21/04/2025
জামেয়া মাদানিয়া প্রাক্তন ছাত্র পরিষদ যুক্তরাজ্যর
ঈদ পুনর্মিলনী সম্পন্ন।
মুজাহিদদে মিল্লাত প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রঃ প্রতিষ্ঠিত জামেয়া মাদানিয়া প্রাক্তন ছাত্র পরিষদ যুক্তরাজ্যর উদোগে ঈদ পুনর্মিলনী পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জাবির আহমদ ও বায়তুল মাল সম্পাদক মাওলানা খায়রুজ্জামান নোমানের পরিচালনায় পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী শায়খ আহমদ হাসান
বৃটেনের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক আবনা ও ফুজালাদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদের অন্যতম উপদেষ্টা খতীব মাওলানা তাজুল ইসলাম, উপদেষ্টা শায়খ মাওলানা আহমদ হাসান ও উপদেষ্টা শায়খ মাওলানা নাজিম উদ্দীন।
সভায় আবনা ও ফুজালাদের বক্তব্য জামেয়ার শিক্ষার মানের করুন পরিনতির জন্য আক্কেপ করে জামেয়ার ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সকলকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান।
সভাপতির বক্তব্য আলহাজ্ব মাওলানা আতাউর রহমান এত ব্যস্ততার মধ্যেও বৃটেনের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক আবনা ও ফুজালাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানান।
তিনি বলেন বৃটেনে জামেয়ার আবনা ও ফুজালাবৃন্দ প্রাক্তন ছাত্র পরিষদের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারা দেশে বিদেশে প্রাক্তন ছাত্র ভাইদের যে কোন বিপদ আপদে পাশে থাকতে প্রস্তুত।
সভায় বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র পরিষদ যুক্তরাজ্যর সহসভাপতি মাওলানা মিসবাহুজ্জামান হেলালি, জামেয়ার ফাজিল ও প্রাক্তন শিক্ষক হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাসুম, জামেয়ার ছাত্র ও সাবেক শিক্ষক হাফিজ মাওলানা ক্বারী বেলাল আহমদ, মাওলানা আব্দুল আহাদ, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নাঈম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন, সহ সমাজ কল্যান সম্পাদক মাওলানা মাহমুদ হোসাইন, নির্বাহী সদস্য মাওলানা আশরাফ খান, মাওলানা আব্দুল কাহির ,কাজী মাওলানা ইমদাদুল হক সাকিব, হাফিজ মাওলানা আখলাক আহমদ, মাওলানা জাহেদ আহমদ।
হাফিজ মাওলানা আব্দুল হাদী চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আহসানুজ্জামান, মাওলানা হিফজুর রহমান, হাফিজ মাওলানা সৈয়দ নোমান আহমদ, মাওলানা শরীফ উদ্দিন , হাফিজ মাওলানা আহবাবুর রহমান, মাওলানা মাসুম আহমদ, হাফিজ মাওলানা আব্দুল মোহাইমিন সুন্নাহ, প্রমূখ।