Kanaighat Association UK

Kanaighat Association UK This is an umbrella organisation of all Kanaighati people living in the UK. Eastsblised in 1985. Register charity no-1092797

25/09/2026

সম্মানিত সদস্যবৃন্দ,
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

যুক্তরাজ্যে কানাইঘাট বাসীর প্রাণের সংগঠন কানাইঘাট এসোসিয়েশন ইউকে এর সকল সদস্যের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

আপনাদের সম্মিলিত সমর্থন, আস্থা ও ভালোবাসার মাধ্যমেই আপনারা আমাদের কে নির্বাচিত করেছেন । আমরা চেষ্টা করব আমাদের কার্যক্রমের মাধ্যমে আপনাদের এ আস্থা ও ভালোবাসার প্রতিদান দেওয়ার।

সকল সম্মানিত সদস্য ও উপদেষ্টা বৃন্দ, বিশেষ করে পূর্ববর্তী সকল কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে এই সংগঠন কে আজকের এ অবস্থানে আপনারা নিয়ে এসেছেন, আমরা যেন এ ধারাবাহিকতা বজায় রাখতে পারি।

আমরা বিশ্বাস করি, আপনাদের সবার সক্রিয় সহযোগিতা ও পরামর্শ নিয়েই আমরা কমিউনিটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। আপনাদের এই ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা চিরকৃতজ্ঞ।

সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

বিনীত,

আনিসুল হক - সভাপতি
এ কে এম জালাল উদ্দিন বাবলু - সাধারণ সম্পাদক
ফারুক আহমেদ চৌধুরী - ট্রেজারার

https://www.adarshabarta.com/archives/18426
22/09/2026

https://www.adarshabarta.com/archives/18426

মাহফুজুর রহমান: উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে কানাইঘাট এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক …

উৎসবমুখর পরিবেশে কানাইঘাট এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতলন্ডন, ২১ সেপ্টেম্বর ২০২৬: উৎসবমুখর ...
21/09/2026

উৎসবমুখর পরিবেশে কানাইঘাট এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

লন্ডন, ২১ সেপ্টেম্বর ২০২৬: উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে কানাইঘাট এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা (বিজিএম) ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর ২০২৬ (রোববার) পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদের হলরুমে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দুই পর্বে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা নূরুর রহমান চৌধুরী সায়েমের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ ইকবাল চৌধুরী বিগত দুই বছরের সার্বিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। এ ছাড়া সংগঠনের কোষাধ্যক্ষ ইমাদ উদ্দিন রানা গত দুই বছরের আয়-ব্যয় ও সার্বিক হিসাব উপস্থাপন করেন। তাঁদের প্রতিবেদনে বিগত মেয়াদে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং আর্থিক ব্যবস্থাপনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে আনিসুল হক গত দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা ও সমর্থন দেওয়ার জন্য সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সংগঠনের ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাওলানা রফিক আহমেদ রফিক, ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ সিকদার এমবিই, নাজিরুল ইসলাম, ইজ্জত উল্লাহ এবং উপদেষ্টা ফারুক আহমেদসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সদস্য ও শুভাকাঙ্ক্ষী।

সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রফেসর আবদুল মালিক, খসরুজ্জামান খসরু, এ কে এম শামসুজ্জামান বাহার, আবুল ফাতেহ, আবুল মনসুর চৌধুরী, মখলিসুর রহমান, জাকারিয়া সিদ্দিক, হাফিজ মাহবুবুর রহমান, নোমান আহমেদ পাটোয়ারী, মাহবুবুর রহমান শামীম, জাহাঙ্গীর আলম নাজমুল, হারুন রশিদ, শামীম আহমেদ, রিয়াজ উদ্দিন, মাওলানা মনজুর আহমেদ এবং জাকির হোসেন মিল্লাত। বক্তারা কানাইঘাট এসোসিয়েশন ইউকের বিগত দিনের কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনের ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

দ্বিবার্ষিক সাধারণ সভার পর দ্বিতীয় পর্বে সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার জনাব ইজ্জত উল্লাহর নেতৃত্বে নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সহসভাপতি সাদিকুল আমিন, মাওলানা দেলোয়ার হোসেন এবং জনাব সিরাজ উদ্দিন।

নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার জনাব ইজ্জত উল্লাহ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী আনিসুল হক সভাপতি, এ কে এম জালালউদ্দিন বাবলু সাধারণ সম্পাদক এবং ফারুক আহমেদ চৌধুরী কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা বিগত মেয়াদের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে সফলভাবে দায়িত্ব পালন এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তাঁরা নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানান।

উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে কানাইঘাট এসোসিয়েশন ইউকের সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর, গতিশীল ও জনকল্যাণমুখী হবে। সংগঠনের ঐক্য ও ভ্রাতৃত্ব সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নতুন কমিটিকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।

অত্যন্ত সুশৃঙ্খল, জাঁকজমকপূর্ণ ও উৎসাহ-উদ্দীপনাময় পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনের শেষ পর্বে মাওলানা রফিক আহমেদ রফিকের পরিচালনায় বিশেষ মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে কানাইঘাট এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

15/09/2026

আনন্দ-উৎসব ও প্রাণবন্ত আয়োজনে স্মরণীয় একটি দিন—কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকে মার্গেট ট্যুর ২০২৬।

এবারের ট্যুরের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল পেশাদার ভিডিওগ্রাফি ও মনোমুগ্ধকর ড্রোন শট। আরও থাকছে ভয়েসওভারের মাধ্যমে পুরো আয়োজনের ধারাবর্ণনা।

আসুন দেখি, কেমন ছিল কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকের এবারের মার্গেট ট্যুর!

YouTube-এ ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন: https://youtu.be/9dT4TNeiBhY?is=dfSZ1591-5zBBQNF

12/09/2026

কানাইঘাট এসোসিয়েশন ইউকের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, তালবাড়ি চৌধুরী ফ‍্যামেলী এসোসিয়েশন ইউকের সম্মানিত সভাপতি জনাব সাব্বির আহমদ চৌধুরীর মেয়ে তাওহিদা চৌধুরী আজ ভোর ১:৫০ মিনিটের সময় ইউকের ম‍্যানচেষ্ষ্টার শহরে ইন্তেকাল করিয়াছেন।

- [ ] ‎إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
“Surely we belong to Allah, and to Him we shall return”.

মরহুমার গ্রামের বাড়ি কানাইঘাট থানার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী তালবাড়ি গ্রামে ( চৌধুরী বাড়ি)।

কানাইঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি জনাব আনিসুল হক, সেক্রেটারী আহমেদ ইকবাল চৌধুরী ও ট্রেজারার ইমাদ উদ্দীন রানা কানাইঘাট এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক, শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

মহান আল্লাহ SWT যেন মরহুমা কে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, পরিবারের সবাইকে যেন সবরে জামিল দান করেন। আমিন ॥

‎اللهم اغفر له وارحمه وادخله الجنة جنة الفردوس الاعلى

কানাইঘাট এসোসিয়েশন ইউকের আয়োজনে গতকালের মার্গেট ট্যুরে ধারণকৃত স্থিরচিত্রগুলো।
31/08/2026

কানাইঘাট এসোসিয়েশন ইউকের আয়োজনে গতকালের মার্গেট ট্যুরে ধারণকৃত স্থিরচিত্রগুলো।

31/08/2026

কানাইঘাট এসোসিয়েশন ইউকের আয়োজনে গতকালের মার্গেট ট্যুরে ধারণকৃত বিশেষ মুহূর্তগুলো।

বিশেষ দ্রষ্টব্য: আমাদের ট্যুরের অফিসিয়াল ভিডিও আগামী দুই–এক দিনের মধ্যে শেয়ার করা হবে।

28/08/2026

কানাইঘাট এসোসিয়েশন ইউকের মার্গেট ট্যুরকে আরও আকর্ষণীয় ও নান্দনিক করতে এবার আরও যা থাকছে…

সমুদ্রের পথে আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক স্মরণীয় যাত্রা! কানাইঘাট এসোসিয়েশন ইউকের সঙ্গে চলুন মার্গেট ভ্রমণে। আসন স...
14/08/2026

সমুদ্রের পথে আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক স্মরণীয় যাত্রা!

কানাইঘাট এসোসিয়েশন ইউকের সঙ্গে চলুন মার্গেট ভ্রমণে। আসন সীমিত—আজই আপনার আসন নিশ্চিত করুন।

Address

London
E161

Alerts

Be the first to know and let us send you an email when Kanaighat Association UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to Kanaighat Association UK:

Shortcuts

Share