10/03/2026
সন্দ্বীপ সমিতি ইউকে(Est. 2000) AGM ২০২৬।
যুক্তরাজ্যে বসবাসরত সন্দ্বীপবাসীদের প্রাণের সংগঠন সন্দ্বীপ সমিতি ইউকে–এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত হয় সোমবার, ৯ মার্চ ২০২৬। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যারিস্টার মনিরুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা এবং ২০২৬–২৭ সিলেকশন কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনির মাহমুদ, সদ্য বিদায়ী কমিটির সভাপতি ইকবাল হোসেন বাবলু এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম।
অনুষ্ঠানে নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রোগ্রামের প্রধান অতিথি Greater Chittagong Association–এর প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জিনাত আলী, ব্যারিস্টার রেজা , সীতাকুণ্ড সমিতির সাধারণ সম্পাদক সহ আরও অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে এবং সিলেকশন প্যানেলের অনুমোদনে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম সভাপতি এবং শেখ সাজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
৩১ সদস্যের নতুন কমিটি নিয়ে ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।