30/10/2024
ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুললি ফাঙ্কশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর সাথে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন বাফেলু ইউ এস এ ইন এর সভাপতি মোঃ আবু সুফিয়ানের মতবিনিময় সভা----------
আজ ৩০ অক্টোবর ২০২৪ ইংরেজি তারিখে ইস্ট লন্ডনের বারাকা ইটারী রেস্টুরেন্টে
মাওলানা জিল্লুর রহমানের সভাপতিত্বে, মোহাম্মদ ইসলাম উদ্দিনের পরিচালনায়, ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুললি ফাঙ্কশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিনের সাথে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন বাফেলু ইউ এস এ ইন এর সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় অন্যন্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ইমিগ্রেশন কনসালটেন্ট মোঃ আব্দুল মতিন, কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিত্ব শিক্ষক এফ কে এম শাহজাহান, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ আব্দুল মোমিন, প্রমুখ। বক্তারা বলেন ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর ও অন্যান্য এয়ারলাইন্স অবতরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন এবং পৃথিবীর সর্বত্র বৃহত্তর সিলেটবাসীর এই ন্যায্য দাবি আদায়ের লক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।