হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা যাবে।

যোগাযোগ: 07961 577594

Address

Unit/102 Greatorex Business Centre, 8-10 Greatorex Street
London
E15NF

Alerts

Be the first to know and let us send you an email when গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট - Golapganj Upazila Social Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট - Golapganj Upazila Social Trust:

Shortcuts

Share