Jashus, Bangladesh

Jashus, Bangladesh A social welfare organisation

28/03/2026

A tense and energetic scene unfolds in central London as large crowds gather for a protest, filling the streets with chants, banners, and a strong sense of purpose. Police presence is visible throughout, managing the crowds and maintaining order as demonstrators march and voice their concerns. The atmosphere is a mix of determination and intensity, with people from different backgrounds coming together to make their voices heard. Sirens, shouting, and movement create a powerful snapshot of a city in the middle of a live public demonstration.

28/03/2026
https://sobujprantho.com/2026/03/sylhet-news-19/
09/03/2026

https://sobujprantho.com/2026/03/sylhet-news-19/

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা এবং অসহায় ম...

https://www.facebook.com/share/p/1CJxppSE5V/
09/03/2026

https://www.facebook.com/share/p/1CJxppSE5V/

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার খাদ্য ও বস্ত্র বিতরণ।

মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা বাংলাদেশ। সংগঠনটির উদ্যোগে আলোচনা সভা, আর্থিক সহায়তা, খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ মার্চ শনিবার বিকেল ৪টায় স্থানীয় কালিগঞ্জ বাজারে আয়োজিত এই মানবিক অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পথচারী এবং সুবিধাবঞ্চিত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল এক আবেগঘন ও হৃদয়স্পর্শী পরিবেশ, যেখানে মানবসেবাই ছিল মূল প্রতিপাদ্য বিষয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রায় ছয় শতাধিক পথচারীর হাতে ইফতার বা খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি মাতারগ্রামের অসহায় রোগী আব্দুস ছালামকে চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত নারী-পুরুষের মাঝে নতুন কাপড়ও বিতরণ করা হয়। নতুন পোশাক পেয়ে অনেকের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। অনেকেই আবেগাপ্লুত হয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে এখনো অনেক মানুষ আছেন যারা নীরবে দুঃখ-কষ্টের জীবন যাপন করছেন। তাদের পাশে দাঁড়ানো মানবতার অন্যতম বড় দায়িত্ব। জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা বাংলাদেশ সেই দায়িত্ববোধ থেকেই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, একটি সমাজ তখনই সুন্দর হয়ে ওঠে যখন সেই সমাজের মানুষ একে অপরের কষ্টকে নিজের কষ্ট হিসেবে অনুভব করে। তারা সংগঠনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ শুধু মানুষের তাৎক্ষণিক কষ্ট লাঘবই করে না, বরং সমাজে মানবতা, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে।
বক্তারা সমাজের বিত্তবান ও সচেতন মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে সমাজের অসংখ্য অসহায় মানুষের জীবন অনেকটাই সহজ হয়ে উঠবে।
সংগঠনের কার্যক্রম সম্পর্কে বক্তারা জানান, জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই নীরবে-নিভৃতে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সুবিধাভোগীরা সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ শুধু তাদের আর্থিক সহায়তাই নয়, বরং নতুন করে বাঁচার সাহস ও আশা জোগায়।
সংগঠনটির পেছনে রয়েছেন একজন দক্ষ, মানবদরদী ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব তমাল মজুমদার, যিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় সংগঠনটি আজ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁর উদ্যোগে ইতোমধ্যে বহু দরিদ্র ও অসহায় মানুষের মুখে ফুটেছে স্বস্তি ও আশার হাসি।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত সকলের অংশগ্রহণে প্রতিষ্ঠাতা সভাপতি তমাল মজুমদার সাহেবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মানবকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিক সফলতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসাথে সংগঠনের জেলা কমিটির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক শামীমের পিতার মৃত্যুতে এবং দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হাছিব।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। মানুষের সহযোগিতা ও দোয়া থাকলে ভবিষ্যতেও তারা আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাবেন

Address

Senior Street
London
W25TE

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+447519834559

Alerts

Be the first to know and let us send you an email when Jashus, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to Jashus, Bangladesh:

Share