Ummah Institute

Ummah Institute "আজকের শিশু আমাদের পরিচর্যায় হবে আগামী দিনের সৎ ও সৃজনশীল নেতা"
(1)

উম্মাহ ইন্সটিটিউট: তথ্য-প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষতার এযুগে, শুধু তাত্ত্বিক শিক্ষায় মানুষের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এজন্য প্রয়োজন ব্যবহারিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে একটি সমন্বিত শিক্ষা পরিকল্পনা। মাদরাসা শিক্ষাকে মূলধারার বাহিরে রাখায় আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করা উম্মাহর জন্য অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে, উম্মাহ ইনস্টিটিউট মানুষের আধ্যাত্মিক উন্নয়ন, নৈতিক দিক নির

্দেশনা এবং সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। এজন্য আমরা জ্ঞানের প্রত্যেকটি শাখায় ধর্মীয় শিক্ষার সমন্বয় জরুরী বলে মনে করি। কেননা মানুষের মধ্যে আল্লাহ ভীতি তৈরী করতে না পারলে দূর্নীতি-দুরাচার দূর করা সম্ভব নয়। তাই, উম্মাহ ইনস্টিটিউট জাতীয় পাঠ্যক্রমের পাশাপাশি দেশী-বিদেশী সর্বাধুনিক পাঠ্যক্রমের সমন্বয়ে একটি সমন্বিত শিক্ষাক্রম প্রনয়ন করে যুগের চাহিদা মেটানোর উদ্যোগ গ্রহণ করেছে।

আমাদের মিশন: শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক, আধ্যাত্মিক, নৈতিক ও আবেগগত উন্নয়ন ঘটানো, যাতে তারা ইসলামী জ্ঞান ও বিজ্ঞানের ভিত্তিতে সমৃদ্ধ, সৃজনশীল এবং সমাজের জন্য দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে উঠতে পারে।

30/07/2026
আলহামদুলিল্লাহ! আজ হাফিজ হলো— আবু সাইফ বিন সামাদ (দর্শা)।আল্লাহ তার অন্তরে কুরআনের আলো আরো বাড়িয়ে দিন। তার জীবনের প্রতিট...
30/07/2026

আলহামদুলিল্লাহ! আজ হাফিজ হলো— আবু সাইফ বিন সামাদ (দর্শা)।আল্লাহ তার অন্তরে কুরআনের আলো আরো বাড়িয়ে দিন। তার জীবনের প্রতিটি পদক্ষেপে কুরআনের হেদায়েত নসিব করুন।

তার মাধ্যমে সারা উম্মাহর কাছে পৌঁছে যাক এই পবিত্র সুবাস। আমিন!

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِيউচ্চারণ: রাব্বিশ-রাহ...
19/07/2026

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي
উচ্চারণ: রাব্বিশ-রাহলি ছাদরি, ওয়া ইয়াসসিরলি আমরি, ওয়াহলুল উক্বদাতাম-মিল-লিসানি, ইয়াফক্বাহু ক্বাওলি।
অর্থ: "হে আমার পালনকর্তা! আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে।
কোরআনের পাখিদের' কবুল করেন, তাদের হিফজ সহজ করে দেন এবং তাদের উম্মাহর জন্য গর্বের কারণ বানান, আমীন।

হিফজ বিভাগের মূল বৈশিষ্ট্য হলো পবিত্র কুরআন সম্পূর্ণ মুখস্থ করার জন...

আল্লাহ তাআলা যেন এই মাসুম বাচ্চাদের মেধা ও স্মৃতিশক্তিকে উম্মুক্ত করে দেন। তাদের বক্ষকে কুরআনের নূরে আলোকিত করে দিন। অল্...
14/07/2026

আল্লাহ তাআলা যেন এই মাসুম বাচ্চাদের মেধা ও স্মৃতিশক্তিকে উম্মুক্ত করে দেন। তাদের বক্ষকে কুরআনের নূরে আলোকিত করে দিন। অল্প সময়ে যেন তারা সুন্দরভাবে সম্পূর্ণ কুরআন মুখস্থ করে একজন মুখলিস হাফেজ হিসেবে গড়ে উঠতে পারে।হে আল্লাহ! এদের পিতামাতা, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। #হিফজুল_কুরআন #নতুন_সবক #হাফেজে_কুরআন #শুভ_কামনা #বারাকাল্লাহ

29/06/2026

জাগিয়ে তুলতে তোমাকে ডাকছি আমরা৷

20/06/2026

"আজকের শিশু আমাদের পরিচর্যায় হবে আগামী দিনের সৎ ও সৃজনশীল নেতা"

শুধু সারাদিন টেবিলে বসিয়ে রেখে নয়, বরং সঠিক টেকনিক এবং মানসিক যত্নের মাধ্যমে শিশুদের অতি দ্রুত হিফজ শেষ করানো সম্ভব। #কী...
11/06/2026

শুধু সারাদিন টেবিলে বসিয়ে রেখে নয়, বরং সঠিক টেকনিক এবং মানসিক যত্নের মাধ্যমে শিশুদের অতি দ্রুত হিফজ শেষ করানো সম্ভব।

#কীভাবে?
- চাপমুক্ত পরিবেশ: ভয় দেখিয়ে নয়, ভালোবেসে আগ্রহ তৈরি করা।
- ছোট লক্ষ্য: একবারে বেশি না দিয়ে, অল্প অল্প করে মুখস্থ করানো।
- মজবুত ইয়াদ: নতুন পড়ার চেয়ে পেছনের রিভিশনে বেশি জোর দেওয়া।
- পর্যাপ্ত বিশ্রাম: মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে নিয়মিত ঘুম ও খেলাধুলা।
- উৎসাহ ও পুরস্কার: ছোট ছোট সাফল্যে প্রশংসা বা উপহার দেওয়া।

আসুন, কঠোর পদ্ধতি পরিহার করে সঠিক নার্সিংয়ের মাধ্যমে সন্তানদের হিফজ যাত্রাকে সহজ ও দ্রুত করি।

#হিফজ_শিক্ষা #সঠিক_পরিচর্যা

11/06/2026

পাঠ কর তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন- সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে। পাঠ কর, আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না। -সূরা আলাক (৯৬) : ১-৫

09/06/2026

আমাদের স্কুল শাখার শিক্ষিকা জান্নাহ ম্যামের বাবা ইন্তিকাল হয়েছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Address

Basirpur Tokerbazar
London
3107

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Ummah Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share