Rights International

Rights International A Human Rights Organisation that works for distressed and deprived humanity worldwide.

আজ 22/07/2026 Rights International-এর উদ্যোগে এবং উপশহর বিকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায়  পঞ্চম শ্রে...
22/07/2026

আজ 22/07/2026 Rights International-এর উদ্যোগে এবং উপশহর বিকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের অংশ হতে পেরে সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ছোট ছোট সোনামণিদের মুখের হাসি ও তাদের সাফল্যের আনন্দ আমাদের আগামী দিনের সুন্দর বাংলাদেশের স্বপ্নকে আরও উজ্জ্বল করে তোলে।

বিশেষভাবে গর্বিত, কারণ এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমার বড় বোন রাবেয়া বাসরি। তাঁর আন্তরিক নেতৃত্ব, নিষ্ঠা এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছে।

এ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে তাদের হাতে ক্রেস্ট, মেডেল, বই এবং নগদ অর্থ তুলে দেন মিরপুর থানার সুযোগ্য থানা শিক্ষা কর্মকর্তা জনাব জামিলা আক্তার, সহকারী থানা শিক্ষা কর্মকর্তা জনাব শাহানাজ পারভীন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাবেয়া বাসরি এবং সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ।
এই আয়োজনের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের সম্মানিত করতে পেরে আমার হৃদয় ভরে গেছে। তাদের এই অর্জন ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা হয়ে থাকুক।

সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তোমরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়বে। 💙🌸

কোরআন বহু বিবাহকে বাধ্যতামূলক করে নাই, অনুমতি দিয়েছে, কিন্তু নির্দিষ্ট শর্তসাপেক্ষে। শর্ত যদি পূরণ করতে পারেন তাহলে আপন...
21/07/2026

কোরআন বহু বিবাহকে বাধ্যতামূলক করে নাই, অনুমতি দিয়েছে, কিন্তু নির্দিষ্ট শর্তসাপেক্ষে। শর্ত যদি পূরণ করতে পারেন তাহলে আপনি বহু বিবাহ করতে পারবেন। এমন শর্ত দিয়েছে, মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই শর্তগুলো আসলে পূরণ করা সম্ভব হয় না। কিন্তু এই সব মোল্লারা নিজেদের স্বার্থের জন্য সেগুলোকে বিভিন্নভাবে যায়েজ করে বহু বিবাহ করেন।
যাই হোক, কথা সেটা না, কথা হলো যে দরকার যদি পড়ে, শর্ত যদি পূরণ করতে পারেন তাহলে করবেন, এক, দুই, তিন, চারটা পর্যন্ত বিবাহ করবেন। কিন্তু এই যে কট খাওয়ার পরে বৌ হিসেবে ঘোষণা করেন কেন? এটা কেমন ?

Address

Whitechapel Road
London
E11DB

Alerts

Be the first to know and let us send you an email when Rights International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share