সমছুল-করিমা-ফাউন্ডেশন শিক্ষা , লেখক ও সামাজিক অনুপ্রেরণাবান্ধব একটি চ্যারিটি প্রতিষ্ঠান।
অন্ধকারে আলো- শ্লোগান নিয়ে সমছুল-করিমা ফাউন্ডেশন দুই হাজার চার সাল থেকে ধারাবাহিক ভাবে কাজ করছে।এ যাবৎ উল্লেখযোগ্য কাজ হচ্ছে- শিক্ষাবৃত্তি, লেখকদের বই প্রকাশ, সৃজন ও মৌলিক প্রকল্প, সবুজ বনায়ন, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতা এবং সামাজিক সচেতনতামূলক কাজে অংশগ্রহন ইত্যাদি। মূলত: সবগুলো কাজে সাধ্যমতো ফাউন্
ডেশন এর একটা সমাজবান্ধব আদর্শিক চিন্তা চেতনার স্ফুরণের প্রত্যয় থাকে।
(প্রসঙ্গত বলা যায়:সমছুল-করিমা ফাউন্ডেশন সাধ্যমতো অর্থনৈতিক ভাবে দুর্বল মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় সাহায্য করে আসছে। তবে আমরা সচেতন ভাবেই এইসব শিক্ষার্থীদের পরিচয়(নাম,ছবি,ঠিকানা) অভিবাবক ছাড়া কোথাও তাদের প্রতি সম্মান রেখেই প্রকাশ করা হয় না। আমরা বিশ্বাস করি Ôগরীব মেধাবী’ Ôঅস্বচ্ছল’ ইত্যাদি বৈষম্যে তাদেরকে Ôঅসহায় বা সম্বলহীন’ বিশেষণ দিয়ে,অনুষ্ঠান করে তাদের অনুদান প্রদান ,তাদের ছবি সম্বলিত খবর প্রকাশ -একটি বোর্জুয়া, চরম অশ্লীল এবং অমানবিক অন্যায় কাজ।)
প্রবীন শিক্ষক মো: সমছুল ইসলাম(১৯৩৪-২০১৬),আমাদের বাবা, দীর্ঘ ৩১ বছর সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুনামে প্রধান শিক্ষক হিসাবে কাজ করেছেন। ১৯৯১ সালে জলঢুপ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে দীর্ঘ ২১ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে অবসর গ্রহন করেন।এছাড়াও তিনি তার দায়িত্বে থাকাকালীন সময়ে শিক্ষকদের সংগঠন এর সম্পাদকসহ বিভিন্ন প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করেছেন।
অত্যন্ত সাদাসিদে জীবন যাপনে তার সততা,স্পষ্ট, সাহসী ,নীতির প্রশ্নে আপোষহীন ও সমাজবান্ধব দূরদর্শী চিন্তা চেতনায় তার উজ্জল্য কর্মপদচারণা ইত্যাদি কারণে তিনি সবার কাছে শ্রদ্ধেয় এবং কাছের মানবিক মানুষ হিসাবেই পরিচিত ছিলেন। বিভিন্ন সামাজিক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকান্ডে তার আলোকময় কর্মপ্রদচারনায় নিভৃতচারী এই শিক্ষাবিদ এর অবদান সবার কাছে স্বরণীয়।
করিমা ইসলাম- আমাদের মা, একজন খুব সাধারণ মানুষ হয়েও আমাদের জন্য তিনি অসাধারণ। প্রেরণার বাতিঘর এবং আমাদের জীবনপাঠের প্রথম শিক্ষক।আমাদেরকে মানবিক বোধে, সাহসে, সংগ্রামে বন্ধুরপথ চলতে শিখিয়েছেন পরম যতেœ ।
কতটুকু প্রাতিষ্ঠানিক শিক্ষিত হলে একজন মানুষকে মানবিক মানুষ বলা যায় - বর্তমান বিশ্বে বহুল উচ্চারিত একটি প্রশ্ন।আমাদের বাবা-মা এবং দ্বিজ পিতা-মাতা আমাদেরকে যদিও উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন সে মানদন্ডে সচেতন ভাবে যেতে চাইনা। তবে আমাদের বাবা-মা’র চরিত আদর্শিক জীবনের অনুপ্রেরণা এবং মনের শুদ্ধতাকে পুজি করে প্রত্যয় দিচ্ছি যে, আমাদের চোখে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা-মা’র নামে আমরা তাঁদের ছয় সন্তান মিলে ফাউন্ডেশনটি মানবিক, বিজ্ঞানমনস্ক,সমাজবান্ধব,অসাম্প্রদায়িক এবং আমাদের হীরন্ময় ইতিহাস মহান মুক্তিযুদ্ধের আদর্শিক চিন্তা চেতনার প্রত্যয় নিয়েই কাজ করতে চাই।
মানবিক বোধের জয় হোক।
সমছুল-করিমা ফাউন্ডেশন
জলঢুপ,বিয়ানী বাজার, সিলেট।
[email protected]