12/05/2026
আলহামদুলিল্লাহ,
আমাদের ঐতিহ্যবাহী দয়ামীর ইউনিয়নের এই বছর ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে স্থানানীয় নির্বাচনে বিগত ৭-মে 2026 বিভিন্ন কাউন্সিল থেকে নির্বাচন করে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন দয়ামীর ইউনিয়নের গর্বিত সন্তানরা।
গর্বিত সন্তানরা সবাই নির্বাচিত হয়ে আমাদের ইউনিয়নের সুনাম অর্জন করেছেন।
তাদের সাফল্য দয়ামীর ইউনিয়নবাসী গর্বিত।
যারা বিভিন্ন কাউন্সিল থেকে নির্বাচিত হয়েছেন তারা হলেন,
1.যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ সদরুজ্জামান খাঁন লন্ডনের বার্কিং ও ড্যাগেনহ্যাম এলাকা থেকে ৩য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
2. বিশিষ্ট কমিউনিটি নেতা এবং একাউন্টটেড জনাব মোহাম্মাদ তাজ উদ্দিন বার্মিংহাম লজেস থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
3. বিশিষ্ট সমাজ সেবক বার্মিংহামের প্রথম অনলাইন টিভি-Beontvuk এর CEO. এবং বার্মিংহাম, বাংলাদেশ, ইউরোপ থেকে একযোগে প্রকাশিত বাংলা কাগজের অন্যতম ডাইরেক্টর।
আব্দুল এম চৌধূরী সুমন।
বার্মিংহামের আস্টন ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন।
4.বিশিষ্ট কমিউনিটি নেত্রী মমতাজ হোসাইন বার্মিংহাম আস্টন থেকে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন।
5. বিশিষ্ট কমিউনিটি নেতা সাদিকুর রহমান টাওয়ার হ্যামলেটস এর আইল্যান্ড গার্ডেন্স ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে থেকে তাদেরকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আমরা তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
শুভকামনায়……
দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ কে এর পক্ষে……..
*আলমাছ খাঁন*
সভপতি
*সাইফুর রহমান*
সাধারণ সম্পাদক
*সোলেমান উল্লাহ*
কোষাধ্যক্ষ
দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ কে ।