Beanibazar Development Society UK

Beanibazar Development Society UK Beanibazar Deveopment Society (BDS) a UK based community voluntary organisation, to help save and improve the lives of millions.

11/07/2026

Inauguration program 2026
Beanibazar Development Society UK

বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিতলন্ডন: বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউ...
11/07/2026

বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

লন্ডন: বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের ২০২৬-২০২৮ সেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সোমবার (৬ জুলাই) পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী একটি হলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি আখনু হুসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হেমলেটস এর স্পিকার ও ফাস্ট নাগরিক কাউন্সিলর ব‍্যারিসটার মুসতাক আহমাদ ।

প্রেস বিজ্ঞপ্তিবিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিতলন্ডন: বিয়ানীবাজার ডেভেলপম...
11/07/2026

প্রেস বিজ্ঞপ্তি

বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

লন্ডন: বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের ২০২৬-২০২৮ সেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সোমবার (৬ জুলাই) পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী একটি হলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি আখনু হুসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কয়েস আহমেদ।

স্বাগত বক্তব্যে সভাপতি আখনু হুসাইন উপস্থিত অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে দীর্ঘদিন ধরে বিয়ানীবাজারবাসীর ঐক্য, সম্প্রীতি ও কল্যাণে কাজ করে আসছে। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ও ফার্স্ট সিটিজেন কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমেদ। তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন,প্রবাসী সমাজে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও নতুন প্রজন্মকে কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ও ঘুঙ্গাদিয়া মালিগ্রাম ট্রাস্টের সভাপতি হাবিবুর রহমান ময়না এবং ছাতক ইসলামিক সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন। তাঁরা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে বিয়ানীবাজার বাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মালিক, আসাদ মুহাম্মদ জামান, আবু বক্কর, মুহাম্মদ বাবুল, সুহেল আবেদীন সিরাজী, এমদাদুল হক কাজল, মুহাম্মদ আব্দুল মজিদ, কয়েস আহমেদ, মুহাম্মদ নুরুজ্জামান (সিনিয়র), সালাহ আহমেদ, আব্দুল্লাহ আল মুনিম, মুশাররফ খালেদ, আহমেদ হোসাইন, বাবুল হুসাইনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন আহমেদ হোসাইন, নুরুজ্জামান ও শামসুদ্দুহা মঞ্জু। তাঁদের সুললিত পরিবেশনা অনুষ্ঠানে এক মনোমুগ্ধকর আবহ সৃষ্টি করে।

সমাপনী বক্তব্যে সভাপতি আখনু হুসাইন বলেন, নবনির্বাচিত কমিটি বিয়ানীবাজারবাসীর স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

পরে বিশেষ মোনাজাত ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রকাশের জন্য:
সেক্রেটারি
মোহাম্মাদ নুরুজ্জামান
বিয়ানীবাজার সোসাইটি ইউকে
তারিখ: ৭ জুলাই ২০২৬

*বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের এক্সিকিউটিভ কমিটির পদ বণ্টন সম্পন্ন*
26/05/2026

*বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের এক্সিকিউটিভ কমিটির পদ বণ্টন সম্পন্ন*

বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের সাধারণ সভা ও ২০২৬-২০২৮ সেশনের নির্বাচন গত ১১ মে সোমবার পূর্ব লন্ডনের আল খা...

Beanibazar Development Society UKExecutive Committee (2026-2028)*President: Akhnu Hussain* Vice President: Mohammed Babu...
24/05/2026

Beanibazar Development Society UK
Executive Committee (2026-2028)

*President: Akhnu Hussain
* Vice President: Mohammed Babul
* Secretary: Muhammed Nuruzzaman (Junior)
* Treasurer: Amdadul Haq Khajol
* Organisation Secretary: Mohammed Abdul Mozid
* Fundraising Secretary: Abu Bokkor
* Event and Office Secretary: Koyes Ahmed
* Education Secretary: Mohammad Nuruzzaman (Senior)
* Overseas Coordinator: Salah Ahmed
* Publicity Secretary: Abdullah Al Munim
* Social and Welfare Secretary: Mosarrof Khaled

Jazakallahu Khairan
Md Ahknu Hussain
President
BDS

12/05/2026
12/05/2026

Address

London

Telephone

+447825738899

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beanibazar Development Society UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to Beanibazar Development Society UK:

Shortcuts

Share