Masjid-Umar & Education Center

Masjid-Umar & Education Center MUOTQA nurtures a generation rooted in Tawheed and Sunnah, striving to eliminate Shirk and Bid'ah.

We offer Hifz programs, academics, and Islamic studies, guided by Taqwa and Adab. "Nurturing Faith, Building Character"
"Learn and Lead with Sunnah"

আলহামদুলিল্লাহ!মাসজিদ উমর (রাঃ) এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমির একাডেমিক সেকশনের সম্মানিত শিক্ষকবৃন্দের হবিগঞ্জ আসসালাম আই...
03/10/2026

আলহামদুলিল্লাহ!
মাসজিদ উমর (রাঃ) এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমির একাডেমিক সেকশনের সম্মানিত শিক্ষকবৃন্দের হবিগঞ্জ আসসালাম আইডিয়াল মাদ্রাসায় অনুষ্ঠিত শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে সম্মানিত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

আলহামদুলিল্লাহ, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আগামী দিনে শিক্ষার্থীদের পাঠদানে আরও সুন্দরভাবে কাজে লাগানোর প্রত্যাশা রয়েছে।

আল্লাহ তাআলা এ প্রশিক্ষণের সকল আয়োজন ও পরিশ্রম কবুল করুন এবং অর্জিত জ্ঞানকে আমাদের জন্য উপকারী ও বরকতময় করুন। আমীন।

03/10/2026

নেশামুক্ত সমাজ গঠনে ইসলাম ও আমাদের করণীয়

জুমার খুতবার গুরুত্বপূর্ণ অংশবিশেষ।

সমাজকে নেশার ভয়াবহতা থেকে মুক্ত রাখতে ইসলামের নির্দেশনা, নেশার ক্ষতিকর প্রভাব এবং নেশামুক্ত সমাজ গঠনে আমাদের দায়িত্ব ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

আলোচক: শায়েখ তারেক হাসান মাদানী হাফিঃ

আলহামদুলিল্লাহ!মাসজিদ উমর (রাঃ) এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমির একাডেমিক সেকশনের সম্মানিত শিক্ষকবৃন্দ হবিগঞ্জ আসসালাম আইডি...
03/10/2026

আলহামদুলিল্লাহ!
মাসজিদ উমর (রাঃ) এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমির একাডেমিক সেকশনের সম্মানিত শিক্ষকবৃন্দ হবিগঞ্জ আসসালাম আইডিয়াল মাদ্রাসায় শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণের উদ্দেশ্যে আজ রওনা হয়েছেন।

শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করা হচ্ছে।

আলহামদুলিল্লাহ, আমাদের সফর শুরু হয়েছে। সকলের নিকট আন্তরিকভাবে দোয়া কামনা করছি, যেন আল্লাহ তাআলা আমাদের সফরকে নিরাপদ, প্রশিক্ষণকে ফলপ্রসূ এবং অর্জিত জ্ঞানকে শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগানোর তাওফীক দান করেন। আমীন।
জাযাকুমুল্লাহু খাইরান।

আলহামদুলিল্লাহ!মাসজিদ উমর (রাঃ) এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমি-এর একাডেমিক সেকশনের সম্মানিত শিক্ষকবৃন্দ আগামীকাল হবিগঞ্জ আ...
02/10/2026

আলহামদুলিল্লাহ!

মাসজিদ উমর (রাঃ) এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমি-এর একাডেমিক সেকশনের সম্মানিত শিক্ষকবৃন্দ আগামীকাল হবিগঞ্জ আসসালাম আইডিয়াল মাদ্রাসায় শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণের উদ্দেশ্যে গমন করবেন, ইনশাআল্লাহ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ:

১। আবু তাবাসসুম ফোরকান জাহিদ স্যার
২। রিয়াজ আহমাদ স্যার
৩। হুসাইন আহমাদ স্যার
৪। মনিরুল ইসলাম স্যার
৫। মোহাম্মদ হামীম স্যার
৬। মোজাহিদ স্যার
৭। নাবিল আহমাদ স্যার
৮। আকমাল হুসেন স্যার

শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন।

আল্লাহ তাআলা প্রশিক্ষণটিকে ফলপ্রসূ করুন এবং সকল শিক্ষককে উপকারী জ্ঞান অর্জন ও তা বাস্তবায়নের তাওফিক দান করুন। আমীন।
সকলের দোয়া কাম্য, জাযা-কুমুল্লাহ খাইরান

02/10/2026

🟢 ইসলামিক হালাকা🟢

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا
— সূরা ফুসসিলাত (৪১:৩৩)
অর্থ: “আর কথা বলার ক্ষেত্রে তার চেয়ে উত্তম আর কে হতে পারে, যে আল্লাহর দিকে আহ্বান করে ও সৎকর্ম করে।”

তারিখ ও সময়: ২ অক্টোবর ২০২৬, রোজ শুক্রবার
🕓 সময় :বাদ জুমুআ।

আলোচক: 🔸 আলোচক: শায়েখ মাহদী হাসান মাদানী (হাফিজাহুল্লাহ)
🔹 খতিব - মাসজিদ ওমর এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমি।
কিতাব: ইসলামী আকিদা
স্থান: 📍 মাসজিদ ওমর রাঃ
এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমি
মোস্তফাপুর রোড, মৌলভীবাজার।

আসুন, আমরা সবাই একসঙ্গে আল্লাহর নির্দেশনা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহর আলোকে জীবনের পথনির্দেশনা খুঁজে নিই।

📞 Contact Us:

Khair Hussain Khan Ruhul
☎️ +44 7904 833790
Sheikh Salim Ahmed
☎️ +44 7944 157576
Sayed Jamaal Ali
☎️ +44 7449 416564
অফিস: 01744221312

02/10/2026

"খুতবাতুল জুমু'আহ"

খতিব: শাইখ মাহদী হাসান মাদানী (হাফিঃ)
বিষয়: নফল সালাতের গুরুত্ব ও ফজিলত।
তারিখ: ২০ রবিউল আখ্বর ১৪৪৮ হি.
২ অক্টোবর ২০২৬ ইং
সময়: ১২:৪৫ মিনিট

স্থান: মাসজিদ ওমর এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমি।
মোস্তফাপুর রোড, মোস্তফাপুর, মৌলভীবাজার-৩২০০

Contact Us:

Khair Hussain Khan Ruhul
☎ +44 7904 833790
Sheikh Salim Ahmed
☎ +44 7944 157576
Sayed Jamaal Ali
☎ +44 7449 416564

01/10/2026

আলহামদুলিল্লাহ!

হিফয বিভাগের সাপ্তাহিক আঞ্জুমান (প্রশ্নোত্তর পর্ব) সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত শায়েখ তারেক হাসান মাদানী হাফিযাহুল্লাহ, প্রিন্সিপাল, মাসজিদ উমর (রাঃ) এন্ড অলিভ ট্রি কুরআন একাডেমি।

আঞ্জুমানের অংশ হিসেবে সম্মানিত শায়েখ শিক্ষার্থীদের হিফয যাচাই করেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় হিফয বিভাগের শিক্ষার্থী শিহাব রহমানকে প্রশ্ন করা হলে সে অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে উত্তর প্রদান করে।

এ ধরনের নিয়মিত প্রশ্নোত্তর ও যাচাইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের হিফয আরও মজবুত করা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ তৈরি হয়।

আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীর হিফযকে মজবুত করুন এবং কুরআনের সঙ্গে আজীবন সম্পৃক্ত রাখুন। আমীন।

#সাপ্তাহিক_আঞ্জুমান
#হিফয_বিভাগ
#হিফযুল_কুরআন
#মাসজিদ_উমর
#অলিভ_ট্রি_কুরআন_একাডেমি

আলহামদুলিল্লাহ!প্রতি মঙ্গলবারের নিয়মিত সালাত শিক্ষা কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।আজকের কার্যক্রমে শিক্ষ...
30/09/2026

আলহামদুলিল্লাহ!
প্রতি মঙ্গলবারের নিয়মিত সালাত শিক্ষা কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
আজকের কার্যক্রমে শিক্ষার্থীদের সুন্নাহভিত্তিক বৈঠকে বসার নিয়ম হাতে-কলমে শেখানো ও অনুশীলন করানো হয়েছে।

আল্লাহ তাআলা আমাদের শিক্ষার্থীদের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমীন।

Address

Mustafapur Road
London
3200

Alerts

Be the first to know and let us send you an email when Masjid-Umar & Education Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to Masjid-Umar & Education Center:

Shortcuts

Share