08/01/2026
--------------🏆 আলহামদুলিল্লাহ! 🏆-------------
চ্যাম্পিয়ন! "এস.এইচ.টি.সি আদর্শ পাঠাগার এন্ড খেলাঘর"
'আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-মেগা ফাইনালে এস.এইচ.টি.সি আদর্শ পাঠাগার এন্ড খেলাঘর ২ - ০ গোলে চণ্ডিনগর আদর্শ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে!
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজক কমিটি সহ এলাকার সকল সহযোগী ব্যক্তিবর্গ ও সংগঠনকে যাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার মাধ্যমে কোন ঝামেলা ছাড়াই মেগা ফাইনাল ম্যাচ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে।
বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের টিমের ক্যাপ্টেন Akbor Khan আমাদের টিম ম্যানেজার Mehedi Patwary Md Robin Khan আমাদের সকল দর্শক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগী সাথীদের।আপনাদের নিরলস পরিশ্রম, মাঠের লড়াই আর একাগ্রতাই আজ আমাদের এই অসাধারণ বিজয় এনে দিয়েছে।
ভবিষ্যতে SHTC Foundation এবং এস.এইচ. টি.সি. আদর্শ পাঠাগার এন্ড খেলাঘর এর মাধ্যমে খেলাধুলা ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।
ইনশাআল্লাহ্ সমাজের যেকোনো ভাল কাজে অতীতের ন্যায় ভবিষ্যতেও এস.এইচ.টি.সি ফাউন্ডেশন আপনাদের পাশে থাকবে।