11/08/2025
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আলমের মায়ের ইন্তেকাল
মঙ্গলবার ১২ আগষ্ট বাদ যোহর ইস্ট লন্ডন মসজিদে জানাজা
………০০০………
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আলম এর মমতাময়ী মা গত রবিবার ১০ আগষ্ট লণ্ডনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। তাঁর গ্রামের বাড়ী সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামে।
মরহুমার জানাজার নামাজ আজ মঙ্গলবার ১২ আগষ্ট ইস্ট লন্ডন মসজিদে বাদ যোহর( নামাজ ১:৩০) অনুষ্ঠিত হবে।
পরে তাঁকে Woodgrange Park Cemetery, 540 Romford Road, London, E7 8AF –এ দাফন করা হবে।
বিয়ানীবাজর জনকল্যাণ সমিতি ইউকের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করা হয়েছে।
মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। এবং শোক সন্তপ্ত পরিবারকে শোক সইবার তৌফিক দান করুন। আমীন।
অনুরোধক্রমে
এহসানুল হক সুবিন
সাধারণ সম্পাদক
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে
Beanibazar Jonokollan Shomitee UK