01/11/2024
আস্ সালামু আলাইকুম,
বিগত প্রায় ৩ বছর ধরে ইংল্যান্ডে শমশেরনগর “বিলেতে আমরা ক'জন“ ব্যানারে শমশেরনগরের আর্থ পীড়িত অসহায়, বন্যাক্রান্তদের সহায়তা, অসহায় অসুস্থ্য রোগীদের সহায়তা করে আসছে , সমন্বয়ক আমিনুর রহমান লিটনের নেতৃত্বে মুহিবুর রহমান, মাসুদ হোসেন, হাবিবুর রহমান, মাহবুবুর রাহমান বাবলু, মোঃ সুয়াইব তানভীর (রাসেল), এসানুল হক মাহিন, সাইফুর রহমান রিপন, জাকারিয়া মুন্না সহ অনেকেই স্বেচ্ছায় এই দায়িত্ব পালন করেছেন। তবে ইংল্যান্ডের আমরা ক'জন শমশেরনগর আরও সমৃদ্ধ ও সংগঠিত হয় সম্প্রতি ইংল্যান্ডে একটি গেট টুগেদার অনুষ্ঠান করে।।
ব্যাপক উচ্ছাস উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে শমসেরনগরের বিলেতে আমরা ক'জনের আয়োজনে শমশেরনগর বাসীর প্রবাস পুনর্মিলনী। পুর্ব লন্ডনের একটি হলে গত রোববার ২৭ অক্টোবর দিনব্যাপি অনুষ্ঠিত হয় । এ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিতি ঘটে বৃটেনের বিভিন্ন অঞ্চলে বসবাসরত শমশেরনগর বাসীর। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
সভায় শমশেরনগরের সন্তান রমিজ আলীর সভাপতিত্বে মিজানুর রহমান ও আব্দুল কাইয়ুম কয়েছের যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সমন্বয়ক আমিনুর রহমান লিটন, মাইনুল ইসলাম খান, কুতুব আলী, আব্দুল হাদী জুয়েল, তরিকুর রশিদ চৌধুরী শওকত, আলাউর রহমান শাহিন,সাইফুর রাহমান রিপন, মুহিবুর রহমান, মাহবুবুর রাহমান বাবলু, সাইফুর রহমান বাপ্পি, মোঃ সুয়াইব তানভীর (রাসেল), গোলাম রাব্বানী তৈমুর,জাহাঙ্গীর খান, জাকারিয়া মুন্না, এসানুল হক মাহিন প্রমুখ।
অনুষ্ঠানে সকলের সম্মতি ক্রমে গ্রুপের নাম পরিবর্তন “ইউনাইটেড শমশেররনগর“ রাখা হয় এবং নতুন লোগো উন্মোচন করা হয়।
এই গ্রুপের শুরুতেই মূল উদ্দেশ্য বিলেতে শমশেরনগরের সকলকে নিয়ে দেশে-বিদেশে একত্রে নিজের এলাকার লোকজনের পাশে থাকা, সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা।